রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

আমাকে নিয়ে বাজার গরম ...

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ এপ্রিল ২০২২, ২:৫২

শেয়ার করুনঃ
আমাকে নিয়ে বাজার গরম ...

অস্কারের মঞ্চে বডি শেমিংয়ের অভিযোগ উঠেছে, তাই এত হইচই৷ শরীর, গায়ের রং নিয়ে রসিকতা ভারতের সমাজে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বাভাবিক ঘটনা, মনে করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র৷

ডয়চে ভেলে: অস্কারের মঞ্চে ক্রিস রক যা বলেছেন, আপনি কি তা সমর্থন করেন?

আরও

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

শ্রীলেখা মিত্র: ক্রিস রক যা বলেছেন, তা বডি শেমিংয়ের নামান্তর৷ ফলে সমর্থন করার প্রশ্নই ওঠে না৷ একজন মানুষের অসুস্থতা কখনো রসিকতার বিষয় হতে পারে না৷ তবে তার প্রতিবাদে উইল স্মিথ যা করেছেন, তা-ও সমর্থনযোগ্য নয়৷ প্রকাশ্য মঞ্চে ওভাবে চড় মারা যায় না৷ মুখে কথা বলেই তিনি প্রতিবাদ জানাতে পারতেন৷ তবে গোটা ঘটনায় একটি বিষয় চোখে পড়ার মতো৷ ক্রিস রক যখন বলছেন আর উইল স্মিথ যখন চড় মারছেন, দুই সময়েই দর্শক একইরকমভাবে হেসে যাচ্ছিল৷ এরা কিন্তু সকলেই বড় বড় মানুষ৷ তাই অস্কারের সভায় যেতে পেরেছেন৷ বডি শেমিং এবং তার উত্তরে সহিংসতা দুটোই তাদের কাছে রসিকতা৷ এটাই সমাজের সমস্যা৷

বডি শেমিং কি তাহলে সমাজের মজ্জায় গেঁথে আছে?

অবশ্যই৷ মানুষের শরীর, চেহারা নিয়ে রসিকতা করা তো সমাজের আদিতম চর্চাগুলির একটি৷ সমাজ এসব নিয়ে মজা পায়৷ এগুলি যে অন্যায়, সে বোধ সমাজের নেই৷

আরও

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার
শ্রীলেখা মিত্র
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মালয়েশিয়ায় জেল, জরিমানার আইন

মালয়েশিয়ায় সামাজিক মাধ্যমে কারো শরীর নিয়ে অবমাননাকর মন্তব্য করলে সর্বোচ্চ সোয়া ১০ লাখ টাকা জরিমানা বা সর্বোচ্চ এক বছরের জেল, কিংবা উভয় শাস্তি হতে পারে৷ ২০১৯ সালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বডি শেমিংয়ের প্রভাব নিয়ে একটি সচেতনতামূলক পোস্টার প্রকাশ করেছিল৷ এতে বলা হয়, বডি শেমিংয়ের কারণে চাপ ও মানসিক সমস্যা, আত্মবিশ্বাস হারানো, খাওয়া-দাওয়ায় সমস্যা, বিষাদ ও আত্মহত্যার প্রবণতা দেখা দিতে পারে৷

আপনি এখন বডি শেমিংয়ের বিরুদ্ধে এত কথা বলছেন, কিন্তু আপনিও কি এধরনের বিষয়কে উসকে দেননি? মিরাক্কেল নামে একটি জনপ্রিয় অনুষ্ঠানে আপনি তো নিয়মিত জাজ হিসেবে বসতেন! সেখানে তো এ ধরনের রসিকতা অনেক হতো!

প্রথমত, আমি আর ওই অনুষ্ঠানে যোগ দিই না৷ দ্বিতীয়ত, একটি কথা বলে নেওয়া ভালো৷ টেলিভিশন শোয়ে সব নিজের হাতে থাকে না৷ বরাবর সেক্সিস্ট এবং বডি শেমিং জাতীয় রসিকতার বিরোধিতা করেছি৷ খুব কড়া ভাষায় প্রতিবাদ করেছি৷ কিন্তু টেলিকাস্টের সময় দেখেছি, ওই অংশগুলি কেটে দেওয়া হয়েছে৷ টিআরপি-র জন্য টেলিভিশন সব করতে পারে৷ বডি শেমিং নিয়ে তাদের বিশেষ মাথা ব্যথা নেই৷ একটা কথা এখানে স্পষ্ট করে বলতে চাই, সেক্সুয়াল বা যৌনতা বিষয়ক জোক নিয়ে আমার কিন্তু কোনো আপত্তি নেই৷ কিন্তু সেক্সিস্ট অথবা বডি শেমিং জাতীয় জোক নিয়ে আছে৷ যে জোক অন্যকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তা কখনো সত্যিকারের রসিকতা হতে পারে না৷

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বেশ কয়েকবছর আগে বডি শেমিং বিষয়টি নিয়ে উত্তাল হয়েছিল কলকাতা৷ মীরের সঙ্গে ঋতুপর্ণ ঘোষের বিতর্ক সাড়া ফেলে দিয়েছিল৷ আপনি কীভাবে দেখেন বিষয়টি?

