সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

টানাপোড়েনের অবসান হচ্ছে ফ্রান্স-যুক্তরাষ্ট্র সম্পর্কের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৭

শেয়ার করুনঃ
টানাপোড়েনের অবসান হচ্ছে ফ্রান্স-যুক্তরাষ্ট্র সম্পর্কের

অবসান হতে যাচ্ছে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে ‘অকাস’ প্রতিরক্ষা চুক্তির ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের সৃষ্ট টানাপোড়েনের। এ লক্ষ্যে দুটি দেশের সরকারপ্রধান নিজেদের মধ্যে ফোনালাপ করেছেন। এবং সবকিছু ঠিক থাকলে আগামী মাসে তাঁরা সামনাসামনি বৈঠকে বসবেন বলেও জানা গেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

‘অকাস’ চুক্তির জেরে ফ্রান্সকে অস্ট্রেলিয়ার জন্য সাবমেরিন তৈরির ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি খোয়াতে হয়েছে। ফ্রান্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে চুক্তি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে বিষয়টি তারা জানতে পেরেছিল। এই চুক্তির জেরে ফ্রান্সের সঙ্গে মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।

আরও

নির্বাচনের আগে ইরানে হামলা নয়, অবরোধ বহাল রাখবেন ট্রাম্প

নির্বাচনের আগে ইরানে হামলা নয়, অবরোধ বহাল রাখবেন ট্রাম্প

এর পরিপ্রেক্ষিতে সম্পর্ক উন্নয়নে মার্কিন ও ফরাসি প্রেসিডেন্ট একটি যৌথ বিবৃতি জারি করে বলেছেন, মিত্রদের মধ্যে খোলাখুলি আলাপের মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ স্থানীয় সময় গতকাল বুধবার আধা ঘণ্টা ফোনে কথা বলেছেন। আগামী মাসের শেষে ইউরোপে তাঁদের দেখা হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

‘অকাস’ চুক্তির পর ফ্রান্স প্রকাশ্যে তাদের ক্ষোভ প্রকাশ করেছিল। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী চুক্তিটিকে ‘পিঠে ছুরি মারা’ বলেছিলেন। শুধু তাই নয়, মিত্র দেশের ক্ষেত্রে বিরল পদক্ষেপ হিসেবে, এমানুয়েল ম্যাক্রোঁ ওয়াশিংটন ও ক্যানবেরায় ফরাসি রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠান।

ফ্রান্স-যুক্তরাষ্ট্রটানাপোড়েন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ইরান প্রসঙ্গে মোহাম্মদ নাম নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

ইরান প্রসঙ্গে মোহাম্মদ নাম নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

তবে, ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত পুনরায় তাঁর পদে ফিরে যাবেন বলে বিবিসি জানিয়েছে। আর, ক্যানবেরায় রাষ্ট্রদূতও একই পথ ধরবেন কি না, সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি। বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর দেওয়া বিবৃতিতে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফরাসি ও ইউরোপীয় সম্পৃক্ততার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।

এবং বাইডেনের বিবৃতিতে ন্যাটোর পরিপূরক হিসেবে শক্তিশালী ইউরোপীয় প্রতিরক্ষায় মার্কিন স্বীকৃতির বিষয়টি পরোক্ষভাবে জানান দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

প্রকৃতি বাঁচিয়ে স্থাপনা নির্মাণে স্থপতি প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকৃতি বাঁচিয়ে স্থাপনা নির্মাণে স্থপতি প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

২০২৭ সালের এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০২৭ সালের এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

আসন্ন সাধারণ নির্বাচনে নিজের জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নির্বাচনে পরাজিত হলেও কিংবা সরকার গঠনে ব্যর্থ হলেও রাজনীতি থেকে অবসর নেবেন না বলে জানিয়েছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) ‘রেডিও নর্থ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করা প্রয়োজন হলেও এ বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন। বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত বলেও জানান। সাক্ষাৎকারে নিজের

নির্বাচনের আগে ইরানে হামলা নয়, অবরোধ বহাল রাখবেন ট্রাম্প

নির্বাচনের আগে ইরানে হামলা নয়, অবরোধ বহাল রাখবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ৩ নভেম্বরের আগে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে না। একই

সিজেপির বিক্ষোভের পাল্টা অবস্থানে ভারতে নতুন দলের আত্মপ্রকাশ

সিজেপির বিক্ষোভের পাল্টা অবস্থানে ভারতে নতুন দলের আত্মপ্রকাশ

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভের পাল্টা অবস্থান নিতে আত্মপ্রকাশ করেছে ‘লাল হিট জনতা পার্টি’। রোববার (১৮ অক্টোবর) দিল্লির মালব্য স্মৃতি ভবনে দলটির প্রথম সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের সমালোচনা করেন নতুন দলটির নেতারা। লাল হিট জনতা পার্টির প্রধান অয়ন ভাটনগর বলেন, ভারতের গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে ইসরায়েলের সামরিক সহায়তার প্রস্তাব সত্যি হলে সেটিকে নিছক সহযোগিতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এর মাধ্যমে উপসাগরীয় নিরাপত্তাব্যবস্থার কেন্দ্রে প্রবেশ, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং নতুন রাজনৈতিক ও সামরিক চাপ তৈরির সুযোগ নিতে চায় ইসরায়েল। এমন মন্তব্য করেছেন মিডল ইস্ট মনিটরের কলামিস্ট তামের আজরামি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এসব বিশ্লেষণ তুলে ধরেন। আজরামির

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

ইসরায়েলের আসন্ন নির্বাচনে সরকার গঠনের গুরুত্বপূর্ণ নিয়ামক বা ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হতে পারেন ইসলামপন্থী দল ইউনাইটেড আরব লিস্টের (রাম) নেতা মনসুর আব্বাস। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে বিরোধী জোট বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চাইলে তাঁর দলের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণায় ৫২ বছর বয়সী মনসুর আব্বাসকে ইসরায়েলের জন্য ‘মারাত্মক হুমকি’ এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান চালিকাশক্তি হিসেবে