মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬১৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বিয়েতে এবার বরের গলায় সাপের মালা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জুলাই ২০২২, ০:৩৩

শেয়ার করুনঃ
বিয়েতে এবার বরের গলায় সাপের মালা!

‘রোজ কত কী ঘটে যাহা তাহা’…। আর তেমনই কিছু অদ্ভুত এবং উদ্ভট ঘটনার কথা শোনাব আজ আপনাদের। সম্প্রতি একটি কুমিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মেক্সিকোর সানপেদ্রো শহরের মেয়র। এ নাকি তাঁদের প্রাচীন রীতি। তবে তা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। এমন অনেক ঘটনাই ঘটে আমাদের আশপাশে, যা দেখে বিস্ময়ের সীমা থাকে না আমজনতার। আজ রইল তেমনই কিছু ঘটনার কথা।

‘অবাক পৃথিবী অবাক করলে তুমি’… – কবি সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত লাইনটির কথাই মনে করিয়ে দেবে এইসব ঘটনা। তিনি অবশ্য অবাক হয়েছিলেন যে কারণে, তার থেকে কিন্তু সব দিক থেকেই আলাদা এই সমস্ত ঘটনাবলী। তবে অবাক করার বিষয়ে কোনও অংশে কম যায় না এগুলিও। কী কী রয়েছে সেই তালিকায়, শুনে নিন।

আরও

ভারতে বড় ধরনের হামলার ছক নস্যাৎ, সাত বাংলাদেশিসহ আটজন গ্রেপ্তার

ভারতে বড় ধরনের হামলার ছক নস্যাৎ, সাত বাংলাদেশিসহ আটজন গ্রেপ্তার

বিয়ের সময়ে প্রায় সব ধরনের বিয়েতেই নানাবিধ আচার-নিয়ম পালন করা হয়। বেশ কিছু নিয়মে পার্থক্য থাকলেও বরমালা পরানোর ব্যপারটা কিন্তু বেশ চালু সব ধরনের বিয়ের ক্ষেত্রেই। তবে সেই বরমালা সাধারণত ফুল দিয়েই তৈরি হয়। 

বেশ কিছু জায়গায় টাকার মালা পরানোরও রীতি আছে। তাই বলে সাপ! এ যে সাক্ষাৎ সর্পতে রজ্জুভ্রম। হ্যাঁ, এমনই আশ্চর্য ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রের বীড় জেলার একটি প্রত্যন্ত গ্রামে। সেখানে বর বধূ একে অপরের গলায় পরিয়ে দিয়েছিলেন জ্যান্ত সাপের মালা। বেহুলা-লখিন্দরের বাসরঘরে গোপনে ঢুকে পড়েছিল সাপ। আর এই দম্পতি যে রীতিমতো নিমন্ত্রণ করে ডেকে এনেছিলেন বিষধরকে। যা দেখে আঁতকে উঠেছিলেন নেটদুনিয়া থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও।

আরও

ইরানের নৌবাহিনী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালী নিয়ে নতুন হুঁশিয়ারি

বিয়ে
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
ইরানের নৌবাহিনী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালী নিয়ে নতুন হুঁশিয়ারি

শুধু বিয়েতে নয়, দাম্পত্যেও যে কিছু কম অদ্ভুত ঘটনা ঘটে না, তারও প্রমাণ আছে। কম্বোডিয়ার এক ৭৪ বছরের মহিলার কথাই ধরুন না..! স্বামীর মৃত্যুর পরে তিনি ফের বিবাহ করার সিদ্ধান্ত নেন। তাতে সমস্যা ছিল না, কিন্তু তিনি বিয়ে করে বসেন একটি বাছুরকে। ওই মহিলার দৃঢ় বিশ্বাস ছিল যে, তাঁর স্বামীরই পুনর্জন্ম হয়েছে ওই বাছুরের মধ্যে দিয়ে । স্বামীর মতো করেই বাছুরটির যত্নআত্তিও করতেন ওই মহিলা। সেই আদর নাকি ফিরিয়ে দিতেন বাছুররূপী স্বামীও।

