
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ২১:৫৭

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী সাবিলা নূর। সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিজেই জানিয়েছেন সাবিলা। আগামী ২৫শে অক্টোবর ঢাকায় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
সাবিলার হবু বর নেহাল সুনন্দ তাহের পেশায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। তিন বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় হয় তাদের। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন নেহাল। সাবিলা বলেন, মাস তিনেক আগে আমাদের দুই পরিবার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা বলেছে। ২৫শে অক্টোবর বিয়ে।

অন্যদিকে চট্টগ্রামের মেয়ে সাবিলার বাবা তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম। দুই বোন আর এক ভাইয়ের মধ্যে সাবিলা সবার ছোট।

ইনিউজ৭১/জিয়া
