সোমবার, ৩ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

পদত্যাগ করেছেন জনসন, কে হচ্ছেন প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ জুলাই ২০২২, ০:৪৩

শেয়ার করুনঃ
পদত্যাগ করেছেন জনসন, কে হচ্ছেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তার নিজের রাজনৈতিক দলে বিদ্রোহের সম্মুখীন হয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি পদত্যাগ করার আগে তার সরকারের আরও অনেক শীর্ষ পর্যায়ের মন্ত্রী পদত্যাগ করেছেন।

এ বিষয়ে বরিস বলেছেন যে তিনি নতুন মন্ত্রিসভা নিয়োগ করেছেন। নতুন উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন।

আরও

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের দরজায় দাড়িয়ে বরিস জনসন বলেন, ‘নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া এখনই শুরু হওয়া উচিত। আজ আমি একটি মন্ত্রিসভা নিযুক্ত করেছি। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করে যাব।’

তিনি বলেন, তার মেয়াদকাল শেষ না করতে পারার ব্যাপারটা তার জন্য ‘বেদনাদায়ক’ ছিল। তিনি তার রাজনৈতিক দলকে তার প্রতি অব্যাহত সমর্থন দেওয়ার বিষয়ে রাজি করাতে সফল হননি।

আরও

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

এ বিষয়ে অনুশোচনা করে তিনি বলেন, তার দলের মধ্যে (বরিস জনসনবিরোধী) একটি পক্ষ খুব শক্তিশালী। এ সময় তিনি তার কর্মকাণ্ডের জন্য কোনো ক্ষমা চাননি। বরিস জনসন জানিয়েছেন, ‘তার প্রস্থানের জন্য একটি সময়সূচি আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।’

প্রধানমন্ত্রী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ সময় তিনি আরও বলেছেন, ‘আমি আপনাদের জানাতে চাই বিশ্বের সেরা কাজটি ছেড়ে দেওয়ার জন্য আমি দুঃখিত।’

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে লড়াই ছাড়া পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন। এ সময় তার ঘনিষ্ঠ মিত্র ও মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী মাইকেল গভকে বরখাস্ত করেছিলেন। জনসনকে গভ বলেছেন, আপনার সময় শেষ হয়েছে। তিনি চেষ্টা করেছিলেন যেন জনসন এটা নিজের মুখে স্বীকার করেন।

এর আগে মঙ্গলবার থেকে এখন পর্যন্ত ৫০ জনের বেশি মন্ত্রী বর্তমান সরকার থেকে পদত্যাগ করেছেন। কনসারভেটিভ পার্টির এমপি ও সাবেক ডেপুটি চিফ হুইপ ক্রিস পিনশারের বিরুদ্ধে ওঠা যৌন অসদাচরণের অভিযোগের বিষয়গুলো যেভাবে প্রধানমন্ত্রী সামাল দিয়েছেন তা নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি বিদ্রোহের সূত্রপাত ঘটে। 

পিনশারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি একজনের ওপর যৌন হামলা চালিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে এরকম অভিযোগ সম্পর্কে অবহিত হওয়ার পরও জনসন কেন তাকে ডেপুটি চীফ হুইপ নিয়োগ করেন? এমন বিভিন্ন অভিযোগের কারণেই মূলত তোপের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সূত্র : বিবিসি, আল-জাজিরা

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

সর্বশেষ সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মৌলভীবাজারের লাখো পল্লী বিদ্যুৎ গ্রাহক

লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মৌলভীবাজারের লাখো পল্লী বিদ্যুৎ গ্রাহক

এ সম্পর্কিত আরও পড়ুন

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ইরানের পরিকাঠামোয় নির্ধারিত সামরিক হামলা বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। রোববার (২ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল থেকে এই আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর সম্ভাব্য ব্যাপক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পর এ তথ্য সামনে এসেছে। সোমবার (৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান

সুদানে গ্রামীণ আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

সুদানে গ্রামীণ আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আফ্রিকার দেশ সুদানের উত্তর দারফুর অঞ্চলের গারা আল-জাওয়াইয়া গ্রামের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুরে গ্রামটির একটি গাছতলায় বসা প্রথাগত আদালতে স্থানীয় বিরোধ নিষ্পত্তির কার্যক্রম চলছিল। সে সময় আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঠিক তখনই সেখানে ড্রোন হামলা চালানো হয়

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় থানা লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় থানা লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরে একটি থানার সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা ওমর খান জানান, হামলাকারী থানার প্রবেশপথে পৌঁছালে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে তল্লাশির জন্য থামানোর চেষ্টা করেন। এ সময় তিনি নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেন।

ক্ষমতায় ফিরলে কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবে ইসরায়েল

ক্ষমতায় ফিরলে কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবে ইসরায়েল

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের চেয়ে কাতারই ইসরায়েলের জন্য বড় হুমকি। তিনি ঘোষণা দিয়েছেন, চলতি বছরের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরতে পারলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করবেন। শনিবার (১ আগস্ট) চ্যানেল ১২-এর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বেনেট এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান প্রকাশ্যেই বলে তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। কিন্তু কাতার ভিন্ন কৌশলে কাজ