রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

করোনা নিয়ে ফেসবুকে ভুল বার্তা মানুষ মারছে : বাইডেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১৬:২৫

শেয়ার করুনঃ
করোনা নিয়ে ফেসবুকে ভুল বার্তা মানুষ মারছে : বাইডেন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের করোনা সংক্রান্ত ভুল বার্তা ‘মানুষ হত্যা’ করছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফেসবুকে করোনা সংক্রমণ ও টিকা নিয়ে ভুল তথ্য ছড়ানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর : বিবিসির।

শুক্রবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে বাইডেন বলেন, ‘তারা মানুষ মারছে। আমাদের মধ্যে যারা টিকা নেননি, মহামারিটি কেবল তাদের মধ্যেই রয়েছে।’ ভুল তথ্য নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর চাপ প্রয়োগও বৃদ্ধি করছে বাইডেন প্রশাসন।

আরও

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, জনস্বাস্থ্য রক্ষায় তারা ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ গ্রহণ করছে।যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্রে টিকা না নেয়া জনগোষ্ঠীর মধ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণ ব্যাপকভাবে আঘাত হেনেছে।

শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘করোনার টিকা নিয়ে ভুল বার্তার বিরুদ্ধে লড়াইয়ে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। অবশ্যই তারা পদক্ষেপ নিচ্ছে, তবে এটি পরিষ্কার যে আরও কিছু করার ছিল।’

আরও

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী
বাইডেনকরোনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র কেভিন ম্যাকআলিস্টার জানান, সত্য নয় এমন অভিযোগে বিভ্রান্ত হবে না তারা।এক বিবৃতিতে ফেসবুক জানায়, তারা করোনা নিয়ে দেয়া ১ কোটি ৮০ লাখের বেশি ভুল তথ্য অপসারণ করেছে। এ ছাড়া যেসব অ্যাকউন্ট বার বার আইন লঙ্ঘন করেছে সেগুলোও অপসারণ করা হয়েছে।

তবে ভুল বার্তা ছড়ানোর এই অভিযোগ যে শুধু ফেসবুকের বিরুদ্ধে তা নয়, এ নিয়ে ইউটিউবকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে।যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসির পরিচালক রোচেলে ওয়ালেনস্কি বলেন, ‘টিকা না নেয়াদের মধ্যে যে এটি (করোনা) মহামারি হয়ে উঠছে তা স্পষ্ট।’

যুক্তরাষ্ট্রে প্রাপ্ত বয়স্কদের প্রায় ৬৭ দশমিক ৯ শতাংশ প্রথম ডোজের টিকা নিয়েছেন। আর প্রাপ্ত বয়স্কদের ৫৯ দশমিক ২ শতাংশের টিকা সম্পন্ন হয়েছে। এ অবস্থায় টিকা নেয়ার উপযোগী অনেকেই জানিয়েছেন, তারা টিকায় বিশ্বাস করে না। এমনটি জানিয়েছে টিকা নিতে অস্বীকৃতিও জানিয়েছেন তারা।

এদিকে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৯ লাখ ২৯ হাজার ৮৫৬ জন। এতে মৃত্যু হয়েছে ছয় লাখ ২৪ হাজার ৬০৬ জন।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

সর্বশেষ সংবাদ

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

এ সম্পর্কিত আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সৌদি আরবের হুতিবিরোধী সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা বিবেচনার কথা জানিয়েছেন তিনি। হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি ও একজন মার্কিন নাগরিক রয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,

বিক্ষোভ ঘিরে শনিবার ব্যাপক ধরপাকড়, আজও উত্তাল দিল্লি

বিক্ষোভ ঘিরে শনিবার ব্যাপক ধরপাকড়, আজও উত্তাল দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ ঘিরে শনিবার ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটেছে। সাবেক মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা, শিক্ষার্থী ও তরুণ আন্দোলনকারীদের আটক করে পুলিশ। দিন শেষে অনেককে মুক্তি দেওয়া হলেও ককরোচ জনতা পার্টির (সিজেপি) কয়েকজন নেতা আটক রয়েছেন। শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর উড়োজাহাজের ভেতর থেকেই আটক হন সিজেপি নেতা অভিজিৎ দিপকে। একই সঙ্গে আটক করা হয় সৌরভ

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ এবং দেশটির ওপর অবরোধ আরোপের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থি মানুষ। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটলের সামনে আয়োজিত সমাবেশ ও পদযাত্রায় অংশ নিয়ে তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে গাজায় গণহত্যা ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্বের নিন্দা জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

ভারতের রাজধানী নয়াদিল্লিতে তরুণ ও আন্দোলনকারীদের ওপর পুলিশি বাধা এবং ধরপাকড়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে দাবি করেছেন স্থানীয় এক তরুণ। প্রতিবেশী দেশ বাংলাদেশ ও নেপালের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের উদাহরণ টেনে ভারতেও পরিবর্তনের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নয়াদিল্লির কনট প্লেস এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন ২৯ বছর বয়সী সন্তোষ কুমার। রাস্তায় তরুণদের বাধা দেওয়া ও

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে তাকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির লোধি এস্টেটে নিজের বাসভবনের সামনে থেকে কেজরিওয়ালকে আটক করে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন ঘিরে রাজধানী দিল্লিতে আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার