মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬২৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

অভিনেতা হুমায়ূন সাধু আর নেই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ১৭:৫১

শেয়ার করুনঃ
অভিনেতা হুমায়ূন সাধু আর নেই
মাসখানেক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।অসুস্থ হওয়ার কিছুদিন আগে কার্যালয়ে আড্ডায় মেতেছিলেন হুমায়ূন সাধু, জানিয়েছিলেন সেসময়কার কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তাকে স্মরণ করে পাঠকদের জন্য আজ আবার পুনঃপ্রকাশ করা হলো সেই হৃদয়খোলা আলাপচারিতা।

অভিনয়, নির্মাণ ও লেখালেখি-কোন কাজটি করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?হুমায়ূন সাধু: অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করার কোনও কারণই নেই। অবশ্যই লেখালেখিটা আমার কমফোর্ট জোন। আর পরিচালনাটা হলো স্বপ্ন। তাই বলতে পারেন লেখালেখি ও নির্মাণ আমাকে বেশি টানে।এখন কী নিয়ে আপনার ব্যস্ততা?হুমায়ূন সাধু: আমি হচ্ছি ফ্রি বার্ড। যখন যা ইচ্ছে হয় তাই করি। তবে লেখালেখিটা নিয়মিত চলছে। আর অভিনয় সময়-সুযোগ পেলে করি। প্রথমবার সিনেমা নির্মাণের কাজ শুরু করেছি। বলতে পারেন এটি নিয়েই এখন বেশি ব্যস্ত।সিনেমার নাম কী?হুমায়ূন সাধু: সিনেমার নাম বা গল্পের প্লট কোনটাই এখন বলতে চাচ্ছি না। কারণ এর আগে আমার একটা গল্পের ধারণা ও নাম চুরি হয়েছে। তাই পুরোপুরি শুরু না করে এখন কিছুই বলতে চাচ্ছি না। তাছাড়া প্রযোজনা প্রতিষ্ঠানও সেটা চায় না।

সিনেমার কাজ কতটুকু এগিয়েছে?হুমায়ূন সাধু: সিনেমা নির্মাণ করবো, সেটা আমার অনেক দিনের স্বপ্ন। এই গল্পটা আমার, স্ক্রিপ্ট তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগেছে। রোমান্টিক সিনেমা হবে এটি, বাংলাদেশের দর্শকদের জন্যই বানাবো। মোটামুটি সবকিছু রেডি, কিন্তু সিনেমার কেন্দ্রীয় চরিত্রের শিল্পীদের শিডিউল মেলাতে সময় লাগছে। তাই শুটিং শুরু করতে দেরি হচ্ছে। তবে, আশা করছি চলতি বছরই সিনেমার শুটিং শুরু করতে পারবো।হুমায়ূন সাধু। ছবি: রাজীন চৌধুরী/ আপনি নিজের কাজ খুব কম প্রচার করেন। এর কারণ কী?হুমায়ূন সাধু: আমার কাজগুলো আমি ফেসবুকে কিংবা ইউটিউবেও দেই না। আমার মনে হয়, যে কাজগুলো করেছি তা কিছুই হয়নি। আমার ভালো একটা গল্প ছিল এবং ভালো একটা প্ল্যানিং ছিল। কিন্তু আমি তার কিছুই করতে পারিনি। তাই অনলাইন প্রচারণা থেকে বিরত থাকি।

আরও

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর
ঈদে আপনার কী কী কাজ আসছে?হুমায়ূন সাধু: আমি কিছু ওয়েব সিরিজের স্ক্রিপ্ট করছি ও নির্মাণেরও কথা চলছে। তবে চূড়ান্ত হয়নি। কোনো নাটক আসছে না। তবে, কিছু নতুন বিজ্ঞাপন দর্শক দেখতে পাবেন।

