শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্যবাংলাদেশ

বরিশালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, আক্রান্তদের ছুটতে হচ্ছে ঢাকায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১:৩১

শেয়ার করুনঃ
বরিশালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, আক্রান্তদের ছুটতে হচ্ছে ঢাকায়

প্রতিদিনই দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থায় নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। তবে এরইমধ্যে বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং একজনের মৃত্যু অনেকটাই ভাবিয়ে তুলেছে। 

তবে বিভাগের কোনো হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তে প্লাটিলেটের মাত্রা পরিমাপের যন্ত্র প্লাটিলেট সেল সেপারেটর নেই। তাই রোগীর রক্তে প্লাটিলেটের মাত্রা ২০ হাজারের নিচে নেমে গেলেই স্বজনদের ছুটতে হয় ঢাকায়। এতে সঠিক ও উন্নত চিকিৎসাবঞ্চিত হয়ে প্রাণ হারানোর ঝুঁকিতে রয়েছেন দক্ষিণাঞ্চলের হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা। 

আরও

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

রক্তরোগ বিশেষজ্ঞদের মতে, জটিল ডেঙ্গু রোগীদের চিকিৎসায় এক থেকে চার ব্যাগ পর্যন্ত প্লাটিলেট লাগতে পারে। যেসব রোগীর প্লাজমা লিকেজ দেখা দেয়, তাদের ক্ষেত্রে রক্ত পরিসঞ্চালন এবং ফ্লুইড ম্যানেজমেন্ট করে চিকিৎসা দেওয়া হয়। এদিকে প্লাটিলেট সেল সেপারেটরের চাহিদা জানিয়ে গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েও পায়নি বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল কর্তৃপক্ষ। তাই ফের চলতি বছর প্লাটিলেট সেল সেপারেটর মেশিনের জন্য আবেদন করেছে হাসপাতালটি।

 এছাড়া শেবাচিম হাসপাতালে ওই মেশিন চালানোর মতো প্রশিক্ষিত জনবল না থাকায় তা পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কর্তৃপক্ষ। 

আরও

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর
ডেঙ্গু
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ২০২২ সালে প্লাটিলেট সেপারেটর মেশিন চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল, এবারও বিষয়টি জানানো হয়েছে, আশা করি দ্রুত মেশিনটি পাওয়া যাবে। তাতে পরবর্তীতে আর কোনো রোগীকে ঢাকায় পাঠাতে হবে না।

এদিকে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৩ জন। সোমবার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৪৮ জন রোগী। তবে গত রবিবার রেকর্ড ২৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৭৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীর মধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৬৪ জন ভর্তি হয়েছেন। ফলে এ হাসপাতালে বর্তমানে ২১৬ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪০ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৫৩ জন, ভোলায় ৪০ জন, পিরোজপুরে ৩৯, বরগুনায় ২৫ ও ঝালকাঠিতে ১২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ৩ হাজার ৪৩০ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ২ হাজার ৬৭৯ জন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং ভোলায় একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ডেঙ্গু রোগীদের চিকিৎসা:

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন জেলা ও সদর হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশিরভাগই মশারি সুবিধা পাচ্ছেন না। অন্যান্য রোগীদের মতোই মশারিবিহীন চিকিৎসা নিচ্ছেন তারা। এতে করে রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু আক্রান্ত রোগীকে কামড়ানো মশা অন্য কাউকে কামড়ালে তিনিও ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশংকা থাকে। তবে বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইনসহ অন্যান্য ওষুধ পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া বিভাগের প্রতিটি জেলা ও সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ডেঙ্গু কর্নার খোলা হয়েছে।

নেই লার্ভা শনাক্তের ব্যবস্থা:

বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে শুধু প্লাটিলেট সেল সেপারেট নয়, বিভাগের পৌরসভাগুলো ও একটি সিটি কর্পোরেশনেও নেই এডিস মশার লার্ভা শনাক্তের মেশিন। বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, মশক নিধনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রোগ্রাম নিয়েছি। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে একটি টিম মশার লার্ভা শনাক্তে কাজ করেন। লার্ভা শনাক্ত হলে সেখানে হ্যান্ড স্প্রে ব্যবহার করে লার্ভা ধ্বংস করা হয়। এছাড়া বিকেলে ফগার মেশিন দিয়ে মশক নিধনে স্প্রে করা হয়। তিনি আরও বলেন, এডিস মশার লার্ভা শনাক্তে বরিশালে কোনো ল্যাব নেই। যে কারণে যেখানে যে ধরনের লার্ভাই পাওয়া যাক সেগুলো ধ্বংস করা হয়। দিনে পাঁচটি টিম ফগার মেশিন দিয়ে এবং ওয়ার্ডে ওয়ার্ডে একটি টিম লার্ভা ধ্বংস করতে হ্যান্ড স্প্রে নিয়ে অভিযান চালায়।

বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজুরুল ইমাম বলেন, বিগত দুই বছর বরিশালে ডেঙ্গুর তেমন প্রকোপ ছিল না। এজন্য আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর) থেকেও কোনো প্রতিনিধি এ বছর আসেনি। গত দুই বছর যারা এসেছেন তারা বরিশালে এডিসের লার্ভা পাননি। এখন পর্যন্ত যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তারা সকলেই ট্রাভেল পেশেন্ট। আক্রান্ত হয়েছেন ঢাকায়। ছুটিতে বাড়িতে এসেছেন। সেখানে অন্যরা সংক্রমিত হয়েছেন।

সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম বলেন, এডিসের লার্ভা শনাক্তে আমাদের ছোট ল্যাব ও কিট দরকার। কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন বা অন্য কোনো পৌরসভায় এই ল্যাব বা কিট আছে বলে জানা নেই। ল্যাব ও শনাক্তকরণ কিট খুব ব্যয়বহুল না হলেও আমারা পাচ্ছি না।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ বলেন, ২০১৯ সালে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় বরিশালে। তারপর থেকে প্রতিবছরই ডেঙ্গুরোগী পাওয়া যাচ্ছে। এবারেও ঈদুল আজহার পর ডেঙ্গুর ব্যাপক বিস্তৃতি দেখা দিয়েছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা প্রয়োজন। বিশেষ করে এডিস মশার বিস্তার রোধ, লার্ভা ধ্বংস করতে হলে সবাইকে সচেতন হতেই হবে। যেমন ডেঙ্গু আক্রান্ত রোগীকে যেন নতুন কোনো মশায় না কামড় দেয় সেদিকে খেয়াল রাখা জরুরি। কারণ ডেঙ্গু আক্রান্ত রোগীকে যে মশা কামড়ে দেয়, সেটিও এডিসবাহী হয়ে বংশবিস্তার ঘটাতে পারে। এজন্য ডেঙ্গু আক্রান্ত রোগীকে মশারির মধ্যে রাখতে বলা হয়। এছাড়া জমে থাকা পানি অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সর্বক্ষেত্রে প্রয়োজন, যা নিশ্চিত হলে মশার বংশবিস্তার রোধ হবে এবং আমরাও সুস্থ থাকবো।

সর্বশেষ সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছালো ৩৬.৪৮ বিলিয়ন ডলারে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছালো ৩৬.৪৮ বিলিয়ন ডলারে

দুদফা বৃদ্ধির পর বড় পতনে সোনার বাজারে নতুন চমক

দুদফা বৃদ্ধির পর বড় পতনে সোনার বাজারে নতুন চমক

রাষ্ট্রপতি ইস্যুতে গুজব নয়, দায়িত্বশীল আচরণের আহ্বান ফখরুলের

রাষ্ট্রপতি ইস্যুতে গুজব নয়, দায়িত্বশীল আচরণের আহ্বান ফখরুলের

সুরমা কুশিয়ারায় পানি বাড়লেও বন্যার শঙ্কা দেখছে না পাউবো

সুরমা কুশিয়ারায় পানি বাড়লেও বন্যার শঙ্কা দেখছে না পাউবো

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান, উত্তেজনা আরও বাড়ল

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান, উত্তেজনা আরও বাড়ল

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

এ সম্পর্কিত আরও পড়ুন

আগস্টে ডেঙ্গুর বিস্ফোরণ আশঙ্কা, হামেও সতর্ক করলেন বিশেষজ্ঞরা

আগস্টে ডেঙ্গুর বিস্ফোরণ আশঙ্কা, হামেও সতর্ক করলেন বিশেষজ্ঞরা

দেশজুড়ে হাম ও ডেঙ্গুর দ্বৈত সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। একদিকে হামে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে, অন্যদিকে বৃষ্টি ও উষ্ণ আবহাওয়ার কারণে ডেঙ্গুর বিস্তারও দ্রুত বাড়ছে। ফলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন, ঘরের ভেতরে রেখেও শিশুদের হাম থেকে রক্ষা করা গেলেও ডেঙ্গু থেকে নিরাপদ রাখা কঠিন হয়ে পড়েছে। স্বল্প আয়ের পরিবারগুলো জানাচ্ছে, হাম ও ডেঙ্গু—দুই রোগ থেকেই

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

ভারতে ডেঙ্গু প্রতিরোধে নতুন যুগের সূচনা হলো। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাত ও ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকাটি তৈরি করেছে জাপানের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস। অনুমোদনের ফলে ভারতের স্বাস্থ্য খাতে ডেঙ্গু মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো, যা ভবিষ্যতে রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন

বায়ুদূষণে প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি

বায়ুদূষণে প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি

বাতাসে ভাসমান অদৃশ্য সূক্ষ্ম ধূলিকণা বা পিএম২.৫ দূষণ এখন দেশের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ক্লাইমেট চেইঞ্জ, এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ রিসার্চ ইউনিটের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, দেশের ছয়টি প্রধান শহরে প্রতি বছর প্রায় ৮৮ হাজার ২৪০ মানুষের অকালমৃত্যু হচ্ছে বায়ুদূষণের কারণে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন মানুষ প্রাণ হারাচ্ছেন। সম্প্রতি আন্তর্জাতিকভাবে

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দিতে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) নতুনভাবে যুক্ত হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)। আগামী ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী সব শিশুকে এই টিকার এক ডোজ দেওয়া হবে। এ লক্ষ্যে দেশের সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার

ডেঙ্গুর নতুন হটস্পট গ্রামাঞ্চল, উদ্বেগে হাসপাতাল কর্তৃপক্ষ

ডেঙ্গুর নতুন হটস্পট গ্রামাঞ্চল, উদ্বেগে হাসপাতাল কর্তৃপক্ষ

দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সময়ে হাম রোগীর চাপ এবং অন্যান্য জটিল রোগীর চিকিৎসা সামাল দিতে গিয়ে হাসপাতালগুলো চরম সংকটে পড়েছে। চিকিৎসকদের মতে, বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ বাড়লে দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর আরও বড় চাপ তৈরি হতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বড় হাসপাতালগুলোতে বিদ্যমান শয্যার তুলনায় প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পাশাপাশি হৃদরোগ,