প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৯

“উলিপুর বইমেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী ৩০তম উলিপুর বইমেলা শুরু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই ৭ দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়।
