
প্রকাশ: ৪ মার্চ ২০২৪, ২:৪৪

দিনাজপুরের হাকিমপুর হিলিতে কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার ৫ম বর্ষ পূর্তি ও ষষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে চারটায় হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে হাকিমপুর হিলি প্রতিনিধি নজরুল ইসলাম খোকন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
আরও বক্তব্য রাখেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ দুলাল হোসেন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,ডাঃ আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সিনিয়র সদস্য রমেন বসাক, সাজ্জাদ হোসেন প্রমুখ।

এসময় হাকিমপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দৈনিক দেশ রুপান্তর পত্রিকার পাঁচ বছরের পথচলার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেই সাথে পত্রিকাটির উত্তর উত্তর উন্নতি কামনা করেন। পরে আনন্দ মুখর পরিবেশে কেক কাটা হয়। সবশেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু। স্বাগত বক্তব্য রাখেন হাকিমপুর হিলি প্রতিনিধি নজরুল ইসলাম খোকন।