
প্রকাশ: ২৪ জুন ২০২০, ১৯:২৪

৩৩ বছর আগে এই দিনে আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহণ করেন এক বালক। ছোট্ট সেই শহর থেকে যে একসময় ফুটবল বিশ্বে রাজত্ব শুরু করে এবং যা এখনও চলমান। সেই বালকের নাম লিওনেল আন্দ্রেস মেসি। বুধবার (২৪ জুন) এই খুদে ফুটবল জাদুকরের ৩৩তম জন্মদিন।

১৯৭২ সালে দেশ ও বায়ার্ন মিউনিখের হয়ে জার্মান কিংবদন্তির গোলসংখ্যা ছিল ৮৫টি। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ম্যুলারকে ছাড়িয়ে গেলেও থামেননি মেসি। বরং রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ৩-১ গোলের জয়ের রাতে ম্যাজিক্যাল পারফরম্যান্স দিয়ে চমকে দেন। ২০১১-১২ মৌসুমে লা লিগার ১৩টি দলের সম্মিলিত গোলের চেয়েও বেশি গোল করেছিলেন মেসি।