শনিবার, ৮ আগস্ট, ২০২৬২৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বিস্ফোরণে কাঁপছে কিয়েভ: বিবিসি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৬

শেয়ার করুনঃ
বিস্ফোরণে কাঁপছে কিয়েভ: বিবিসি

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একইসঙ্গে দেশটির দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান শহরগুলোর চারপাশে যুদ্ধ চলছে।ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ সেনারা চেষ্টা করছে রাজধানী কিয়েভ পুরোপুরি দখলে নেওয়ার। এরপর তারা দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিয়েভের মাইডান স্কয়ারের কাছে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া শহরের ত্রয়েশ্চিনা এলাকায় পাওয়া গেছে একাধিক বিস্ফোরণের খবর। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার শব্দ এত তীব্র ছিল যে শহরের কেন্দ্র থেকে কয়েক মাইল দূর পর্যন্ত শব্দ পেয়েছেন তারা।কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা শহরের আশপাশে ৫০টিরও বেশি বিস্ফোরণ এবং ভারি মেশিনগানে গোলাগুলি হয়েছে।

আরও

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ছয় হাজার ছাড়াল, পরিস্থিতি ভয়াবহ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ছয় হাজার ছাড়াল, পরিস্থিতি ভয়াবহ

ইউক্রেনীয় স্টেট স্পেশাল সার্ভিসের মতে, রাজধানীর ট্রয়েসচিনা এলাকার সিএইচপি-৬ পাওয়ার স্টেশনের কাছে তীব্র লড়াই চলছে। এই হামলার মাধ্যমে পুরো শহরটিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতে পারে। বিভিন্ন সংবাদমাধ্যম কিয়েভের পেরেমোহি অ্যাভিনিউতে গাড়ির ধ্বংসাবশেষ এবং বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে।

এছাড়া ভাসিলকিভের একটি বিমান ঘাঁটির কাছে পাওয়া গেছে তীব্র লড়াইয়ের খবর। ধারণা করা হচ্ছে, রাশিয়ান প্যারাট্রুপাররা কিয়েভের ওপর হামলা চালানোর জন্য এই ঘাঁটিকে তাদের কেন্দ্র হিসেবে ব্যবহার করবে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী দাবি করছে, তারা কৃষ্ণ সাগরের শহর মাইকোলাইভে থেকে রুশ সেনাদের সফলভাবে হটিয়ে দিয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

ইউক্রেনীয় সেনাবাহিনী শনিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানায়, কিয়েভের একটি সেনা ঘাঁটিতে রুশ সেনারা আক্রমণের চেষ্টা করলে তারা এর বিরুদ্ধে লড়াই শুরু করে।

অন্যদিকে রুশ সেনাদের ব্যারাকে ফিরে যেতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদের বৈঠকের পরপরই তার মন্তব্য, ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার ভেটো ক্ষমতার কারণে এই খসড়া প্রস্তাবটি ব্যর্থ হয়ে যায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অ্যান্তনিও গুতেরেস লেখেন, জাতিসংঘের জন্ম হয়েছিল যুদ্ধাবস্থায়। যুদ্ধের অবসান ঘটাতে। আজ সেই উদ্দেশ্য অর্জিত হয়নি। কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না। শান্তিকে আরেকটি সুযোগ দিতে হবে। এর কিছুক্ষণ পরেই তিনি ইউক্রেনে হামলা চালানো রুশ সেনাদের তাদের ব্যারাকে ফিরে যেতে বলেন।

রাশিয়ায় জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে যারা খসড়া সমর্থন করেননি, তাদের প্রস্তাবকে ‘রুশ-বিরোধী’ হিসেবে আখ্যা দিয়েছেন। নিরাপত্তা পরিষদের ১১ সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদান থেকে বিরত থাকে চীন, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভে লড়াই প্রতিহত করার অঙ্গীকার করেন। তিনি ইউক্রেনীয়দের সতর্ক করে বলেন, তারা কোনো অবস্থায় রাজধানীর দখল হারাবেন না। এজন্য খুব কঠিন এক রাতের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইইউ প্রথমবারের মতো সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া আরও অনেক দেশ রাশিয়ার বাণিজ্যিক এয়ারলাইনস এবং ব্যক্তিগত জেট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছে বিবিসি।

সর্বশেষ সংবাদ

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

ক্যাটাগরি-১ শক্তির টাইফুন ‘ডলফিন’ জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসায় দেশজুড়ে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধীরগতিতে অগ্রসর হওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং উত্তাল সাগরের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আড়াই লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটার এবং দমকা হাওয়ার

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

ভারতের পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে গত দুই দিনে প্রায় ১ হাজার ৫০০টি ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার বা মাইক অপসারণ করা হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে মসজিদ ও মন্দির—উভয় ধরনের উপাসনালয় অন্তর্ভুক্ত ছিল। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্ধারিত শব্দসীমা অতিক্রমের অভিযোগে ১ হাজার ২৭৯টি মসজিদ এবং ১৯৯টি মন্দিরকে তাদের সাউন্ড সিস্টেম অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন দুই নির্বাহী আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন দুই নির্বাহী আদেশ

মার্কিন সুপ্রিম কোর্টে আগের উদ্যোগ ব্যর্থ হওয়ার পর জন্মসূত্রে নাগরিকত্ব লাভের অধিকার সীমিত করার লক্ষ্যে নতুন দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্বাক্ষরিত এই আদেশ দুটি আগের উদ্যোগের তুলনায় কিছুটা সীমিত পরিসরের বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রথম আদেশে বিদেশি কূটনীতিক ও আক্রমণকারী বাহিনীর সদস্যদের সন্তানদের নাগরিকত্ব না দেওয়ার প্রচলিত ব্যতিক্রমী আইনের আওতা আরও সম্প্রসারণ করা হয়েছে। এতে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতির খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এই আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির পথ তৈরি হতে পারে। এতে দীর্ঘদিনের উত্তেজনা কমার পাশাপাশি হরমুজ প্রণালিতে আবারও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো

হরমুজে নতুন নৌপথ চালুতে ওমানের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান

হরমুজে নতুন নৌপথ চালুতে ওমানের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, এ সংক্রান্ত চুক্তি এখন শেষ পর্যায়ের আলোচনায় রয়েছে। তবে নতুন এই ব্যবস্থায় হরমুজ প্রণালিতে সম্পূর্ণ নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা মিলবে না বলেও সতর্ক করেছেন তিনি। ইসমাইল বাকায়ির দাবি, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধসহ বিভিন্ন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড