সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তিবাংলাদেশ

রাজনীতির অস্থিরতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের ছড়াছড়ি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ নভেম্বর ২০২৪, ৩:৪৫

শেয়ার করুনঃ
রাজনীতির অস্থিরতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের ছড়াছড়ি

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ও ধর্মসংশ্লিষ্ট বিষয়ে ভুল তথ্যের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। একটি গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, এই সময়কালে রাজনৈতিক ভুল তথ্য ছড়ানোর হার প্রায় ৪৩ শতাংশ, যা আগের প্রান্তিকের তুলনায় তিন গুণ বেশি। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ভুল তথ্যের সংখ্যা সবচেয়ে বেশি।

ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিসল্যাব কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরে ফ্যাক্ট-চেক প্ল্যাটফর্মগুলো ৯১৭টি ভুল তথ্য শনাক্ত করেছে। এর মধ্যে ৪২.৯ শতাংশ ছিল রাজনৈতিক ভুল তথ্য, আর ধর্মসংশ্লিষ্ট ভুল তথ্যের হার ছিল ১১.৫ শতাংশ। গবেষণা থেকে প্রতীয়মান হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে এই ভুল তথ্যের সংযুক্তি রয়েছে।

আরও

এআই যুগে বদলে যাচ্ছে প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ

এআই যুগে বদলে যাচ্ছে প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ

ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, সঠিক তথ্য দিয়ে ভুল তথ্যের মোকাবিলা করতে হবে। মূলধারার গণমাধ্যম মানুষের মধ্যে আস্থা তৈরি করে, যা ডিজিটাল লিটারেসির উন্নয়নে সহায়তা করবে।

গবেষণা অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে ভুল তথ্যের প্রবণতা কমলেও জুন মাস থেকে তা পুনরায় বেড়ে যায়। কোটা আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ থাকার কারণে কিছুটা কমে গেলেও রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে সেপ্টেম্বর মাসে ভুল তথ্যের সংখ্যা শীর্ষে পৌঁছায়।

আরও

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, আসছে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক

ভুল তথ্য
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, আসছে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক

রাজনৈতিক ভুল তথ্য প্রধানত দুই পক্ষকে ঘিরে ছড়িয়েছে। আওয়ামী লীগের নেতাদের ঘিরে ৩৬ শতাংশ এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ৩৫ শতাংশ ভুল তথ্য প্রচারিত হয়েছে। রাজনৈতিক ভুল তথ্যের মধ্যে ৪৯ শতাংশ শেখ হাসিনাকে মহিমান্বিত করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে, যেখানে ড. ইউনূসকে কেন্দ্র করে ৬৫ শতাংশ নেতিবাচক তথ্য প্রচারিত হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সংবাদে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা গেছে, জুলাই মাসে শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ভুল তথ্যগুলো ছিল সামরিক চাপ এবং আন্তর্জাতিক সংস্থার হুমকি সংক্রান্ত। আগস্ট মাসে এসব তথ্য আরও বেড়ে যায়, যেখানে শেখ হাসিনার মৃত্যু এবং অসুস্থতা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়। সেপ্টেম্বর মাসে শেখ হাসিনার আন্তর্জাতিক অবস্থান নিয়ে ভুল তথ্য প্রচারিত হয়, যা তার নেতৃত্বের গুরুত্বকে প্রশ্নবিদ্ধ করে।

ডিসমিসল্যাব আরও জানিয়েছে, ধর্ম বিষয়ে ভুল তথ্যের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাসংক্রান্ত মিথ্যা তথ্যও অন্তর্ভুক্ত। বিশেষ করে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়ানো হয়েছে।

এছাড়া, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভিডিওর মাধ্যমে ছড়ানো ভুল তথ্যের পরিমাণ ৩১ শতাংশ, ছবি ২৭ শতাংশ এবং গ্রাফিক কার্ডের মাধ্যমে ১৯ শতাংশ। উল্লেখযোগ্য হলো, গ্রাফিক কার্ডের মাধ্যমে ছড়ানো ভুল তথ্যের মধ্যে ৮১ শতাংশ প্রতিষ্ঠিত গণমাধ্যমের নাম ও লোগো নকল করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

জনপ্রিয় সংবাদ

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

সর্বশেষ সংবাদ

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম

গোয়ালন্দের বন্ধন সীডসের টমেটো চাষে কৃষকের বাজিমাত

গোয়ালন্দের বন্ধন সীডসের টমেটো চাষে কৃষকের বাজিমাত

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে ফেরার পথে ভারতীয় নাগরিক আটক

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে ফেরার পথে ভারতীয় নাগরিক আটক

পুনর্মূল্যায়নে বদলে গেল তেত্রিশ হাজার তিনশ ঊনপঞ্চাশ খাতার ফল

পুনর্মূল্যায়নে বদলে গেল তেত্রিশ হাজার তিনশ ঊনপঞ্চাশ খাতার ফল

এ সম্পর্কিত আরও পড়ুন

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি সংস্থা সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ করেছে। বুধবার (২২ অক্টোবর) ত্রুটি সংশোধনে নতুন সংস্করণ প্রকাশ করা হলেও এরই মধ্যে কিছু ওয়েবসাইটে হামলার চেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। রয়টার্স, এএফপি ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও ফ্রান্সের বিভিন্ন সরকারি সংস্থা

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, আসছে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, আসছে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের বহুল ব্যবহৃত ‘রিচ’ মেট্রিক বন্ধ হতে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে কনটেন্টের দর্শক উপস্থিতি পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে। ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ পরিবর্তনের ফলে পেজ পরিচালনা, কনটেন্ট বিশ্লেষণ এবং বিজ্ঞাপনী প্রচারণার কার্যকারিতা মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আসবে। এত দিন কোনো কনটেন্ট কতটি স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্পেসএক্সের নির্বাহী স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে মাস্ক লেখেন, ‘Starlink connecting Bangladesh!’ এর মাধ্যমে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাতেও সংযোগ সুবিধা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হলো। স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেক জানান, স্টারলিংক মোবাইলের মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ অতিরিক্ত

প্রযুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ, বাড়ছে বৈশ্বিক বাজারে সক্ষমতা

প্রযুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ, বাড়ছে বৈশ্বিক বাজারে সক্ষমতা

প্রযুক্তি খাতে গত এক দশকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বাংলাদেশে। মোবাইল ও ইন্টারনেটের বিস্তার, ডিজিটাল সরকারি সেবা, সফটওয়্যার উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, ফ্রিল্যান্সিং এবং স্টার্টআপের প্রসারে দেশের প্রযুক্তি খাত এখন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল প্রায় ১৩ কোটি। একই সময়ে মোবাইল ব্রডব্যান্ড গ্রাহক ছিল ১০ কোটি ৩৭

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

নতুন স্মার্টফোন কেনার সামর্থ্য সবার সময়মতো হয় না। আবার অনেকে হাতের ফোনটির প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়েন যে নতুন মডেলে যেতে ইচ্ছা করে না। কিন্তু সমস্যা হলো, ব্যবহারের কয়েক বছর পর প্রায় সব স্মার্টফোনই ধীরগতির হয়ে পড়ে। অ্যাপ খুলতে দেরি হয়, টাইপ করলে অক্ষর দেরিতে ভাসে, ক্যামেরা চালু হতে সময় নেয়—এসব সমস্যায় ভোগেননি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল। তবে আশার