
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৬:২৩

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রাফি (৮) নামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুরটি মা রুজি আক্তার পুলিশের কনস্টেবল পদে মানিকছড়ি সার্কেল অফিসে কর্মরত এবং পিতা সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই পদে কর্মরত রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। নিহত রাফী মানিকছড়ির গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