সাপ নিয়ে ছেলেখেলা শুধু বরমালাতেই থেমে থাকেনি। মার্কিন এক মহিলা তো পোষা পাইথনটিকে কানের দুল করে ঘুরে বেড়াতেন। তাঁর জন্য মস্ত করে কানও বিঁধাতে হয়েছিল তাঁকে। সাপকেই গার্টারের মতো ব্যবহার করে চুল বাঁধতেন অন্য এক মহিলা। সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এক ফরাসি মহিলা আবার কুমিরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে পড়েছিলেন বেজায় বিপাকে। তা কুমিরটি বিরক্ত হয়ে কামড়ে দিতে যাচ্ছিলেন মহিলার বাম পায়ে। অল্পের জন্য রক্ষা পান ওই মহিলা।

এ তো গেল জীবজন্তুকে কেন্দ্র করে ঘটা অদ্ভুত ঘটনা

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

। এবার আসা যাক অন্যরকম আশ্চর্য ঘটনায়। ফর্ম পূরণ করতে গিয়ে এখনও লিঙ্গ বা ধর্মের উল্লেখ করতে হয়। তবে পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে একবার ঘটেছিল অদ্ভুত এক ঘটনা। সেখানে একটি অ্যাপ্লিকেশনে মহিলা আবেদনকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁরা কুমারী কিনা! কী ভাবছেন এখানেই শেষ? বেশ কিছু অদ্ভুত উত্তরও পেয়েছিলেন কর্তৃপক্ষ। এক জন যেমন লিখেছিলেন, আমি বিবাহিত, এবং আমার একাধিক স্ত্রী রয়েছেন। অন্য একজন তো রীতিমতো তিনটি বিকল্প তুলে দেন কর্তৃপক্ষের হাতে। তিনি জানান, হয় তিনি অবিবাহিত, নয় বিধবা নয়তো কুমারী। বুঝুন কাণ্ড।

আস্তিক-নাস্তিকের দ্বন্দ্ব তো চিরন্তন। তবে কারওর কারওর ঈশ্বরভক্তি মাঝেমধ্যেই এমন সীমা টপকে যায়, যে তাঁরা এমন অনেক কিছুই করে বসেন, যা বেশ অদ্ভুতই। অনেকেই ভগবানকে বাড়ির ছোট ছেলেটির মতো করে দেখেন। তাই চকলেট থেকে শুরু করে সমস্ত প্রিয় বস্তুই অর্পণ করে বসেন ভগবানের চরণে। তাই বলে ভগবানের ঠান্ডা লাগা আটকাতে ইলেকট্রিক হিটারের ব্যবস্থা! হ্যাঁ, তেমনটাও হয়েছে। অযোধ্যার জানকী ঘাট বড় স্থান মন্দিরে দেবমূর্তির জন্য করা হয়েছে তেমনই ব্যবস্থা। এমনকী সেখানে মূর্তিকে স্নান করানো পর্যন্ত হয় গরম জলেই।

সাধে কি আর বলে, ‘বিশ্বাসে মিলায় বস্তু’। উত্তরপ্রদেশের মুজফ্ফরপুরের একটি গোশালায় একবার জন্ম হয়েছিল এমন একটি বাছুরের, যার সঙ্গে নাকি মানুষের প্রভূত মিল ছিল। তবে বিশ্বাসীরা ধরেই নেন, এ সাধারণ ঘটনা নয়। ভগবান বিষ্ণুরই অবতার সেই বাছুরটি। ব্যাস, শুরু হয়ে যায় পুজোআচ্চাও। তবে জন্মের কয়েক ঘণ্টার মাথায় মারা যায় সেই শাবকটি।

আরও মজাদার কয়েকটি কাণ্ড শুনুন তবে। তুরস্কের একটি এলাকায় একটি সরকারি ঘোষণার সময়ে লাউডস্পিকারে নাকি বেজে উঠেছিল একটি পর্ন ছবির সাউন্ডট্র্যাক। যা শুনে চমকে ওঠেন স্থানীয় নাগরিকেরা। বুঝতেই পারছেন, স্থানীয় প্রশাসনের জন্য ব্যাপারটি খুব একটা সুখকর হয়নি।

এর চেয়েও অদ্ভুত কাণ্ড ঘটেছে বৈকি দুনিয়ায়। লন্ডনের মার্কিন দূতাবাস নাকি একবার সন্ত্রাস সংক্রান্ত তদন্তের জন্য একটি মাস তিনেকের শিশুকে সমন করে বসে। এমনকি তাকে জঙ্গি বলেও দাগিয়ে দেওয়া হয়। ভাবতে পারেন! তা এমন সব মজাদার এবং অদ্ভুতুড়ে কাণ্ড দেখে আপনি হাসবেন না কাঁদবেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনারই। তবে এই সমস্ত ঘটনাতেই প্রবল মজা পেয়েছিলেন নেটিজেনরা। বিস্তর ভাইরালও হয়ে গিয়েছিল সেসব ঘটনা।

