মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬১০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

শেষ দিনে ‘ভাগের মানুষ’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ২৩:৫

শেয়ার করুনঃ
শেষ দিনে ‘ভাগের মানুষ’

শেষ হচ্ছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উত্সব ২০১৯’-এর এবারের আসর। গত ১১ অক্টোবর শুরু হয় বাংলাদেশ-ভারত সম্মিলিত এই আয়োজন। উত্সবের শেষদিনেও মঞ্চায়ন হবে ৪টি নাটক। এরমধ্যে রয়েছে নাট্যদল ‘সময়’-এর প্রযোজনায় ‘ভাগের মানুষ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ১৮১তম প্রদর্শনী হতে যাচ্ছে আজ সন্ধ্যা ৭টায়। পাকিস্তানের লেখক সাদত হাসান মান্টোর ছোটগল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা ও নির্দেশনা দিয়েছেন আলী যাকের। এটি ‘সময়’-এর ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে সময় নাট্যদল দেশ ও দেশের বাইরে নাটকটির প্রদর্শনী করে আসছে।

১৯৪৭ সালের দেশভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাষ্পের তেজ তখনো নিভে যায়নি। কিন্তু ভৌগলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনো জ্বলজ্বল করছে মানুষের বুকে।

মানুষের ভলোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, নাহিদ আহমেদ বিপ্লব, মানসুরা রশীদ লাভলী, মাহমুদুল আলম, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, আলমগীর হোসেন, আনোয়ার, রুমা, সানী, চন্দন বোস প্রমুখ। একইদিনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়ন হবে আরণ্যক নাট্যদল প্রযোজনায় নাটক ‘ময়ূর সিংহাসন’। নাটকটি রচনা করেছেন মান্নান হীরু ও নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল। স্টুডিও থিয়েটারে মঞ্চায়ন হবে থয়েটার ৫২ প্রযোজনায় নাটক ‘নননপুরের মেলায়। একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে’। বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। এছাড়াও বাংলাদেশ মহিলা সমিতির ডা. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়িত হবে থিয়াটার ঢাকা প্রযোজনায় নাটক ‘সিচুয়ানের সুকন্যা’। নাটকটি অনুবাদ করছেন মামুন হক ও নির্দেশনা দিয়েছেন সম্রাট প্রামানিক।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

বিনোদন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

ইনিউজ৭১/জিয়া

সর্বশেষ সংবাদ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি  বলছে ইরান

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি বলছে ইরান

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। ব্যক্তিগত জীবন, অনুভূতি ও ক্যারিয়ারের নানা আপডেট নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।” তার এমন মন্তব্য ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। পরে পোস্টের পরবর্তী অংশে নিজের

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

বগুড়ার শাজাহানপুর থেকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ধাওয়া শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করা হয়। ১০ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হিরো

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিলেও অল্প সময়ের মধ্যেই তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাসিমুখের ছবি দেখা গেলেও সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না—এমন আলোচনা জোরালো হয়। অবশেষে এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান। একটি ক্ষুদে বার্তায় তাহসান জানান,

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের উচ্ছ্বাস যে কখনো আতঙ্কে রূপ নিতে পারে, তারই এক উদ্বেগজনক উদাহরণ সামনে এলো দক্ষিণী অভিনেত্রী নিধি আগারওয়ালের ঘটনায়। হায়দরাবাদের লুলু মলে আয়োজিত একটি চলচ্চিত্রের গান প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে বেরোনোর সময় ভক্তদের ভিড়ে প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে বেরোনোর সময় নিধিকে ঘিরে ধরেন অসংখ্য ভক্ত। সেলফি তোলা ও

মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

অশ্লীল কনটেন্টে নিজের ছবি ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পর ফের ক্ষোভ প্রকাশ করলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার তার অভিযোগ—মেয়ে আরাধ্যা বচ্চনের নামে সোশ্যাল মিডিয়ায় গজিয়ে উঠেছে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট। সম্প্রতি এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার মেয়ের একটিও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। অভিনেত্রী বলেন, “আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোন অ্যাকাউন্ট নেই। যা