
প্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ১:৪১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী জুলি বেনেট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দ্য যোগী বিয়ার-খ্যাত অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক সিনে মহলে।জুলি বেনেটের বন্ধু জানান, গত ৩১ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর শুক্রবার তার মৃত্যুর খবর আসে।

ইনিউজ ৭১/ জি.হা