
প্রকাশ: ১ এপ্রিল ২০২০, ২:৫৮

ভয়াবহ দুর্যোগের কবলে পড়ে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। আকাশে-বাতাসে করোনা-আতঙ্ক। সবাই গৃহবন্দি একটি ভাইরাসের কারণে। মানুষের অসহায়ত্ব আজ চরমে। করোনার থাবা বাংলাদেশেও পড়েছে। এমন দুঃসময়ে মহামারি থেকে মুক্তি চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা চাচ্ছেন দেশবাসী।
‘মাবুদ তোমার কাছে করজোড়ে করি প্রার্থনা/এমন কঠিন বিপদ তুমি আর কাউকে দিওনা/ দুনিয়াজুড়ে বিলাপ চলছে লাশের পরে লাশ/আমাদেরই অবুঝ ভুলে এমন করুন সর্বনাশ/ তুমি চাইলে এক নিমিষেই দূর হবে সব মুসিবত/আর্জি সবার সবিনয়ে চাইছি তোমার রহমত।’ এমন আবেগী প্রার্থনার গানটি লিখেছেন অনুসন্ধানী সাংবাদিক, কবি ও কথা সাহিত্যিক মিজান মালিক। তার গানে দরদ মাখানো সুর ঢেলেছেন শিল্পী খালেদ মুন্না। গানটিতে কণ্ঠ দিয়েছেন খালেদ মুন্না ও প্রীতম। সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ বাসার পংকজ।
