সোমবার, ১০ আগস্ট, ২০২৬২৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

পারমাণবিক যুদ্ধে জড়াতে চায় না পাঁচ বিশ্বশক্তি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ৪:৪১

শেয়ার করুনঃ
পারমাণবিক যুদ্ধে জড়াতে চায় না পাঁচ বিশ্বশক্তি

পারমাণবিক অস্ত্র অর্জনের পথে লাগাম টানতে ও ভবিষ্যৎ বিশ্বে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা এড়াতে সম্মত হয়েছে পাঁচ বিশ্বশক্তি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স গত সোমবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে। পাঁচটি দেশই পারমাণবিক অস্ত্রের মালিক। এই দেশগুলো সংক্ষেপে ‘পি-৫’ নামে পরিচিত। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্সের।

 বিবৃতিতে পাঁচ বিশ্বশক্তি বলেছে, ভবিষ্যৎ বিশ্বে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এড়ানোর দায় এই পাঁচ দেশের। বিশ্বের অন্য দেশগুলোকে নিয়ে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এড়ানো ও কৌশলগত নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য এই পাঁচ দেশকে একযোগে কাজ করতে হবে। স্থানীয় সময় গত সোমবার রাশিয়ার প্রশাসনিক কেন্দ্র ক্রেমলিনের পক্ষ থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। কোনো বিষয়ে একমত হয়ে পাঁচ বিশ্বশক্তির বিবৃতি দেওয়ার ঘটনা নজিরবিহীন।

আরও

সৌদি পাকিস্তান তুরস্কের ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

সৌদি পাকিস্তান তুরস্কের ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

‘যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে কখনোই জয় ছিনিয়ে আনা যাবে না’, এমন মন্তব্য করে বিবৃতিতে পাঁচ বিশ্বশক্তি আরও বলেছে, যেসব দেশ আগে থেকেই পারমাণবিক অস্ত্রের মালিক, তাদের সেসব অস্ত্র শুধু প্রতিরক্ষামূলক কৌশল বাস্তবায়ন এবং যুদ্ধ ও আগ্রাসন প্রতিরোধের জন্য থাকতে পারে।

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওঝু বলেন, এই যৌথ বিবৃতি পারমাণবিক শক্তিসমৃদ্ধ পাঁচটি দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থার সম্পর্ক বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। তাদের মধ্যকার প্রতিযোগিতার সম্পর্ক সমন্বয় ও সহযোগিতায় বদলাতে ভূমিকা রাখবে। পারমাণবিক অস্ত্র ব্যবহারে চীনের ‘প্রথমে ব্যবহার নয়’ নীতির কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, শুধু আক্রান্ত হলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবে বেইজিং।

পাঁচ বিশ্বশক্তিপারমাণবিক যুদ্ধ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

প্রকৃত ভ্রাতৃত্ব গড়তে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান ইরানের

প্রকৃত ভ্রাতৃত্ব গড়তে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান ইরানের

বিবৃতিটি প্রকাশ করে ফরাসি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এর মধ্য দিয়ে পারমাণবিক অস্ত্রায়নের পথে লাগাম টানতে পাঁচ বিশ্বশক্তির সদিচ্ছা প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে জানান, কয়েক মাসের আলোচনার পরিপ্রেক্ষিতে পাঁচ বিশ্বশক্তি এই যৌথ বিবৃতির বিষয়ে একমত হয়েছে। সংকটাপন্ন সময়ে এই বিবৃতি ঝুঁকি কমানোর পথ দেখিয়েছে।

বিশ্লেষকদের মতে, স্নায়ুযুদ্ধ সমাপ্তির পরে থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক এখন সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য, মানবাধিকার লঙ্ঘন, তাইওয়ান-হংকংসহ বিভিন্ন বিষয় নিয়ে সাম্প্রতিক বছরগুলোয় চরম বিরোধে জড়িয়েছে ওয়াশিংটন ও বেইজিং। এমন পরিস্থিতিতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি প্রশমনে পাঁচ বিশ্বশক্তির ঐকমত্য ও যৌথ বিবৃতির গুরুত্ব অনেক। এটা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে সই হওয়া এনপিটি চুক্তি নিয়ে পর্যালোচনা করতে একটি সম্মেলন আয়োজনের পথ উন্মুক্ত করবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

চীনা অস্ত্রভান্ডারের আধুনিকায়নে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ২০২৭ সালের মধ্যে চীন নিজেদের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ৭০০-তে উন্নীত করতে পারে। আর ২০৩০ সালে তা হাজার ছুঁতে পারে। গত নভেম্বরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার চীন ও রাশিয়ার প্রতি অস্ত্র নিয়ন্ত্রণে বহুপক্ষীয় চুক্তি সইয়ের তাগিদ দিয়ে আসছে।

ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন ও দেশটিতে সামরিক আগ্রাসনভীতির জেরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে শীতল হয়ে উঠেছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়েছেন। পুতিনকে বাইডেন বলেন, ইউক্রেনে আগ্রাসনমূলক আচরণ করলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এর ফলে ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি বাড়বে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা ১০ জানুয়ারি আবার বৈঠক বসবেন। এতে নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

যুক্তরাষ্ট্র-রাশিয়াকে মজুত কমাতে হবে: চীন

নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে চীন জানিয়ে দিয়েছে, তারা তাদের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করার কার্যক্রম চালিয়ে যাবে। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি প্রশমনে চীনসহ পাঁচ বিশ্বশক্তির যৌথ বিবৃতি প্রকাশের এক দিন পরই বেইজিং এ অবস্থানের কথা জানিয়েছে।

আজ মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক ফু কং সাংবাদিকদের বলেন, বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের ৯০ শতাংশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে রয়েছে। দেশ দুটির উচিত তাদের হাতে থাকা পারমাণবিক অস্ত্রের মজুত কমিয়ে আনা। তাহলেই বিশ্বে ভারসাম্য ফিরবে।

এ সময় ফু কং আরও বলেন, চীন কখনোই আগে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবে না। শুধু আক্রান্ত হলেই এই অস্ত্র ব্যবহার করা হবে। প্রতিরক্ষামূলক নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধের কার্যক্রম এগিয়ে নিচ্ছে বেইজিং।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

সর্বশেষ সংবাদ

রিয়াদে সোফা কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ বাংলাদেশির

রিয়াদে সোফা কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ বাংলাদেশির

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে এবারও পাস করেনি কেউই

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে এবারও পাস করেনি কেউই

১০ দিনে মালদ্বীপে আট বাংলাদেশির মৃত্যু, বাড়ছে উদ্বেগ

১০ দিনে মালদ্বীপে আট বাংলাদেশির মৃত্যু, বাড়ছে উদ্বেগ

টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ২১ হাজার ইয়াবা উদ্ধার, যুবক গ্রেপ্তার

টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ২১ হাজার ইয়াবা উদ্ধার, যুবক গ্রেপ্তার

ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার

ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার

এ সম্পর্কিত আরও পড়ুন

পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প

পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প

তেহরান হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দিলে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক নতুন পরমাণু চুক্তির দাবি ছেড়ে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প এ ধরনের সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি নিজের জ্যেষ্ঠ সহযোগীদের গোপনে জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন কোনো পরমাণু চুক্তি ছাড়াই

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে চার কঠোর শর্ত ইরানের

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে চার কঠোর শর্ত ইরানের

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর জানিয়েছেন, মার্কিন সামরিক তৎপরতা বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের মতো দাবিগুলো মেনে নিলেই হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ বাণিজ্যিক চলাচল স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করবে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত শর্তের তালিকায় বলা হয়েছে,

ইরান যুদ্ধে অস্ত্রভাণ্ডার ফুরোচ্ছে, উৎপাদন বাড়াতে পেন্টাগনের চাপ

ইরান যুদ্ধে অস্ত্রভাণ্ডার ফুরোচ্ছে, উৎপাদন বাড়াতে পেন্টাগনের চাপ

ইরানের সঙ্গে চলমান পাঁচ মাসব্যাপী যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দ্রুত বাড়ানোর উদ্যোগ নিয়েছে পেন্টাগন। সামরিক বাহিনীর জরুরি প্রয়োজন মেটাতে অস্ত্র সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন বাড়াতে চাপ দেওয়া হচ্ছে। শনিবার পেন্টাগনের মুখপাত্র শান পারনেল এক বিবৃতিতে জানান, সামরিক বাহিনীর জরুরি প্রয়োজন পূরণে অস্ত্র সংগ্রহ ব্যবস্থা ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া

ইসরায়েলবিরোধী ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট চান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলবিরোধী ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট চান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। শনিবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খাজা আসিফ। এর একদিন আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। ওই

যুদ্ধের আবহে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

যুদ্ধের আবহে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করে। ভিডিও প্রকাশের পর ইরানের সর্বোচ্চ নেতার বর্তমান শারীরিক অবস্থা ও কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত ভিডিওতে মোজতবা খামেনিকে কয়েকজন মানুষের মাঝে দেখা যায়। তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথা