শনিবার, ৯ মে, ২০২৬২৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তিজাতীয়বাংলাদেশ

বাংলাদেশের পরবর্তী স্বপ্ন ক্যাশলেস সোসাইটি: জয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১৮:১৮

শেয়ার করুনঃ
বাংলাদেশের পরবর্তী স্বপ্ন ক্যাশলেস সোসাইটি: জয়

"ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপ হলো স্বচ্ছতা, জবাবদিহিতা। এগুলো নিশ্চিত করতে ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ করতে হবে" । মঙ্গলবার ভার্চুয়ালি আয়োজিত ব্লেজ সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘জিজিটাল বাংলাদেশের পরবর্তী স্বপ্ন হলো একটি ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ করা। এই ব্লেজ সার্ভিস ক্যাশলেস সোসাইটিরই একটি অংশ।’

জয় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্ব ও নির্দেশনার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে গত ১২ বছরে আইটি খাতের উন্নয়নে ব্যাপক সফলতা লাভ করেছে। তিনি বলেন, তথ্য ও প্রযুক্তি সারা বিশ্বের মানুষের জীবনধারা ও অর্থনীতিতে পরিবর্তন এনেছে এবং চলমান করোনাভাইরাসের মহামারী তথ্য-প্রযুক্তির প্রয়োজনীয়তা ও গুরুত্ব বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

আরও

আধুনিক স্মার্টফোনে বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবন

আধুনিক স্মার্টফোনে বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবন

তিনি আরও বলেন, বাংলাদেশ অনেক আগেই নিজেকে ডিজিটাইজেশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ায় দেশের অর্থনীতিকে কোভিড-১৯ মহামারীর ব্যাপক ক্ষতির মুখোমুখী হতে হয়নি। ডিজিটাইজেশনের কারণে বাংলাদেশ কোভিড-১৯ মহামারিকালে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অনেক ভালভাবে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, মহামারী শুরুর পরপরই ভিডিও কনফারেন্সিং এবং ই-ফাইলিংসহ বিভিন্ন কার্যক্রম শুরু করে বাংলাদেশ। সফলভাবে এই সকল প্রযুক্তি ব্যবহার করা হয়।

আরও

মানুষের মতো ভাবছে নতুন এআই

মানুষের মতো ভাবছে নতুন এআই
ক্যাশলেস সোসাইটি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জানা যায়, সোনালী ব্যাংক, হোমপে এবং আইটিসিএলের যৌথ উদ্যোগে পরিচালিত এই ব্লেজ সার্ভিস চালুর হওয়ায় ‘হুন্ডি’র মাধ্যমে টাকা পাঠানোর প্রবণতা কমে যাবে এবং দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়বে। এই সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোন দেশ থেকে প্রবাসীদের কষ্টার্জিত টাকা মাত্র ৫ সেকেন্ডের মধ্যে সহজে ও নিরাপদে দেশে পাঠানো যাবে। দেশের ব্যাংকিং ব্যবস্থায় সোনালী ব্যাংকই প্রথম এ ধরণের কার্যক্রম চালু করল। এতে প্রবাসীদের দেশে টাকা পাঠানো সহজ হবে এবং সুবিধাভোগীরা দ্রুত ব্যাংকের মাধ্যমে তাদের টাকা গ্রহণ করতে পারবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বাংলাদেশে ৩৫টির মতো ব্যাংক ব্লেজ সেবাটি দিতে পারবে এবং সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা এই সেবা পাওয়া যাবে। হোম-পে, কিউক্যাশ ও সোনালী ব্যাংকের যৌথ উদ্যোগে নির্মিত এই ব্লেজ সেবার কারিগরি সহযোগিতা করেছে আইটিসিএল এবং আইসিটি বিভাগ।

এছাড়াও গত ১২ বছরে আইসিটি বিভাগ অর্থনৈতিক ক্ষেত্রসহ বাংলাদেশ অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে ব্যাপক সফলতা অর্জন করে। শুধুমাত্র তথ্য প্রযুক্তির কারণেই দেশের প্রায় চার কোটি মোবাইল ব্যাংকিং গ্রাহক তৈরি হয়েছে এবং প্রতিদিন প্রায় ২ হাজার ৩শ’ কোটি টাকা লেনদেন হচ্ছে।

