
প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ১৯:২৫

বাংলাদেশে এবারের সংসদে সংরক্ষিত নারী আসনের জন্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলছে। ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগের জন্যে নির্ধারিত ৪৩টি আসনের জন্যে এবারই সর্বাধিক সংখ্যক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক কর্মী ও তারকাদের সংখ্যা উল্লেখযোগ্য। অভিনেত্রী সারাহ বেগম কবরী ছাড়াও ফরম কিনেছেন মৌসুমী, শমী কায়সার, তারিন জাহান, রোকেয়া প্রাচী, অঞ্জনা, অরুণা বিশ্বাসসহ অনেক নতুন তারকাও।
এ বিষয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী গণমাধ্যমকে জানান, ব্যক্তিগতভাবে তার রাজনীতির প্রতি আগ্রহ জন্মেছে পরিবার থেকেই।
তার কথা - রাজনৈতিক আবহেই তিনি বেড়ে উঠেছেন, তাই এই পর্যায়ে এসে তিনিও নিজেকে রাজনীতিতে সম্পৃক্ত করেছেন।
রোকেয়া প্রাচী আওয়ামী লীগের নৌকা প্রতীকে ফেনী-৩ আসন থেকে সরাসরি নির্বাচনের চেষ্টা করলেও সেখানে মহাজোটের অপর প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় তিনি এবার সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ইনিউজ ৭১/এম.আর