মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী করোনায় সাড়ে ৪ হাজারের নিচে মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১৬:১৫

শেয়ার করুনঃ
বিশ্বব্যাপী করোনায় সাড়ে ৪ হাজারের নিচে মৃত্যু

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজারের বেশি মানুষ। এ সময় নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে তিন লাখে।আগের দিনের মতো সোমবারও দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে ব্রাজিল-যুক্তরাষ্ট্র-মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪ কোটি ১৪ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৯ লাখ ১৩ হাজার।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে সোমবার (১৮ অক্টোবর) সকালে এ তথ্য জানা গেছে।ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজার ২২৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১১শ’ জন। এ সময় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৯ লাখ ১৩ হাজার ৯৩৬ জনে।

আরও

কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু

কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৫৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪১ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ১৪ লাখ ৫৪ হাজার ৫৮০ জনে।

এ দিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ১৪০ জন এবং মারা গেছেন ৫৭ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৮৪ লাখ ৪৯ হাজার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৮ হাজার ৫৮৪ জন মারা গেছেন।

আরও

সিজেপির বিক্ষোভের পাল্টা অবস্থানে ভারতে নতুন দলের আত্মপ্রকাশ

সিজেপির বিক্ষোভের পাল্টা অবস্থানে ভারতে নতুন দলের আত্মপ্রকাশ

গত এক দিনে যুক্তরাষ্ট্রে করোনার নতুন সংক্রমণ ও প্রাণহানির ঘটনা অনেকটাই কমেছে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৪৭ জন এবং মারা গেছেন ১৬১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৪৪ হাজার ৫৪৬ জন মারা গেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৯৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৩০৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৯ লাখ ৯২ হাজার ৬৮৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজার ৩১২ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭৩৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৪৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ৩২৪ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৫ জন এবং নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮৯ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৪৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫২ হাজার ৩২১ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মসংস্থানের সংকটে টেকনাফের যুবসমাজ, বাড়ছে অপরাধী চক্রের ঝুঁকি

কর্মসংস্থানের সংকটে টেকনাফের যুবসমাজ, বাড়ছে অপরাধী চক্রের ঝুঁকি

মহেশপুরে পারিবারিক কলহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

মহেশপুরে পারিবারিক কলহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২৫

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২৫

দেবীদ্বারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হাসনাত, বললেন ‘নিরাপত্তার দায়িত্ব আমার’

দেবীদ্বারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হাসনাত, বললেন ‘নিরাপত্তার দায়িত্ব আমার’

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

আসন্ন সাধারণ নির্বাচনে নিজের জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নির্বাচনে পরাজিত হলেও কিংবা সরকার গঠনে ব্যর্থ হলেও রাজনীতি থেকে অবসর নেবেন না বলে জানিয়েছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) ‘রেডিও নর্থ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করা প্রয়োজন হলেও এ বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন। বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত বলেও জানান। সাক্ষাৎকারে নিজের

নির্বাচনের আগে ইরানে হামলা নয়, অবরোধ বহাল রাখবেন ট্রাম্প

নির্বাচনের আগে ইরানে হামলা নয়, অবরোধ বহাল রাখবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ৩ নভেম্বরের আগে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে না। একই

সিজেপির বিক্ষোভের পাল্টা অবস্থানে ভারতে নতুন দলের আত্মপ্রকাশ

সিজেপির বিক্ষোভের পাল্টা অবস্থানে ভারতে নতুন দলের আত্মপ্রকাশ

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভের পাল্টা অবস্থান নিতে আত্মপ্রকাশ করেছে ‘লাল হিট জনতা পার্টি’। রোববার (১৮ অক্টোবর) দিল্লির মালব্য স্মৃতি ভবনে দলটির প্রথম সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের সমালোচনা করেন নতুন দলটির নেতারা। লাল হিট জনতা পার্টির প্রধান অয়ন ভাটনগর বলেন, ভারতের গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে ইসরায়েলের সামরিক সহায়তার প্রস্তাব সত্যি হলে সেটিকে নিছক সহযোগিতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এর মাধ্যমে উপসাগরীয় নিরাপত্তাব্যবস্থার কেন্দ্রে প্রবেশ, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং নতুন রাজনৈতিক ও সামরিক চাপ তৈরির সুযোগ নিতে চায় ইসরায়েল। এমন মন্তব্য করেছেন মিডল ইস্ট মনিটরের কলামিস্ট তামের আজরামি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এসব বিশ্লেষণ তুলে ধরেন। আজরামির

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

ইসরায়েলের আসন্ন নির্বাচনে সরকার গঠনের গুরুত্বপূর্ণ নিয়ামক বা ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হতে পারেন ইসলামপন্থী দল ইউনাইটেড আরব লিস্টের (রাম) নেতা মনসুর আব্বাস। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে বিরোধী জোট বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চাইলে তাঁর দলের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণায় ৫২ বছর বয়সী মনসুর আব্বাসকে ইসরায়েলের জন্য ‘মারাত্মক হুমকি’ এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান চালিকাশক্তি হিসেবে