
প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ১:১৩

কলকাতায় ‘ডিকশনারি’ নামে একটি ছবিটির শুটিং করে গত সোমবার ঢাকায় ফিরেছেন অভিনেতা মোশাররফ করিম। দেশে ফিরে কোন শুটিংয়ে অংশ নিচ্ছেন না তিনি। জানালেন হোম কোয়ারেন্টাইনে আছেন এ তারকা।
কলকাতা ফেরত মোশাররফ করিমের আজ একটি নাটকের শিডিউল দেয়াছিলো। কিন্তু শুটিং করেননি তিনি। পরিচালককে বিনয়ের সঙ্গে জানিয়ে দিয়েছেন আপাতত কোন নাটকের শুটিংয়ে অংশ নিবেননা। করোনা সংক্রমণের আশঙ্কায় আগাম ১৪ দিন সব শুটিং বাতিল করেছেন। নিজ থেকেই এ সতর্কতার পথ বেছে নিয়েছেন এ তারকা।
মোশাররফ করিম বলেন, আপাতত বাইরে বের হচ্ছিনা। কোন শুটিংও করছিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলছি। আমি অনুরোধ করবো সবাইকে সেটা মেনে চলতে। কারণ কাজের চেয়ে জীবন আগে।’ কলকাতায় শুটিং চলকালীনও বেশ সতকর্তা অবম্ভন করা হয়েছে বলে জানালেন মোশাররফ। বললেন, যখন শুটিং করি তখন এতোটা আতঙ্কের ছিলোনা করোনা। কলকাতায় আক্রান্তের কোন খবরও আসেনি। তবে দেশে ফেরার পর শুনলাম বাংলাদেশে আক্রান্তের খবর। একজনের তো মারা যাওয়ার খবরও এলো। এই পরিস্থিতে আমাদের সবারই সচেতন থাকা প্রয়োজন।
