শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

হিজাব নারীর অধিকার :প্রিয়াঙ্কা গান্ধী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৫

শেয়ার করুনঃ
হিজাব নারীর অধিকার :প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের স্কুল-কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে শুরু হওয়া বিতর্ক চরম আকার ধারণ করেছে। রাজ্যটিতে তিনদিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হলেও মঙ্গলবার সেখানকার একটি কলেজে হিন্দু-মুসলিম শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি জানিয়েছেন, নারী কোন কাপড় পরবে না পরবে সেটি ঠিক করার অধিকার সংশ্লিষ্ট নারীর এবং ভারতীয় সংবিধানেও তাদের সেই অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা গন্ধী একথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও

মধ্যপ্রাচ্যে হামলার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম আবার ঊর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যে হামলার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম আবার ঊর্ধ্বমুখী

বুধবার সকালে টুইটারে দেওয়া ওই বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ‘বিকিনি হোক কিংবা ঘোমটা, জিন্স বা হিজাব যেটাই হোক, তিনি কী পরতে চান তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে একজন নারীর। নারীর এই অধিকারটি ভারতীয় সংবিধানের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। আর তাই নারীদের হয়রানি করা বন্ধ করুন।’

এই টুইটে প্রিয়াঙ্কা গান্ধী #লাড়কি হু, লড়সাকতি হু (আমি নারী, আমি লড়তে জানি) হ্যাশট্যাগ ব্যবহার করেন। এটি মূলত বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মূল স্লোগান। মোট সাত দফায় রাজ্যটির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও

মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ, ব্রেন্ট তেল ১১০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ, ব্রেন্ট তেল ১১০ ডলার ছাড়াল

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এর আগে ক্লাসরুম ও শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরার সমর্থনে গত সপ্তাহে মুখ খুলেছিলেন কংগ্রেসের আরেক শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। সেসময় টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছিলেন, ‘হিজাবে বিধিনিষেধ দিয়ে কার্যত ছাত্রীদের পড়ালেখায় বাধা সৃষ্টি করা হচ্ছে। আর এর মাধ্যমে ভারতের মেয়েদের ভবিষ্যৎ আমরা নষ্ট করছি। মা স্বরস্বতি সবাইকে জ্ঞান দেন। তিনি কোনো ভেদাভেদ করেন না।’

এদিকে মঙ্গলবার হিজাব ইস্যুতে কর্ণাটকের একটি কলেজে হিন্দু-মুসলিম শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এছাড়া ক্যামেরায় ধরা পড়া শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যায়, কর্ণাটকের একটি কলেজ চত্বরে হিজাব পরা এক ছাত্রী হাঁটছেন। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে ঘিরে হিজাববিরোধী স্লোগান দেন এবং হেনস্তা করেন।

শত শত তরুণের সামনে একাই প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে কর্ণাটকের মুসকান খান নামের ওই মুসলিম ছাত্রী। আর এই ঘটনা ঘটেছে কর্ণাটকের মান্দিয়া প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভিডিওতে দেখা যায়, ওই তরুণী স্কুটার পার্কিংয়ে রেখে কলেজ ভবনের দিকে হাঁটছে। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় এবং তার দিকে এগিয়ে যায়। পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেওয়ার সময় এই তরুণীকে ভীত দেখা যায়নি। ওই সময় হাত উপরে তুলে আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে এগিয়ে যেতে দেখা যায় তাকে। পরে কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকরা তাকে সরিয়ে নেন।

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে একদিকে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে।

কর্ণাটকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করার পর। সেই সময় কলেজ প্রশাসন জানায়, ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে। ছাত্রীদের  ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী ও তাদের ছাত্র সংগঠন।

উদুপির এই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের মান্দিয়া এবং শিভামোগগা এলাকায়। সেখানকার কলেজ কর্তৃপক্ষ হিজাব নিষিদ্ধ করে। যদিও আইনে হিজাব পরে মুসলিম ছাত্রীদের ক্লাসে আসতে কোনও বাধা নেই।

পরে উদুপির একটি প্রাক-বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রী হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন। মঙ্গলবার সেই বিষয়েই কর্ণাটকের হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার সেই শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনডিটিভি।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ

রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

এ সম্পর্কিত আরও পড়ুন

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

পবিত্র আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের পর খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জেরুজালেমের ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গণ থেকে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে এ খবর প্রকাশ করেছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা। প্রতিবেদনে বলা হয়েছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আজ ২৪ অক্টোবর পালিত হচ্ছে জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সংস্থাটি। এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে আরেকটি বিশ্বযুদ্ধ প্রতিরোধের লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৪৫ সালের

ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর সময়সীমা

ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর সময়সীমা

ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তেল উৎপাদন বাড়ানো ও আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলার পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটি আনুষ্ঠানিকভাবে জানায়, ইরাকের অভ্যন্তরে পরামর্শক ভূমিকাসহ আর কোনো মার্কিন সেনা অবস্থান করছে না। ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আলি ফালিহ আল-জাইদি বলেন,

চলতি সপ্তাহান্তেই ইরানে মার্কিন হামলা, জানালেন টম বারাক

চলতি সপ্তাহান্তেই ইরানে মার্কিন হামলা, জানালেন টম বারাক

ওয়াশিংটন ও ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মধ্যে চলতি সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালাতে পারে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত টম বারাক। শুক্রবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ এই কূটনীতিক সম্ভাব্য হামলার বিষয়ে কথা বলেন। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়াবিষয়ক প্রধান কর্মকর্তা টম বারাক জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এ তথ্য নিশ্চিত করেছেন। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর সৌদি আরবের নাজরান প্রদেশে জরুরি সতর্কবার্তা জারি করে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। তবে নিরাপত্তাঝুঁকি কমে আসায় কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা প্রত্যাহার