২০১৭ সালের ঈদে আপনার পরিচালিত নাটক ‘চিকন পিনের চার্জার’ বেশ প্রশংসা পায়। এরপর আর আপনাকে পরিচালনায় দেখা যায়নি কেন?হুমায়ূন সাধু: অনেক কাজের কথা হয় কিন্তু তা আলোচনা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। তবে নাটকের চেয়ে আমি সিনেমা মনোযোগ দিয়ে করতে চাই। আমাদের নাটকে গল্প ও মেকিংয়ে যে পরিমাণ এক্সপেরিমেন্ট হয়েছে, সিনেমায় তার ১০ ভাগও এখন পর্যন্ত হয়নি। অথচ এই এক্সপেরিমেন্ট সিনেমায় হওয়া উচিত। তাই আমি সিনেমাটা ভালোভাবে করতে চাই।

বিনোদন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি উৎসাহ কার কাছ থেকে পান?হুমায়ূন সাধু: মোস্তফা সরয়ার ফারুকী হচ্ছেন আমার মায়েস্ত্রো। তার কাছ থেকে সবচেয়ে বেশি উৎসাহ ও ভালোবাসা পাই, তিনিই আমার সব। এরপর আরও চারজনের নাম বলতেই হয়। তাদের মধ্যে ইরেশ জাকের ভাই ও মোশাররফ করিম ভাই- দু’জন আমার স্ট্রাগল লাইফে আমাকে মনে রেখেছেন, ভালো আইডিয়া, সাপোর্ট ও উৎসাহ দিয়েছেন। বর্তমানে হিমু আকরাম ভাই ও স্বাধীন খসরু ভাইয়ের সঙ্গে কাজ হচ্ছে। তাদের সঙ্গেই ভবিষ্যতে আরও বড় বড় কাজ হবে।ননাই’র পর আপনার কী কী বই আসছে?হুমায়ূন সাধু: বই বের করবো সেটা আসলে আগে পরিকল্পনা ছিল না। হুট করেই হয়ে গেছে। ‘ননাই’ বের করার পর বেশ কয়েকটি প্রকাশনী আমার সঙ্গে যোগাযোগ করেছে। এখন দু’টি পাণ্ডুলিপি তৈরি করা আছে। হয়তো এগুলো বই আকারে বের হবে।

সময় দেওয়ার জন্য ধন্যবাদ।হুমায়ূন সাধু: আপনাকে এবং পাঠকদেরও ধন্যবাদ।গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে চট্টগ্রামের পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার (২২ অক্টোবর) তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু রোববার (২০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপরই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকে আর ফিরে আসা হয়নি জনপ্রিয় এ নির্মাতা-অভিনেতার।

আরও

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার
হুমায়ূন সাধুর শোবিজে পথ চলা শুরু মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে।  ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু হয় তার। অভিনয় দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন, নাটক নির্মাণ করেও প্রশংসিত তিনি।সাধু অভিনীত ‘ঊন মানুষ’ এবং পরিচালিত ‘চিকন পিনের চার্জার’ নাটক ব্যাপক আলোচিত হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে তার প্রথম বই ‘ননাই’। একটি সিনেমা নির্মাণের কাজও হাতে নিয়েছিলেন তিনি। অভিনয়, নির্মাণ ও লেখালেখি-তিনটিই সমানতালে চালিয়ে যাচ্ছিলেন ‘ঊন মানুষ’খ্যাত এ তারকা।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

এ সম্পর্কিত আরও পড়ুন

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই বিদায়ে সরাসরি গ্যালারিতে বসেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ব্রাজিল-নরওয়ের ম্যাচ উপভোগ করেন। ম্যাচ চলাকালে এবং শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নিশ্চিত হলো। গত শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman-এর সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী Habib Wahid-এর বহুল পরিচিত গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই শিল্পী। মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পটভূমি সংগীত হিসেবে ব্যবহার

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইরানের সংগীতশিল্পী পারাস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের আট সদস্যকে ৭৪টি করে দোররা মারার সাজা দিয়েছে দেশটির আদালত। ২০২৪ সালে নিজের ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিম করা একটি কনসার্টে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেছিলেন, যা ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়। ওই সময় তিনি হিজাব

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়,