বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬২২ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

তুরস্কের বিরোধিতার মুখে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানে অনিশ্চিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২২, ২০:২৩

শেয়ার করুনঃ
তুরস্কের বিরোধিতার মুখে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানে অনিশ্চিত

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে তুরস্ক যে উদ্বেগ জানিয়েছে, তা বৈধ এবং সঠিক বলে মন্তব্য করেছেন সামরিক জোটটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ।রোববার ফিনল্যান্ডে দেশটির প্রেসিডেন্ট সাওলি নিনিস্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন স্টলটেনবার্গ।

আরও

যুক্তরাষ্ট্রের হুমকিতে কঠোর বার্তা তেহরানের

যুক্তরাষ্ট্রের হুমকিতে কঠোর বার্তা তেহরানের

 

তিনি বলেন, তুরস্ক সন্ত্রাসবাদ ও অস্ত্র রফতানির ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। আমাদের মনে রাখতে হবে, ন্যাটো জোটের কোনও সদস্য তুরস্কের মতো এত বেশি সন্ত্রাসী হামলার শিকার হয়নি। 

স্টলটেনবার্গ বলেন, ন্যাটো জোটে যোগ দেওয়ার জন্য সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে তুরস্কের যে টানাপোড়েন রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করা দরকার। এ নিয়ে আলোচনায় বসতে হবে।

আরও

যুক্তরাষ্ট্রের হুমকিতে কঠোর বার্তা তেহরানের

যুক্তরাষ্ট্রের হুমকিতে কঠোর বার্তা তেহরানের

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
তুরস্কসুইডেনন্যাটো
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ফিনল্যান্ড এবং সুইডেন কয়েক দশকের নিরপেক্ষ অবস্থান বাদ দিয়ে ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার আবেদন জানিয়েছে। কিন্তু এক্ষেত্রে তুরস্ক আপত্তি জানিয়েছে।  

আঙ্কারা বলছে, সুইডেন এবং ফিনল্যান্ড তুরস্কের পিকেকে-সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র, অর্থ এবং আশ্রয় দিয়ে মদদ দেয়। ফলে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়া কোনও দেশ ন্যাটো জোটের সদস্য হতে পারে না।

তুরস্কের বিরোধিতার মুখে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটের সদস্য হওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ ন্যাটোতে কোনও দেশকে সদস্য হিসেবে গ্রহণ করতে হলে জোটটির সব সদস্যকে একমত হতে হয়।

সূত্র: আল জাজিরা

জনপ্রিয় সংবাদ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

ব্যালট বাক্স ছিনতাই করলে কেউই রেহাই পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যালট বাক্স ছিনতাই করলে কেউই রেহাই পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

সর্বশেষ সংবাদ

জামায়াতের ইশতেহার: ২৬ অগ্রাধিকার ঘোষণা

জামায়াতের ইশতেহার: ২৬ অগ্রাধিকার ঘোষণা

নির্বাচন শান্তিপূর্ণ রাখতে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নির্বাচন শান্তিপূর্ণ রাখতে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

কলকাতায় নির্বাসিত আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন পরিকল্পনা

কলকাতায় নির্বাসিত আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন পরিকল্পনা

দেবীদ্বারে ময়লার ভাগাড়ে জনদুর্ভোগ, অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ

দেবীদ্বারে ময়লার ভাগাড়ে জনদুর্ভোগ, অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ

ঝালকাঠি-১: ক্ষুদ্র শিল্প গড়ে কর্মসংস্থানের অঙ্গীকার হাঁস প্রতীকের প্রার্থীর

ঝালকাঠি-১: ক্ষুদ্র শিল্প গড়ে কর্মসংস্থানের অঙ্গীকার হাঁস প্রতীকের প্রার্থীর

এ সম্পর্কিত আরও পড়ুন

কলকাতায় নির্বাসিত আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন পরিকল্পনা

কলকাতায় নির্বাসিত আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন পরিকল্পনা

কলকাতার শপিং মলের ভিড়ে খাদ্যদ্রব্যের মাঝে বসে থাকা আওয়ামী লীগের নির্বাসিত নেতারা দেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন। দেশে মানবতাবিরোধী অপরাধ, খুন, রাষ্ট্রদ্রোহ ও আত্মসাতের অভিযোগে পলাতক হিসেবে বিবেচিত এই নেতারা ভারতে আশ্রয় নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। ১৬ মাস আগে বাংলাদেশে গণঅভ্যুত্থান সংঘটিত হলে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হন। বিক্ষোভকারীরা তার বাসভবনের দিকে অগ্রসর হলে তিনি উড়োজাহাজে ভারতে

আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ধ্বংস

আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ধ্বংস

আরব সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। সেন্টকোমের মুখপাত্র ও মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স রয়টার্সকে বলেন, “ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত একটি এফ-৩৫সি যুদ্ধবিমান একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করেছে। ড্রোনটি যুদ্ধজাহাজটির দিকে

ফের আলোচনায় বসছে তেহরান ও ওয়াশিংটন

ফের আলোচনায় বসছে তেহরান ও ওয়াশিংটন

দীর্ঘদিনের বিরোধের পর আবারও পারমাণবিক আলোচনা শুরু করতে যাচ্ছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এই বৈঠকের মাধ্যমে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে। একজন আঞ্চলিক কূটনীতিক জানান, এই আলোচনায় সৌদি আরব ও মিশরের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিগুলোর প্রতিনিধিরাও অংশ

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে টানা ৪০ ঘণ্টার বিশেষ অভিযানে ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাজধানী কোয়েটাসহ একাধিক জেলায় পরিচালিত এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ ও আধাসামরিক বাহিনী। পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২৯ জানুয়ারি বেলুচিস্তানের কোয়েটা, গাওদার, মাসতাং ও নোশকি জেলায় একযোগে বন্দুক

যুক্তরাষ্ট্রের হুমকিতে কঠোর বার্তা তেহরানের

যুক্তরাষ্ট্রের হুমকিতে কঠোর বার্তা তেহরানের

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে তা শুধু দ্বিপক্ষীয় সংঘাতে সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। ইরানের আশপাশে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যেই এই হুঁশিয়ারি আসে। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের রণতরী ও সামরিক উপস্থিতি