রবিবার, ১৬ আগস্ট, ২০২৬২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

ভারতসহ কয়েক দেশে করোনা বাড়ছে, বাংলাদেশে নজরদারি ও সতর্কতা জোরদার

স্বাস্থ্য বিষয়ক বিশেষ প্রতিবেদক
স্বাস্থ্য বিষয়ক বিশেষ , প্রতিনিধি

প্রকাশ: ৯ জুন ২০২৫, ১৯:১৪

শেয়ার করুনঃ
ভারতসহ কয়েক দেশে করোনা বাড়ছে, বাংলাদেশে নজরদারি ও সতর্কতা জোরদার
করোনা সতর্কতা

পার্শ্ববর্তী দেশ ভারতসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে ফের করোনার প্রকোপ বাড়তে থাকায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৯ জুন) সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের সই করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন করে করোনার যে সাব ভেরিয়েন্টগুলো ছড়াচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো অমিক্রনের এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১। এসব ভ্যারিয়েন্টে সংক্রমণের হার বেশি থাকায় আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে পুনরায় সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য ডেস্কগুলোর কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ করে থার্মাল স্ক্যানার ও নন টাচ থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা যাচাই করতে বলা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস ও পিপিই সরবরাহের নির্দেশও দেওয়া হয়েছে।

আরও

আগস্টে ডেঙ্গুর বিস্ফোরণ আশঙ্কা, হামেও সতর্ক করলেন বিশেষজ্ঞরা

আগস্টে ডেঙ্গুর বিস্ফোরণ আশঙ্কা, হামেও সতর্ক করলেন বিশেষজ্ঞরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। সংক্রমণপ্রবণ দেশগুলোতে অপ্রয়োজনে ভ্রমণ না করাই শ্রেয়। পাশাপাশি, সীমান্তবর্তী এলাকাগুলোর নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সাধারণ মানুষের জন্যও কিছু নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। যেমন—হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, মাস্ক ব্যবহার, হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা এবং আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখা। চোখ, মুখ ও নাক স্পর্শ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সন্দেহজনক উপসর্গ দেখা দিলে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতির অবনতি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া বা নিকটস্থ হাসপাতালে যাওয়ার কথাও বলা হয়েছে। একইসঙ্গে আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ এবং মারা গেছেন প্রায় ৩০ হাজার। এই বাস্তবতায় নতুন করে সচেতন না হলে অতীতের মতো পরিস্থিতি আবার দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

করোনা সতর্কতাঅমিক্রন নতুন ভ্যারিয়েন্টস্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

টিকার বাইরে থাকা শিশুরাই বেশি আক্রান্ত, হামে মৃত্যু থামছে না

টিকার বাইরে থাকা শিশুরাই বেশি আক্রান্ত, হামে মৃত্যু থামছে না

ঢাকা শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের ২ নম্বর হাম ডেডিকেটেড ওয়ার্ডের ৩০টি বেডই বর্তমানে হামে আক্রান্ত শিশুতে পূর্ণ। ভর্তি থাকা শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কেউই সরকারের বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আসেনি। কেউ টিকাদান কর্মসূচির বিষয়ে জানতেন না, আবার কেউ ছয় মাস বয়স থেকে টিকা দেওয়ার বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। ৪ নম্বর বেডে চিকিৎসাধীন চার বছর ছয়

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

ত্বকের ক্যানসারের অন্যতম জটিল ধরন মেলানোমার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে রাশিয়ায় উদ্ভাবিত ব্যক্তিগতকৃত একটি ভ্যাকসিন। ‘নিওনকোভ্যাক’ নামের এই এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন গ্রহণকারী প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফলাফল পাওয়ার কথা জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। রাশিয়ার গ্যামালেয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিনজবার্গ জানান, ভ্যাকসিন গ্রহণের পর রোগী সুস্থ রয়েছেন এবং তার শরীরে ক্যানসার প্রতিরোধে কার্যকর রোগপ্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে শুরু করেছে। চিকিৎসার

দেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে বাড়ছে মৃত্যুঝুঁকি, উদ্বেগ বিশেষজ্ঞদের

দেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে বাড়ছে মৃত্যুঝুঁকি, উদ্বেগ বিশেষজ্ঞদের

দেশে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই নির্বিচারে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণে দুর্বলতার কারণে জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক ক্রমেই অকার্যকর হয়ে উঠছে। আইসিডিডিআর,বির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে পড়ছে। একই সঙ্গে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন রোগীদের মধ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার সময় অনেক রোগীর

আগস্টে ডেঙ্গুর বিস্ফোরণ আশঙ্কা, হামেও সতর্ক করলেন বিশেষজ্ঞরা

আগস্টে ডেঙ্গুর বিস্ফোরণ আশঙ্কা, হামেও সতর্ক করলেন বিশেষজ্ঞরা

দেশজুড়ে হাম ও ডেঙ্গুর দ্বৈত সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। একদিকে হামে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে, অন্যদিকে বৃষ্টি ও উষ্ণ আবহাওয়ার কারণে ডেঙ্গুর বিস্তারও দ্রুত বাড়ছে। ফলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন, ঘরের ভেতরে রেখেও শিশুদের হাম থেকে রক্ষা করা গেলেও ডেঙ্গু থেকে নিরাপদ রাখা কঠিন হয়ে পড়েছে। স্বল্প আয়ের পরিবারগুলো জানাচ্ছে, হাম ও ডেঙ্গু—দুই রোগ থেকেই

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

ভারতে ডেঙ্গু প্রতিরোধে নতুন যুগের সূচনা হলো। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাত ও ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকাটি তৈরি করেছে জাপানের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস। অনুমোদনের ফলে ভারতের স্বাস্থ্য খাতে ডেঙ্গু মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো, যা ভবিষ্যতে রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন

সর্বশেষ সংবাদ

মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর

মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের আইনি নোটিশ

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের আইনি নোটিশ

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