শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬২৯ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

যৌন ধর্মঘটের ডাক হলিউড অভিনেত্রীর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০১৯, ২০:৩২

শেয়ার করুনঃ
যৌন ধর্মঘটের ডাক হলিউড অভিনেত্রীর

অভিনেত্রী ও মি টু অ্যাক্টিভিস্ট অ্যালিসা মিলানো গর্ভপাতবিষয়ক একটি আইনের প্রতিবাদস্বরূপ নারীদের সেক্স স্ট্রাইক বা যৌন ধর্মঘটে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘মেয়েদের নিজের শরীরের ওপর আইনগত অধিকার না পাওয়া পর্যন্ত আমরা গর্ভধারণের ঝুঁকি নিতে পারি না।’ যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে সর্বশেষ জর্জিয়া গর্ভপাতের ওপর বিধিনিষেধ আরোপ করে আইন প্রণয়ন করেছে। তবে এর প্রতিবাদে যৌন সম্পর্ক থেকে বিরত থাকার যে আহ্বান মিলানো জানিয়েছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, কথিত ‘হার্ট-বিট বিল’ জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প মঙ্গলবার স্বাক্ষর করেছেন। আগামী বছরের প্রথম দিন থেকে আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

এ বিলের প্রতিবাদে অ্যালিসা মিলানো টুইটবার্তায় লিখেছেন, ‘আমাদের প্রজনন অধিকার বিলুপ্ত হতে যাচ্ছে। যতদিন শরীরের ওপর নারীর আইনগত নিয়ন্ত্রণ না আসবে ততদিন আমরা গর্ভধারণের ঝুঁকি নিতে পারি না। শরীরের ওপর নিজের একচ্ছত্র অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত যৌন সম্পর্ক করা থেকে বিরত থেকে আমার সঙ্গে যোগ দিন।’ অভিনেত্রী মিলানো শনিবার টুইটটি করেছেন। তার তৈরি হ্যাশট্যাগ সেক্স স্ট্রাইক টুইটারে ইতোমধ্যে আলোচিত হয়েছে। প্রায় ৩৫ হাজার লাইক আর ১২ হাজার বার রি-টুইট হয়েছে তার টুইট। অভিনেত্রী বেটি মিডলারও মিলানোকে সমর্থন করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি আশা করি, এমন লজ্জার বিষয়টি বাতিল না হওয়া পর্যন্ত জর্জিয়ার নারীরা যৌন সম্পর্ক করা থেকে বিরত থাকবেন।’ সমর্থনের পাশাপাশি অভিনেত্রীর এমন পদক্ষেপের বিরোধিতাও করছেন অনেকে। একজন লিখেছেন, ‘সেক্স স্ট্রাইক’ একটি খারাপ ও যৌনময় আইডিয়া।Sex-2

যা আছে ‘কথিত’ বিলে

আরও

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল
নতুন এ আইনে মায়ের গর্ভধারণের পর ভ্রূণের ‘হার্ট-বিট’ পাওয়ার পর গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। সাধারণত গর্ভধারণের ছয় সপ্তাহ পর গর্ভজাত শিশুর হার্ট-বিট তৈরি হয়। যদিও অনেক সময় নারীরা কিছুটা লক্ষ্মণ ছাড়া ছয় সপ্তাহে টেরই পান না যে তিনি গর্ভধারণ করেছেন। এমনকি ‘মর্নিং সিকনেস’ নামে গর্ভধারণের পর যে শারীরিক লক্ষণ প্রকাশ পায় তা প্রকাশ পেতে নয় সপ্তাহ সময় লাগে। নতুন এ আইনটি অবশ্য আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। এর আগে কেন্টাকিতে একজন বিচারক এমন একটি আইন আটকে দিয়েছিলেন। মিসিসিপি রাজ্যেও এমন আইন পাশ হয়েছে, সেটিও এখন আদালতের চ্যালেঞ্জের মুখে।

