
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০:৫৬

রাত পোহালে আগামীকাল কাতার বিশ্বকাপ-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। একে একে বিদায় নিয়েছে ব্রাজিল, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ডের মতো বড় দল। চমক দেখিয়ে মরক্কোকে হারিয়ে বিশ্বকাপ জয়ের দৌড়ে টিকে আছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ফ্রান্স। অন্যদিকে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ শূন্য গোলে জয় লাভ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।গতবারের রানার্সআপ এই দলটি আর্জেন্টিনা মেসির হাতে এবারের বিশ্বকাপ ট্রফি দেখতে দলের প্রতিটি সদস্যে ও ভক্তদের মধ্যে রয়েছে সেই আত্মবিশ্বাসের ছাপ। নেদারল্যান্ডস ম্যাচে তার প্রমাণও দিয়েছে লাতিন দলটি। কাতার বিশ্বকাপ আয়োজন পর থেকে বেশ কয়েকবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। দেশটির গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে একাধিক সংবাদ ও সাক্ষাৎকার। এবার ভক্তদের সেই উন্মাদনায় শামিল হলো দেশের উত্তরের জেলা দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলা।
আর্জেন্টিনা ফাইনালে জয়ের প্রত্যাশায় ১০০ মিঃ দৈর্ঘ্যের প্রিয় দল আর্জেন্টিনার পতাকা ও বাংলাদেশের পতাকা নিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় দলের সমর্থকরা করছে আনন্দ শোভাযাত্রা।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে হিলি বাজার গোডাউন মোড় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে বাজারের প্রধান সড়কসহ হিলি স্থলবন্দর এর মেইন সড়কের কয়েক কিলোমিটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোডাউন মোড়ে এসে শেষ হয়।
এ সময় প্রায় দুই শতাধিক সমর্থক আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা চলার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা হাত নাড়িয়ে এবং আর্জেন্টাইন পতাকা উঁচিয়ে অভিবাদন জানান। শোভাযাত্রা বের করা আর্জেন্টাইন ফ্যানদের প্রত্যাশা ফাইনালে জিতে বিশ্বকাপ ট্রফি এবার নিবে প্রিয় দলটির ১০ নম্বর জার্সি পরিহিতো খেলোয়াড় লিওনেল মেসি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ ব্যাপারে আর্জেন্টিনার সমর্থক সাব্বির আহমেদ ও মারুফ হোসেন জানান, মেসির শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার জয় হবে এ প্রত্যাশা সব আর্জেন্টিনা সমর্থকের।

শুধু আর্জেন্টিনার সমর্থকরাই নয়, অন্যান্য দলের সমর্থকদের অনেকেই মেসির ভক্ত। ব্রাজিল-পর্তুগালের ও একমাত্র মুসলিম দেশ মরক্কো বিদায়ের পর অনেকেই ভরসা রাখছেন পরিণত মেসির আর্জেন্টিনার ওপর।
হিলি বাজারের তৌহিদ, মাহাবুব, মার্সাল সোহেল রানাসহ আর্জেন্টিনার একাধিক সমর্থক জানান, এবারের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয় লাভ করবে এবং বিশ্বকাপ ট্রফি প্রিয় মেসি হাতে নেবে ইনশাল্লাহ!
সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলায় আনন্দ শোভাযাত্রাটির আয়োজক কমিটির সদস্য মোস্তাকিম হোসেন জানান, দীর্ঘদিন ধরে আমি আর্জেন্টিনা দলের ভক্ত। ইতিপূর্বে প্রিয় দলটি দু'টি বিশ্বকাপ ট্রফি পেয়েছে। এবারে যেহেতু লিওনেল মেসি'র শেষ বিশ্বকাপ এবং প্রথম রাউন্ডে ২-০ গোলে হেরেছি তাই আমরা শতভাগ আশাবাদী ফাইনালে ২-০ গোলে জয় লাভ করে এবারের বিশ্বকাপ ট্রফি মেসি'র হাত দিয়ে আর্জেন্টিনার ঘরে যাবে ইনশাআল্লাহ!
তিনি আরও জানান, ফাইনাল খেলা উপলক্ষে আমরা আর্জেন্টাইন ফ্যান এবং সমর্থকদের উজ্জীবিত করতে এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছি। আমরা প্রত্যাশা করছি আর্জেন্টিনা ফাইনালে জিতে শিরোপা নেবে।
আগামীকাল বিশ্বকাপের ফাইনাল খেলা উপলক্ষে প্রিয় দল আর্জেন্টিনার জয়ের শতভাগ আশাবাদী নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন পক্ষ থেকে গরু জবাই করে পোলাও খাওয়ানো হবে। ইতিমধ্যে মাইকিং করে দাওয়াত দেয়া হয়েছে। এছাড়াও আগামীকাল বিকেল চারটায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা রয়েছে বলে জানান তিনি।