বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬১২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যে পাঁচ কারণে বরিসের পতন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ জুলাই ২০২২, ০:৪৬

শেয়ার করুনঃ
যে পাঁচ কারণে বরিসের পতন

মাত্র তিন বছরেরও কম সময় আগে জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির জন্য বড় বিজয় ছিনিয়ে আনেন বরিস জনসন। ২০১৯ সালে তার নেতৃত্বে ওই জয়কে ১৯৮৭ সালের পর সবচেয়ে বড় জয় মনে করা হয়। যার ফলে প্রধানমন্ত্রীর আসনে বসার সুযোগ পান বরিস।

কিন্তু এরপর একের পর এক বিতর্ক আর কেলেঙ্কারির কারণে বর্তমানে তার জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। পার্লামেন্টে নিজ দলের বেশিরভাগ সংসদ সদস্যেরই সমর্থন হারিয়ে অবশেষে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন।

আরও

সাবেক মিস সুইজারল্যান্ডের অভিযোগ, ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা

সাবেক মিস সুইজারল্যান্ডের অভিযোগ, ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ইতোমধ্যে দলীয় প্রধানের পদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কিন্তু এমন পরিস্থিতি কেন সৃষ্টি হলো। বিবিসি এক প্রতিবেদনে এর পাঁচটা কারণ খুঁজে বের করেছে। কারণগুলো এখানে তুলে ধরা হলো- 

ক্রিস পিনসার কেলেঙ্কারি

আরও

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

গত সপ্তাহে (২৯ জুন) লন্ডনের একটি নাইটক্লাবে যান কনজারভেটিভ পার্টির এমপি ও দলের ডেপুটি চিফ হুইপ ক্রিস পিনসার। কার্লটন প্রাইভেট মেম্বর ক্লাবে প্রচুর মদপান করেন এবং মাতলামি করেন। যা পরে ডেপুটি চিফ হুইপের পদ থেকে সরে দাঁড়ানোর পর স্বীকারও করেন তিনি।

কনজারভেটিভ পার্টি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কিন্তু পিনসারের বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে, ক্লাবে তিনি দুজন পুরুষকে জড়িয়ে ধরেছিলেন এই রাজনীতিক। এ অভিযোগের সূত্র ধরে পিনসারের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ সামনে আসে। এমনকি এর মধ্যে কিছু অভিযোগ কয়েক বছর আগের। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে একের পর এক নাটকীয় ঘটনা ঘটতে থাকে। যা প্রধানমন্ত্রী বরিসের পতন ত্বরান্বিত করে।

ক্রিস পিনসারকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কনজারভেটিভ দলের ডেপুটি চিফ হুইপ নিয়োগ করা হয়। কিন্তু চলতি সপ্তাহে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়, পিনসারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার নিয়োগের আগে সে ব্যাপারে প্রধানমন্ত্রী বরিসের কোনো ধারণা ছিল না।  

তবে ৪ জুলাই বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পিনসারের বিরুদ্ধে অন্তত একটি অভিযোগের ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন বরিস। পরদিন লর্ড ম্যাকডোনাল্ড নামে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা জানান, পিনসারের ব্যাপারে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে জানানো হয়েছিল।

এরপর বরিস বিষয়টি নিজেই স্বীকার করেন। বলেন, হ্যা, ২০১৯ সালেই বিষয়টি তাকে জানানো হয়েছিল এবং পিনসারকে দলের ডেপুটি চিফ হুইপ নিয়োগের জন্য ক্ষমতা প্রার্থনা করেন।

এরপর সংবাদ মাধ্যমে দেয়া এক সরকারি বিবৃতিতে বলা হয়, নিজের বাজে আচরণের বিষয়টি বুঝতে পেরেছেন পিনসার। তবে এমপি হিসেবে তিনি স্বপদে থাকবেন। তার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেয়া হবে না। এ ঘটনায় বরিসের কনজারভেটিভ এমপিরা ক্ষোভ প্রকাশ করেন। অবশেষে বিতর্কের অবসান ঘটাতে পদত্যাগ করেন পিনসার।

প্রধানমন্ত্রীর বাসভবনে মদের আসর

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

২০২০ সালের শুরুর দিকে সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। দেশে দেশে করোনা বিধিনিষেধ ও লকডাউন জারি করা হয়। ভাইরাস মোকাবিলায় একইভাবে যুক্তরাজ্যেও লকডাউন আরোপ করে বরিস জনসন সরকার। সে সময় অন্যতম বিধিনিষেধ ছিল, একাধিক মানুষ এক জায়গায় আড্ডা দেয়া যাবে না।

কিন্তু সরকারের আরোপিত এ বিধিনিষেধ নিজেই ভঙ্গ করেন বরিস। লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে জুন মাসে সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে বন্ধু-বান্ধব নিয়ে একাধিক মদের আসন বসান প্রধানমন্ত্রী। সেই আসরে রীতিমতো মদের ফোয়ারা ছুটেছিল বলে ব্রিটিশ সংবাদমাধ্যমে উঠে আসে।

এমন পরিস্থিতিতে নিজ দলের ভিতরেই প্রবল চাপের মুখে পড়েন বরিস। সরকারের ওপর জনসনের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারা। তারা বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে থেকে তিনি ব্রিটিশ ভোটার ও নিজ দলকে অপমান করেছেন।

বিরোধী দলগুলোর পাশাপাশি নিজ দলের মধ্য থেকেই পদত্যাগের দাবি ওঠে। মদের পার্টিতে যোগ দেয়ার জন্য একাধিক ক্ষমা প্রার্থনা করলেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান তিনি।

এর জন্য একাধিকবার ক্ষমা প্রার্থনা করেন বরিস। কিন্তু এরপরও লকডাউন ভেঙে মদের আসর করার অভিযোগে তার বিরুদ্ধে প্রথমে সরকারি ও এরপর পুলিশি তদন্ত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের এপ্রিলে তাকে জরিমানা করা হয়।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে নতুন সংকট

যুক্তরাজ্যে চলতি বছর রেকর্ড মুদ্রাস্ফীতি ঘটেছে। যার বর্তমান হার ৯.১ শতাংশ। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কয়েকগুণ বেড়েছে। বেড়েছে জীবনযাত্রার ব্যয়। যা নতুন সংকট হয়ে দেখা দিয়েছে। 

এছাড়া আরও বেশ কয়েকটি কারণ বরিসের নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে। যেমন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল ও খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

সংকট মোকাবিলায় বরিসের সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৫ পাউন্ড কমানো হয়েছে। এছাড়া চলতি বছরের এপ্রিলে নতুন করে কর বাড়ানো হয়েছে। কিন্তু বিরোধীদের অভিযোগ, শ্রমিক আর খেটে খাওয়া মানুষকেই বেশি কর দিতে হচ্ছে।

বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কির স্টার্মার বলেছেন, এ মুহূর্তে জীবনযাত্রার ব্যয় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মাত্রায় হাজির। কিন্তু এর মধ্যে সরকার শ্রমিক শ্রেণীর ওপরও বেশি করে করারোপ করেছে।

সর্বশেষ সংবাদ

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

এ সম্পর্কিত আরও পড়ুন

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিশ্চিত পরাজয় নিজের সমর্থনের কারণে ঠেকেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার পর নির্বাচনের পরিস্থিতি বদলে গেছে এবং ফলাফল তাঁর জন্য জয় কিংবা বড় ধরনের অচলাবস্থার দিকে এগিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট এবং গ্যাডি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়ার পর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর জেরুজালেমে নিজ দল লিকুদ পার্টির সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দেশে শক্তিশালী, জাতীয়তাবাদী ও ডানপন্থী সরকার গঠনের ঘোষণা দিয়ে দাবি করেছেন, ইহুদি জনগণ এবং ইহুদি রাষ্ট্রের সমর্থকদের মধ্যে তাঁর নেতৃত্বাধীন ডানপন্থী জোট নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভাষণের শুরুতে নেতানিয়াহু লিকুদ পার্টির সদস্য, কর্মী, প্রার্থীদের তালিকায় থাকা ব্যক্তিদের এবং সরকারের সদস্যদের ধন্যবাদ জানান।

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

ঢাকায় তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয়ের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে জাপানের অর্থায়নে নির্মাণাধীন দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল লাইন-১-এর দুটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নকশা ও নির্মাণকাজ পেয়েছে ভারতের অবকাঠামো প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, চুক্তি দুটির সম্মিলিত মূল্য ভারতীয় মুদ্রায় ৫ হাজার কোটি রুপির বেশি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বুধবার (২৮ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ২২

নেতানিয়াহুর পরাজয় ঘোষণা বেনেটের, জোটের আসন কমে ৫০

নেতানিয়াহুর পরাজয় ঘোষণা বেনেটের, জোটের আসন কমে ৫০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বেয়াহাদ পার্টির প্রধান নাফতালি বেনেট। বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৬৮ থেকে কমে ৫০-এ নেমে আসার পূর্বাভাসের পর মধ্যরাতের পর তেল আবিবে নিজ দলের সদর দপ্তরে তিনি এ ঘোষণা দেন। ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুথফেরত সমীক্ষায় গ্যাডি আইজেনকোটের ইয়াশার পার্টি বিরোধী জোটের