সর্বশেষ সংবাদ

বাজারে আবার স্বর্ণের দাম বৃদ্ধি, আড়াই লাখ ছুঁই ছুঁই ভরি

বাজারে আবার স্বর্ণের দাম বৃদ্ধি, আড়াই লাখ ছুঁই ছুঁই ভরি

দুর্নীতির অভিযোগে হাইকোর্ট বিচারপতির আকস্মিক পদত্যাগ

দুর্নীতির অভিযোগে হাইকোর্ট বিচারপতির আকস্মিক পদত্যাগ

ইরানের নৌবাহিনী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালী নিয়ে নতুন হুঁশিয়ারি

ইরানের নৌবাহিনী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালী নিয়ে নতুন হুঁশিয়ারি

বোতলে তেল নেবার অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধে, মোবাইল ছিনিয়ে নেবার চেস্টা

বোতলে তেল নেবার অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধে, মোবাইল ছিনিয়ে নেবার চেস্টা

উজিরপুরে অগ্নিকাণ্ডে ছাই আট ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষতি কোটি টাকা

উজিরপুরে অগ্নিকাণ্ডে ছাই আট ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষতি কোটি টাকা

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানের নৌবাহিনী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালী নিয়ে নতুন হুঁশিয়ারি

ইরানের নৌবাহিনী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালী নিয়ে নতুন হুঁশিয়ারি

ইরানের নৌবাহিনী ও প্রতিরক্ষা শিল্প কাঠামোর অপূরণীয় ক্ষতি করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। সোমবার (৩১ মার্চ) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন তার সামরিক লক্ষ্য অর্জনে আর মাত্র কয়েক সপ্তাহ সময় নেবে। মার্ক রুবিও জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার বড় অংশ ধ্বংস করছে। তার ভাষায়, ইরানের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গুঁড়িয়ে দেওয়া

ভারতে বড় ধরনের হামলার ছক নস্যাৎ, সাত বাংলাদেশিসহ আটজন গ্রেপ্তার

ভারতে বড় ধরনের হামলার ছক নস্যাৎ, সাত বাংলাদেশিসহ আটজন গ্রেপ্তার

ভারতে সম্ভাব্য বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। পাকিস্তানভিত্তিক চরমপন্থি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ দুই মাস ধরে চালানো বিশেষ গোয়েন্দা অভিযানের মাধ্যমে বাংলাদেশ সীমান্ত এলাকা, কলকাতা, দিল্লি এবং তামিলনাড়ুর বিভিন্ন স্থান থেকে

ইরানের খারগ দ্বীপ লক্ষ্যযুক্ত যুক্তরাষ্ট্রের শক্তিশালী হুমকি ট্রাম্পের

ইরানের খারগ দ্বীপ লক্ষ্যযুক্ত যুক্তরাষ্ট্রের শক্তিশালী হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি অবিলম্বে হরমুজ প্রণালি বাণিজ্যের জন্য খুলে দেওয়া না হয়, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপসহ দেশের বেসামরিক জ্বালানি অবকাঠামোর ওপর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘‘যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, আমরা ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খারগ দ্বীপ সম্পূর্ণ

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে চার দেশের জরুরি আলোচনা

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে চার দেশের জরুরি আলোচনা

এক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে উপসাগরীয় অঞ্চলসহ বৈশ্বিক অর্থনীতি চাপে পড়েছে। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলে আলোচনা জোরদার হলেও এখনো হামলা বন্ধ হয়নি। তবে সংঘাত থামাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রোববার (২৯ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই আলোচনায় তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র

ইরানের হামলায় ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ইরানের হামলায় ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার হাইফার বাজানে হামলা চালিয়েছে ইরান। হামলার পর বাজান ওয়েল রিফাইনারিতে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনগুলোতে বলা হয়, আঘাতপ্রাপ্ত এলাকা বাজান তেল শোধনাগারের অত্যন্ত স্পর্শকাতর অবকাঠামোর ভেতরে অথবা তার আশপাশে অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি ইসরায়েলের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত। ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, হামলার পরপরই শোধনাগার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে