রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফুটবল

স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসী বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ২:১২

শেয়ার করুনঃ
স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসী বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

সংবাদ সম্মেলন তখন শেষ। এবার ট্রফির সঙ্গে দুই অধিনায়কের ছবি তোলার আনুষ্ঠানিকতার পালা। দশরথ স্টেডিয়ামের সবুজে ঠায় দাঁড়িয়ে থাকা ট্রফিটা প্রথম ছুঁলেন সাবিনা খাতুন। সবারই তা চোখে পড়ল, বুঝতে পেরে লাজুক হাসি ফুটে উঠল বাংলাদেশ অধিনায়কের মুখে। তবে সাবিনার ওই স্বতস্ফূর্ত মুহূর্তটিতেই যেন ফুটে উঠল, এই ট্রফি জয়ের তাড়না কতটা তীব্র তাদের!

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপার সেই দুর্নিবার আকাঙ্ক্ষা পূরণ করা থেকে স্রেফ এক ধাপ দূরে দাঁড়িয়ে এখন বাংলাদেশ।

আরও

সাফজয়ী সুমাইয়াকে মৃত্যু ও ধর্ষণের হুমকি !

সাফজয়ী সুমাইয়াকে মৃত্যু ও ধর্ষণের হুমকি !

ট্রফির পাশে ছবি তোলার সময় হাসি ছিল নেপাল অধিনায়ক আঞ্জিলা থাম্বাপো সুব্বার মুখেও। হতাশার অনেক প্রহর পেরিয়ে আবার তারা আসতে পেরেছে আক্ষেপ ঘোচানোর এই মঞ্চে।

আরও

দিনাজপুরে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, ঢাকা নারী দল চ্যাম্পিয়ন

দিনাজপুরে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, ঢাকা নারী দল চ্যাম্পিয়ন

এবার নিয়ে পঞ্চমবার সাফের ফাইনালে খেলছে নেপাল। আগের প্রতিবারই ভারতের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে তারা। এতবার না হলেও স্বপ্নভঙ্গের অতীত সঙ্গী বাংলাদেশেরও। ২০১৬ সালে শিলিগুঁড়িতে ফাইনালে হেরেছিল তারা সেই ভারতের কাছেই।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আগের সব সাফে বিজয়ী ভারত এবার বিদায় নিয়েছে সেমি-ফাইনাল থেকে। এবার ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে ভারতকে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ। নেপাল প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছে সেমি-ফাইনালে। সোমবার বাংলাদেশ সময় বিকাল সোয়া ৫টায় প্রথম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের আঙিনায় নামবে দুই দল।

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ তো বটেই, কোনো ম্যাচেই নেপালকে এখনও পর্যন্ত হারাতে পারেনি বাংলাদেশ। ৮ ম্যাচে হার ৬টিতেই, ড্র দুটি।

সাফের সবশেষ দেখায় ২০১৯ সালে বিরাটনগরে সেমি-ফাইনালে স্বাগতিকদের কাছে  ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গত বছর সেপ্টেম্বরে নেপালে এসে খেলা দুই ম্যাচের একটিতে ছিল ২-১ ব্যবধানের হার, অন্যটি হয়েছিল গোলশূন্য ড্র।

তবে সংখ্যার এসব পিছুটানকে পাত্তাই দিচ্ছেন না বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। টানা চার জয়, প্রতিপক্ষের জালে ২০ গোল দেওয়া, নিজেদের জাল অক্ষত  থাকা, এবার এই অবিশ্বাস্য পরিসংখ্যানকে সঙ্গীকে করে ফাইনালে এসেছে তার দল। বিশেষ করে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার তৃপ্তি তাকে স্বপ্ন দেখাচ্ছে দারুণ কিছুর।

“আগেও আমরা বলেছি, মেয়েরা প্রতিজ্ঞা করে এসেছে, বিগত দিনে কী হয়েছে না হয়েছে, তার থেকে পরিবর্তনের একটা আভাস দেবে এবং ওই খেলাটাই খেলবে। টুর্নামেন্ট শুরুর আগের সংবাদ সম্মেলনেও আমি বলেছিলাম, আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলবে। জয় লাভের চেষ্টা করবে।”

“এই টুর্নামেন্টের আগে ভারতের বিপক্ষেও আমরা কখনও জিতিনি। কিন্তু এবার মেয়েরা ওদের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলার মধ্যেই ছিল এবং ভালো ব্যবধানে জয়লাভ করেছে। কালকে আরেকটা ভিন্ন দিন, যেহেতু মেয়েরা ভালো ফুটবল খেলে ফাইনালে এসেছে, আমি মনে করি, তারা সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে নতুন কিছু করার।”

একই স্বপ্ন নেপাল কোচ কুমার থাপার চোখেও। ২০১৬ সালে শিলিগুঁড়িতে তার দলকে সেমি-ফাইনাল থেকে ছিটকে দিয়েছিল ভারত। এবার সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে শিরোপা লড়াইয়ে উঠেছে তার দল। ঘরের মাঠের ফাইনালে দর্শক সমর্থন হবে তাদের বড় প্রেরণা। বাংলাদেশকে অবশ্য ঠিকই সমীহ করছেন তিনি।

“এবার নতুন চ্যাম্পিয়নের মাথায় মুকুট উঠবে এবং এটা সবাই জানে। আমরা এই সুযোগ হারাতে চাই না। ৯০ মিনিটের লড়াই শেষে আমরা সমর্থকদের দুঃখ দিতে চাই না। ট্রফি এখন নেপালে এবং এটাকে আমরা নেপালের বাইরে যেতে দিব না।”

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

“বাংলাদেশ দলের প্রাণশক্তি এবং টিম স্পিরিট ভালো এবং আমরা তাদেরকে শ্রদ্ধা করি। তারা তরুণ দল, আগের চেয়ে অনেক শক্তিশালী, যদি আবহাওয়া ভালো থাকে, আমি আশা করি, আপনারা ভালো একটা ম্যাচ দেখবেন।”

৪০টি আন্তর্জাতিক গোল করা সাবিত্রা ভান্ডারি ডেঙ্গু থেকে সেরে উঠে শনিবার পুরোদমে অনুশীলন করায় নেপালের আক্রমণভাগ ফিরে পেয়েছে পুরো শক্তি।

বাংলাদেশ তাতে ভড়কে যাচ্ছে না। আঁখি-মারিয়া-সাবিনাদের নিয়ে উপভোগ্য ফুটবলের পসরা মেলে বাজিমাত করতে চান বাংলাদেশ কোচ ছোটন। প্রতিপক্ষ দলের সাবিত্রার মতো বাংলাদেশের আক্রমণভাগেও আছে গোলমেশিন সাবিনা খাতুন। লাল-সবুজ জার্সিতে ৩২টি গোলের ৮টিই এবারের সাফে করেছেন সাবিনা। এর মধ্যে আছে দুটি হ্যাটট্রিক।

ছোটনের কিছুটা দুঃশ্চিন্তা সিরাত জাহান স্বপ্নাকে নিয়ে। ভারতের জালে দুটি এবং ভুটান ম্যাচে গোলের দেখা পাওয়া এই ফরোয়ার্ডের ডান পায়ের চোট সেরে ওঠেনি এখনও। ফাইনালে স্বপ্নাকে খেলানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। শেষ পর্যন্ত স্বপ্না খেলতে না পারলেও দলের বাকিদের উপর আস্থার কমতি নেই তার।

“ভুটান ম্যাচের পর থেকে এ পর্যন্ত স্বপ্না কিছুটা উন্নতি করেছে। তবে এখনও ওর পায়ে ব্যাথা আছে। তারপরও আমরা ওকে দেখবে। তারপর সিদ্ধান্ত নিব।”

“আমার দলটাই আমার কাছে অনুপ্রেরণা। ওরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছে। ওদের যে মনোবল, একাগ্রতা, ইচ্ছাশক্তি এবং বোঝাপড়া, এসবই আমাদের বড় শক্তি। প্রতিপক্ষ যে-ই হোক, আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলব। ভালো ফুটবল খেলব, জয়লাভ করব।”

একই চাওয়া অধিনায়ক সাবিনারও। দেশের প্রথম নারী ফুটবলার হিসাবে বিদেশের লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের চাওয়া, আরেকটি প্রথমের সঙ্গে জুড়ে যাক তার নামটি।

“শুরু থেকে আমি যেভাবে খেলে আসছি, ম্যাচ বাই ম্যাচ আমার সেভাবেই চেষ্টা থাকবে…অবশ্যই চেষ্টা থাকবে অভিজ্ঞতা কাজে লাগানোর। কোচেরাও বলেছেন, ম্যাচ বাই ম্যাচ ভাবতে; যেহেতু আমাদের সামনে ইতিহাস গড়ার একটা সুযোগ আছে, সেটা যেন আমরা অবগত থাকি।”

ইতিহাস গড়তে মুখিয়ে থাকা দুই দলের মধ্যে নেপালের শক্তির জায়গা খেলা হবে তাদের মাঠে, ফলে সমর্থকদের পাশে পাবে তারা। ভারত ম্যাচে হাজার সাতেক দর্শকের চিৎকারে-উল্লাসে অনিতা-গীতাদের উজ্জীবিত করে রেখেছিল সারাক্ষণ।

নেপালী দর্শক নিয়ে প্রশ্ন হতেই বাংলাদেশ কোচ সংবাদ সম্মেলনে দিলেন দারুণ উত্তর, ‘“আমার পেছনেও ১৮ কোটি বাংলাদেশি আছে।”

আর আগের দিনের প্রস্তুতির ফাঁকে এই একই ইস্যুতে সানজিদার জবাবও ছিল চমকপ্রদ, “এখন আর আমরা গ্যালারিতে প্রতিপক্ষের সমর্থকদের দেখে পাজলড হই না।”

সবকিছু মিলিয়ে রোমাঞ্চের দোলা আর আত্মবিশ্বাসের ছোঁয়ায় দল প্রস্তুত শেষের লড়াইয়ের জন্য। অপেক্ষা এখন কেবল ইতিহাস গড়ার পানে ছুটে চলার।

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট আন্ধারমানিক স্কুল এন্ড কলেজ মাঠে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হলো মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর মেগা ফাইনাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ধারমানিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান। এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে আন্ধারমানিক

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

"সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি নকশীকাঁথা'র আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দুই দল চূড়ান্ত হয়েছে। ফাইনালিস্ট দুই দল হলেন বাহাদুরপুর রোলেক্স ফুটবল দল ও ভাই বন্ধু একাদশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ১ম সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায়, টাইব্রেকারে ভাই বন্ধু একাদশ ২-১ গোলে রুবেল স্মৃতি একাদশকে এবং

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৬ জন ফুটবলারকে চুক্তির আওতায় এনেছে, যদিও সাবিনা-কৃষ্ণাদের মতো শীর্ষ খেলোয়াড়রা এখনো চুক্তিবদ্ধ হননি। তাদের অনুশীলন বর্জনের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে, যা ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিবাদের ফলস্বরূপ।   জানা গেছে, এ সপ্তাহে যে ৩৬ জন ফুটবলার চুক্তি করেছেন, তাদের বেশিরভাগই জুনিয়র ফুটবলার। তবে, সাবিনা, সানজিদা এবং অন্যরা এখনো চুক্তি পাননি, কিন্তু তাদের চুক্তি করার

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বালক-বালিকা (অ-১৭) ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খাগড়াছড়ি বালিকা দল। শনিবার( ৮ ফেব্রুয়ারি) বিকালে  চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি জেলার অপ্রতিরোধ্য

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামে এক মাস পর অনুষ্ঠিত হলো প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট। গত ২৮ জানুয়ারি তৌহিদী জনতার বাধার কারণে খেলা পন্ড হয়েছিল, তবে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর পরিস্থিতি শান্ত হওয়ায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের অস্থায়ী মাঠে খেলার আয়োজন করা হয়। এই খেলার