মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গনমাধ্যমসম্পাদকীয়

গণমাধ্যমকর্মীর রক্তাক্ত মুখ, সে মুখ গণমাধ্যম এবং রাষ্ট্রেরও

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২২, ২:৬

শেয়ার করুনঃ
গণমাধ্যমকর্মীর রক্তাক্ত মুখ, সে মুখ গণমাধ্যম এবং রাষ্ট্রেরও

আমার জেলা শেরপুরের নকলা উপজেলার একজন খবরের কর্মী ইউসুফ মণ্ডল। দীর্ঘদিন ধরেই গণমাধ্যমের সাথে যুক্ত। এখন কাজ করেন বিজয় টিভি’র নকলা প্রতিনিধি হিসেবে। আমি তাকে যখন জানতাম, তখন সম্ভবত ভোরের কাগজের নকলা প্রতিনিধি ছিলেন। দীর্ঘদিন পর তাকে দেখতে পেলাম সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ছবিতে। ভুল না হলে ছবিটি হাসপাতালের। ছেড়া জামা, রক্তাক্ত মুখ নিয়ে তিনি পড়ে আছেন, জরুরি বিভাগের শয্যায়।  

আরও

সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গণমাধ্যম সম্মিলনে ঐক্যের আহ্বান

সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গণমাধ্যম সম্মিলনে ঐক্যের আহ্বান

ইউসুফ মণ্ডলকে শারীরিক নির্যাতন করা হয়েছে, তিনি রক্তাক্ত হয়েছেন। এমনিতেই গণমাধ্যম রক্তাক্ত নানা কারণে। কথায় কথায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয় দেখানোর বিষয়টি তো রয়েছেই। রয়েছে হয়রানির আরো নানা কায়দা-ফিকির। ঘটনাটি যতটুকু জানতে পারলাম, নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মচারী তাকে মারধর করেছে। ফলে ইউসুফ আহত হয়ে হাসপাতালে। অবস্থা কতদূর গিয়েছে, খবরের কর্মীরা আন্দাজ করতে পারছেন কি? আগে জেলা বা উপজেলার প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিদের সাথে গণমাধ্যমকর্মীদের কথা হতো। কখনো বাদানুবাদও হয়েছে। সেই বাদানুবাদ একসময় রূপ নিয়েছে মামলায়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেই মামলার আগুনে ঘৃতাহুতি দিয়েছে। কিন্তু তারপরেও লড়াইটা ছিলো মর্যাদার। কিন্তু অবস্থা এখন এমন দাঁড়িয়েছে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরাও একজন গণমাধ্যমকর্মীর গায়ে হাত তোলার সাহস পায় এবং পায়, কিছু হয় না বলেই।  

জানি, গনমাধ্যমকর্মীদের সবাই ধোয়া  তুলশীপাতা নন। যেমন নন সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও। কানাডার বেগমপাড়ার বড় অংশের দখল রয়েছে সরকারি লোকজনের। সেই দুর্নীতির বিষয়গুলো তো এখন প্রকাশ্য। গণমাধ্যমকর্মীরাও এর বাইরে নন। তারাও মানুষ; ষড়রিপু তাদেরও কাবু করে। তাদেরও ইচ্ছে হয় গাড়ি-বাড়ি, ঠাট-বাটের। কথায়ই তো রয়েছে, ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’। সুতরাং সর্বনাশ গণমাধ্যমকর্মীদেরও হয়েছে। কিন্তু তা হলেও, মারধরের অধিকার কাউকে দেয়া হয়নি। অন্তত রাষ্ট্রব্যবস্থার হাল এতটা খারাপ হয়নি যে, ‘খুল্লাম খুল্লা’ মারধরের অনুমোদন দেবে। ইউসুফ মণ্ডলসহ যেসব গণমাধ্যমকর্মীর গায়ে হাত তোলা হয়েছে, তা রীতিমত অপরাধ এবং সে অপরাধ না বুঝে নয়, জেনেশুনে। আগেই বলেছি, রাষ্ট্রব্যবস্থার অনুমোদন না থাকলেও, অব্যবস্থায় রেহাই পেয়ে যায় অপরাধীরা। সে কারণেই গণমাধ্যমকর্মীরা এবং গণমাধ্যম খোদ রক্তাক্ত হয়। আর সে রক্তের দাগ লাগে রাষ্ট্রের শরীরেও।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম” এর আত্নপ্রকাশ

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম” এর আত্নপ্রকাশ

মারধরের ব্যাপারটি প্রমাণ করে ডিজিটাল সিকিউরিটির মতন একটা দানবীয় আইন, যাতে কিনা দেশ-বিদেশের সবারই আপত্তি, তাতেও মন ভরছে না কারো কারো। তারা গণমাধ্যমকর্মীদের পিটিয়ে হাতের এবং মনের সুখ মেটাতে চায়। আর এমন স্যাডিস্ট চিন্তার সর্বশেষ পরিণতিই সম্ভবত গণমাধ্যমকর্মীদের হত্যাকাণ্ডগুলো। মামলার পর মাধধর এবং তাতেও মন না ভরলে অ্যাসাসিনেশন। কী ভয়ংকর অবস্থায় পৌঁছেছি আমরা। কী অসম্ভব বৈরী সময়ের মধ্যে বাস করছি। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দোষ দিতে পারেন, বলতে পারেন, এরজন্য দায়ী গণমাধ্যমের সাথে যুক্তরাও। অস্বীকারের কোনো উপায় নেই। স্বীকার করে নিচ্ছি। বিভাজন, রাজনৈতিক লেজুরবৃত্তি, লোভ, হঠকারিতা সবমিলিয়ে গণমাধ্যমের মানুষদেরও সর্বনাশ ঘটেছে। পচন শুরু হয়েছে মাথা থেকে। আর সঙ্গত সর্বনাশ ঘটেছে নিচের দিকেও। ‘সর্বাঙ্গে ব্যথা, মলম লাগাবো কোথা’ অবস্থা। নিজের ভালো নাকি পাগলেও বোঝে, গণমাধ্যমের একটা অংশ বোধহয় সেই বোধের সীমাও অতিক্রম করেছে। 

না, এতটা লিখলেও ততটা হতাশ এখনো হইনি। এখনো প্রশাসনে ভালো মানুষ রয়েছেন। যে পুলিশকে নিয়ে এত কথা, সেখানেও অনেক সৎ মানুষ আছেন। যাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। গণমাধ্যমেও অনেক কমিটেড ও ডেডিকেটেড মানুষ রয়েছেন। মুশকিল হলো, তাদের মধ্যে সমন্বয় নেই। ভালোমানুষদের সমন্বয়হীনতার সুযোগে খারাপ মানুষগুলো তাদের আধিপত্য বিস্তার করছে। এ অবস্থার নিরসনে ভালো মানুষদের পরস্পরের সাথে লিঙ্কআপটা জরুরি। তবেই যদি আবার সব ঠিকঠাক হয়। মানুষ আশা নিয়ে বাঁচে, আমরাও আশার খড়কুটো ধরে আছি। ভেসে যাচ্ছি জানি, তবুও কূলে ওঠার ব্যাকুল ইচ্ছে নিয়ে আছি। 

কাকন রেজা : লেখক ও সাংবাদিক। 

সর্বশেষ সংবাদ

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক (দৈনিক ইত্তেফাক)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামসুজ্জোহা সুজন (এনটিভি অনলাইন)।  শুক্রবার রাতে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাইদুল ইসলাম মুকুল (মাই টিভি ও দৈনিক যায়যায়দিন) এবং জাহাঙ্গীর আলম (দৈনিক মুক্ত খবর)। যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম লিটন (দৈনিক আলোকিত

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী গণমাধ্যমই সমাজের প্রকৃত দর্পণ—এমন মন্তব্য করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি বলেন, স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও জনদুর্ভোগ তুলে ধরতে শক্তিশালী সংবাদপত্রের কোনো বিকল্প নেই। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

হিলিতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হিলিতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৮২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার বৈগ্রাম গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।  এর আগে বৈগ্রাম নিজ গ্রামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে পুষ্পস্তবক অর্পণ করা সহ গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।  এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু

নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (নোইউজে)-এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ডেইলি বাংলাদেশ ডায়েরী পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব আপেলকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসাইন বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলার কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দৈনিক মানবজমিন পত্রিকার দেবীদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল অনলাইন নিউজ পোর্টালের দেবীদ্বার প্রতিনিধি আব্দুল আলীম। সাংবাদিক আব্দুল আলীম