বিইএফটিএন, আরটিজিএস ও বিএসিএইচ’ ও মাধ্যমে মাসে যথাক্রমে ৫৪ হাজার ৪৯০ কোটি, ১ লাখ ৪৪ হাজার ৪১১ কোটি এবং ৮৯ হাজার ৬৩ কোটি টাকা লেনদেন হচ্ছে। তাছাড়াও প্রতি মাসে এনপিএসবি’র অধীনে এটিএম, পিওএস এব আইবিএফটি মাধ্যমে প্রায় ১ হাজার ৭২৫ কোটি, ১৩৮ কোটি এবং ৫৪২ কোটি টাকা লেনদেন হচ্ছে। দেশের নগর ও গ্রামাঞ্চলে ব্যাপকভাবে ই-কমার্স বিস্তৃত হচ্ছে। ইতোমধ্যে ৫ লাখেরও বেশি গ্রহিতা ‘ এক শপ’র মাধ্যমেই-কমার্সের সঙ্গে যুক্ত হয়েছে। খবর বাসস।

সর্বশেষ সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রযুক্তির অপব্যবহারেই মানবসভ্যতার সামনে নতুন বড় হুমকি

প্রযুক্তির অপব্যবহারেই মানবসভ্যতার সামনে নতুন বড় হুমকি

বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনকে সহজ ও গতিশীল করেছে। তবে এর অপব্যবহার সমাজে নতুন ধরনের ঝুঁকি সৃষ্টি করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো ও সাইবার অপরাধ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিপফেইক ভিডিও, ভুয়া পরিচয় ব্যবহার এবং অনলাইন জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। শিক্ষা ও

প্রযুক্তির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ সংকুচিত

প্রযুক্তির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ সংকুচিত

দেশে অপরাধ নিয়ন্ত্রণ ও দ্রুত অপরাধী শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর ফলে অপরাধ তদন্তে গতি এসেছে এবং অনেক জটিল মামলার রহস্য অল্প সময়েই উদঘাটন সম্ভব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক, ফেস রিকগনিশন সফটওয়্যার, ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি এখন অপরাধ তদন্তের গুরুত্বপূর্ণ অংশ

আধুনিক স্মার্টফোনে বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবন

আধুনিক স্মার্টফোনে বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবন

বর্তমান সময়ে আধুনিক স্মার্টফোন মানুষের জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। যোগাযোগ, শিক্ষা, ব্যবসা, বিনোদন থেকে শুরু করে ব্যাংকিং ও চিকিৎসাসেবাও এখন মোবাইলনির্ভর হয়ে উঠছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে স্মার্টফোনে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত ক্যামেরা, দ্রুতগতির প্রসেসর এবং ফাইভ-জি প্রযুক্তি, যা মানুষের জীবনকে আরও সহজ ও গতিশীল করছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি বহুমুখী ডিজিটাল

কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো এখন প্রতিযোগিতায় নেমেছে আরও উন্নত এআই প্রযুক্তি তৈরিতে। বিশেষ করে OpenAI, Google এবং Microsoft নতুন প্রজন্মের এআই প্ল্যাটফর্ম উন্নয়নে বড় বিনিয়োগ করছে। বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল প্রযুক্তিখাতে “এআই ট্রান্সফরমেশন ইয়ার” হিসেবে বিবেচিত হচ্ছে। অফিস ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সংবাদমাধ্যম, সফটওয়্যার উন্নয়ন এমনকি কৃষি খাতেও এআই ব্যবহার দ্রুত বাড়ছে।

মানুষের মতো ভাবছে নতুন এআই

মানুষের মতো ভাবছে নতুন এআই

প্রযুক্তি বিশ্বে আবারও চমক সৃষ্টি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেখানে নতুন প্রজন্মের এআই এখন মানুষের মতো চিন্তা ও বিশ্লেষণ করতে সক্ষম হচ্ছে। ২০২৬ সালে এসে এআই শুধু প্রশ্নের উত্তর দেওয়াতেই সীমাবদ্ধ নেই, বরং সিদ্ধান্ত নেওয়া, পরিকল্পনা করা এবং সৃজনশীল কাজেও অংশ নিচ্ছে। বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান OpenAI, Google DeepMind এবং Meta উন্নত এআই মডেল তৈরি করেছে, যা মানুষের ভাষা বুঝে স্বাভাবিকভাবে কথোপকথন