
প্রকাশ: ৯ এপ্রিল ২০২১, ১৭:৪৩

বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ বাকিংহাম প্যালেসে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৯ বছর। শুক্রবার (৯ এপ্রিল) রানি দ্বিতীয় এলিজাবেথ তার স্বামীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন বলে রাজপরিবারের তরফ থেকে জানানো হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি'র বরাতে জানা যায়, তার মৃত্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, অত্যন্ত দুঃখের সাথে ডিউকের মৃত্যুর সংবাদ পেয়েছেন তিনি।
ডাউনিং স্ট্রিটে এক বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন "অসংখ্য তরুণদের জীবনকে অনুপ্রাণিত করেছিলেন প্রিন্স ফিলিপ। তিনি রাজপরিবার ও রাজতন্ত্রকে পরিচালনা করতে সহায়তা করেছেন তিনি।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ৯৯ বছর বয়সী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপকে লন্ডনের সপ্তম কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
১৯৫২ সালে এলিজাবেথ সিংহাসনে বসার পর থেকে এ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন।

প্রিন্স ফিলিপ চার সন্তান রেখে গেছেন। সেই চার সন্তানের আরও ৮ ছেলে-মেয়ে রয়েছে যাদের সন্তানের সংখ্যা ১০ জন।
প্রিন্স ফিলিপ ১৯২১ সালের ১০ জুন গ্রিক দ্বীপ কর্ফুতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অ্যান্ড্রু ছিলেন গ্রিস ও ডেনমার্কের প্রিন্স এবং হেলেনের রাজা প্রথম জর্জের ছোট ছেলে। তাঁর মা প্রিন্সেস অ্যালিস ছিলেন লর্ড লুই মাউন্টব্যাটেনের কন্যা এবং রাণী ভিক্টোরিয়ার নাতনি।
২০১৭ সালের ৩ আগস্ট অবসরে যান ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ। রাজকীয় দায়িত্ব থেকে অবসরে যাওয়ার আগে বাকিংহাম প্যালেসে তিনি তাঁর সর্বশেষ একক সরকারি কর্মসূচিতে অংশ নেন।