বিনোদন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বিবিসি জানিয়েছে, আইনটি পাশের সময় ৫০ জন অভিনেতা ওই রাজ্যে ফিল্ম ও টেলিভিশন প্রডাকশন বয়কটের প্রস্তাব দিয়েছেন। অন্য অভিনেতারাও বিষয়টি নিয়ে সোচ্চার হচ্ছেন। যদিও অনেকেই আবার এর বাইরে রয়েছেন। মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র ক্রিস অর্টম্যান এক বিবৃতিতে বলেছেন, জর্জিয়ায় ফিল্ম ও টেলিভিশন প্রডাকশনের সঙ্গে ৯২ হাজার চাকরির বিষয় জড়িত। গভর্নর অফিসের তথ্য অনুযায়ী, রাজ্যের ফিল্ম ও টেলিভিশন প্রডাকশন ইন্ডাস্ট্রি ২০১৮ সালে দুই দশমিক সাত বিলিয়ন ডলার আয় করেছিল।

ইনিউজ ৭১/এম.আর

আরও

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

সর্বশেষ সংবাদ

রামপালে নিহত একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

রামপালে নিহত একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

জ্বালানি তেলের দাম বাড়বে না, পরিবহনে সংকটও হবে না: মন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়বে না, পরিবহনে সংকটও হবে না: মন্ত্রী

মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

নোয়াখালীতে পুকুর সেচে কচুরিপানার নিচে মিলল অর্ধগলিত মরদেহ

নোয়াখালীতে পুকুর সেচে কচুরিপানার নিচে মিলল অর্ধগলিত মরদেহ

উপজেলা প্রশাসনের কাজ হবে দৃশ্যমান ও জবাবদিহিমূলক: অর্থ উপদেষ্টা

উপজেলা প্রশাসনের কাজ হবে দৃশ্যমান ও জবাবদিহিমূলক: অর্থ উপদেষ্টা

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

এ সম্পর্কিত আরও পড়ুন

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

বগুড়ার শাজাহানপুর থেকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ধাওয়া শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করা হয়। ১০ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হিরো

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিলেও অল্প সময়ের মধ্যেই তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাসিমুখের ছবি দেখা গেলেও সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না—এমন আলোচনা জোরালো হয়। অবশেষে এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান। একটি ক্ষুদে বার্তায় তাহসান জানান,

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের উচ্ছ্বাস যে কখনো আতঙ্কে রূপ নিতে পারে, তারই এক উদ্বেগজনক উদাহরণ সামনে এলো দক্ষিণী অভিনেত্রী নিধি আগারওয়ালের ঘটনায়। হায়দরাবাদের লুলু মলে আয়োজিত একটি চলচ্চিত্রের গান প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে বেরোনোর সময় ভক্তদের ভিড়ে প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে বেরোনোর সময় নিধিকে ঘিরে ধরেন অসংখ্য ভক্ত। সেলফি তোলা ও

মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

অশ্লীল কনটেন্টে নিজের ছবি ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পর ফের ক্ষোভ প্রকাশ করলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার তার অভিযোগ—মেয়ে আরাধ্যা বচ্চনের নামে সোশ্যাল মিডিয়ায় গজিয়ে উঠেছে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট। সম্প্রতি এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার মেয়ের একটিও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। অভিনেত্রী বলেন, “আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোন অ্যাকাউন্ট নেই। যা

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

আলোচিত চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি এক অনুষ্ঠানে তার বর্তমান জীবনযাপন এবং ফিটনেস ধরে রাখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় যেভাবে অনেকে তার ফিগার ও ফিটনেসের রহস্য খুঁজে বেড়ায়, বাস্তবে তার দৈনন্দিন জীবন অনেক সহজ-স্বাভাবিক। “আমি স্পেশালি কিছুই করছি না। আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি,” বলেন পরীমনি। অর্থাৎ কড়া ডায়েট প্ল্যান নয়, বরং স্বাভাবিক খাবার ও স্বাভাবিক চলাফেরাই তার দৈনন্দিন