শনিবার, ১৪ মার্চ, ২০২৬১ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

ডক্টরেট দাবি শাকিব খানের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০১৯, ২১:২১

শেয়ার করুনঃ
ডক্টরেট দাবি শাকিব খানের

ঢালিউডে বর্তমানের সেরা নায়ক শাকিব খান। আজ ২৮ মে তিনি ক্যারিয়ারের ২০ বছরে পা রাখলেন। এমন একটি বিশেষ দিনেই কী না তিনি ভাইরাল হলেন নেট দুনিয়ায়। সেটাও হাসির খোরাক যোগানো বক্তব্যে। সম্প্রতি একটি ফ্যাশন হাউজের সেহরি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান। সেখানে তার মুক্তি প্রতিক্ষীত ছবি ‘পাসওয়ার্ড’ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি নিজেকে সিনেমাতে ডক্টরেট ডিগ্রিওয়ালা বলে মন্তব্য করেন। নিজের অভিজ্ঞতাকে তুলে ধরতে গিয়েই নায়ক এই মন্তব্য করেন। কিন্তু বেরসিক অনলাইনবাসী সেটাকেই হাসির খোরাক করে নিয়েছে। যার ফলে সেই মন্তব্য নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়েছে হাসির রোল।

অনুষ্ঠানে শাকিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি শাকিব খান, বাংলাদেশ কেন আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেওয়া হয়, সিনেমার পোকা যেহেতু আছে, আর আমি যেহেতু জানি, আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা, সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারব।’ শাকিব আরও বলেন, ‘এই পাসওয়ার্ড দেখে ইনশাল্লাহ সবাই বলবে যে ইয়েস, ‘এইটা আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ভিরাট ছবি পাসওয়ার্ড।’’ অতি আত্মপ্রশংসায় দুষ্ট কথামালা ও মুখভঙ্গির সঙ্গে শাকিবের ভুল উচ্চারণের এই বক্তব্যের বেশ কয়টি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেগুলো নিয়ে অনেকেই ট্রল করছেন দেশের শীর্ষ নায়ককে। তবে শাকিব খান ভক্তরা বরাবরের মতোই এই ভিডিওটিকে ছবির প্রচারণা হিসেবেই দেখছেন।

এই বক্তব্যে শাকিব খান তার অভিনীত ‘নোলক’ ছবিটি নিয়েও কথা বলেন। ‘নোলক’ নিয়ে সাংবাদিকদের এক বক্তব্যে শাকিব বলেন, ‘নোলকও পাসওয়ার্ডের মতো ভালো ছবি। কিন্তু আমি চাইনি ছবিটি এই ঈদে আসুক। আমার প্রতিটি ছবিই আমার কাছে সন্তানের মতো। আমি তাদের মধ্যে প্রতিযোগিতা চাই না।’ এদিকে, ‘পাসওয়ার্ড’র প্রচারণার অংশ হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শাকিব খান। আজ মঙ্গলবার, ২৮ মে শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম লুক সংবলিত ফ্রেম প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘আপনার Profile Picture এ PASSWORD-এর Frame Add করে নিন।’ মোহাম্মাদ ইকবাল ও শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। এই ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। ছবিটি নির্মাণ করেছেন মালেক আফসারী।

ভাইরাল হওয়া শাকিবের সেই ভিডিও

আরও

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর
বিনোদন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

সর্বশেষ সংবাদ

হরমুজ খুলতে চীনা মুদ্রায় তেলের দাম চায় ইরান

হরমুজ খুলতে চীনা মুদ্রায় তেলের দাম চায় ইরান

ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বে, বিপাকে ট্রাম্প

ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বে, বিপাকে ট্রাম্প

সংসদে উঠতে পারে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আলোচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে উঠতে পারে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আলোচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঘোষণা

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঘোষণা

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

বগুড়ার শাজাহানপুর থেকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ধাওয়া শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করা হয়। ১০ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হিরো

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিলেও অল্প সময়ের মধ্যেই তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাসিমুখের ছবি দেখা গেলেও সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না—এমন আলোচনা জোরালো হয়। অবশেষে এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান। একটি ক্ষুদে বার্তায় তাহসান জানান,

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের উচ্ছ্বাস যে কখনো আতঙ্কে রূপ নিতে পারে, তারই এক উদ্বেগজনক উদাহরণ সামনে এলো দক্ষিণী অভিনেত্রী নিধি আগারওয়ালের ঘটনায়। হায়দরাবাদের লুলু মলে আয়োজিত একটি চলচ্চিত্রের গান প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে বেরোনোর সময় ভক্তদের ভিড়ে প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে বেরোনোর সময় নিধিকে ঘিরে ধরেন অসংখ্য ভক্ত। সেলফি তোলা ও

মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

অশ্লীল কনটেন্টে নিজের ছবি ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পর ফের ক্ষোভ প্রকাশ করলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার তার অভিযোগ—মেয়ে আরাধ্যা বচ্চনের নামে সোশ্যাল মিডিয়ায় গজিয়ে উঠেছে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট। সম্প্রতি এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার মেয়ের একটিও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। অভিনেত্রী বলেন, “আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোন অ্যাকাউন্ট নেই। যা

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

আলোচিত চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি এক অনুষ্ঠানে তার বর্তমান জীবনযাপন এবং ফিটনেস ধরে রাখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় যেভাবে অনেকে তার ফিগার ও ফিটনেসের রহস্য খুঁজে বেড়ায়, বাস্তবে তার দৈনন্দিন জীবন অনেক সহজ-স্বাভাবিক। “আমি স্পেশালি কিছুই করছি না। আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি,” বলেন পরীমনি। অর্থাৎ কড়া ডায়েট প্ল্যান নয়, বরং স্বাভাবিক খাবার ও স্বাভাবিক চলাফেরাই তার দৈনন্দিন