যারা স্ট্যান্ড আপ কমেডি করেন, কিংবা মিমিক্রি করেন, সমাজ থেকেই তাদের রসদ জোগাড় করে নিতে হয়৷ মীর ঋতুপর্ণের কথা বলা নকল করেছিল বা সেটা নিয়ে মিমিক্রি করেছিল৷ ঋতুপর্ণের বক্তব্য ছিল, মীর অত্যন্ত চটুল মিমিক্রি করতে গিয়ে ট্রান্সজেন্ডারদের আঘাত করছেন এবং একটি কমিউনিটিকে অসম্মান করছেন৷ আমার মনে হয়, সমাজ থেকে রসদ নেওয়া এবং সেটাকে রসিকতার পর্যায়ে নিয়ে যাওয়ার মাঝখানে একটি খুব সূক্ষ্ণ লাইন থাকে৷ সেই লাইন পেরিয়ে গেলে সেটা বডি শেমিং বা কমিউনিটি শেমিংয়ের জায়গায় চলে যায়৷ সেক্সিস্ট হয়ে যায়৷ ঋতুপর্ণ সম্ভবত সে কথাটিই বলতে চেয়েছিলেন৷

আপনাকেও তো বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে ইন্ডাস্ট্রিতে৷

একবার নয়, একাধিকবার৷ কিছুদিন আগে রিমঝিম মিত্র আমাকে ‘থলথলে বৌদি’ বলে বাজার গরম করেছিলেন৷ আমি তীব্র প্রতিবাদ করেছিলাম৷ মিডিয়া কিন্তু তখন আজকের মতো প্রতিবাদ করেনি৷ তারা আমাদের বিতর্ক বিক্রি করে টিআরপি তুলছিল৷ একবারও তখন মিডিয়ার মনে হয়নি, বডি শেমিং নিয়ে সিরিয়াস আলোচনা করা দরকার৷

ভারতের বিজ্ঞাপন, সিনেমা, সিরিয়াল, সিরিজ সবের মধ্যেই কি বডি শেমিং, সেক্সিস্ট বিষয়গুলি কোথাও গেঁথে থাকে বলে মনে হয়?

থাকে তো! ভিলেনের গায়ের রং কখনো ফর্সা দেখেছেন? নির্বোধ বোঝানোর জন্য মোটা মানুষদের কাস্ট করা হয়৷ খারাপ মনের নারী মানেই তাকে সিগারেট খেতে হবে, মদ খেতে হবে, শরীর দিয়ে প্রমাণ করতে হবে যে সে খারাপ৷ কিন্তু হিরো মদ খেলে কিন্তু তাতে দোষ নেই৷ এমনকি, ছোটদের ছবিগুলিতেও এমন জিনিস দেখা যায়৷ দুষ্টু বাচ্চা মানেই সে কালো৷ হাবাগোবা বাচ্চা মানেই সে মোটা, লেথারজিক৷ বলছি না, মজ্জায় ঢুকে আছে এসব৷ আমাদের সমাজ-সংস্কৃতি-অর্থনীতি-রাজনীতি সবকিছুর মধ্যে এসব ঢুকে বসে আছে৷

রাজনীতিতেও?

নিশ্চয়৷ খেয়াল করবেন, কোনো নারী রাজনীতিবিদের বিরোধিতা করতে হলেই তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার একটি অদ্ভুত প্রবণতা আছে৷ আমি নিজে রাজনীতিমনস্ক৷ তার জন্য আমায় চরিত্র, শরীরের গঠন নিয়ে কথা শুনতে হয়েছে৷ পুরুষদের ক্ষেত্রেও এ কথা সত্যি৷ বহু রাজনীতিকের শারীরিক অসুস্থতা নিয়ে রসিকতা করা হয়৷ আসলে সমাজ এগুলোই ‘খায়’৷ পপুলিস্ট হতে হলে সমাজের কাছে এসব বেচা সহজ৷ সে কারণেই দিনে দিনে এসব আরো বাড়ছে৷

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সর্বশেষ সংবাদ

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাই

রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাই

ড্রোন নজরদারিতে দুর্গোৎসব, পানছড়িতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা

ড্রোন নজরদারিতে দুর্গোৎসব, পানছড়িতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

এ সম্পর্কিত আরও পড়ুন

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

কয়েকটি ভিউ, লাইক কিংবা সামান্য অর্থ উপার্জনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর মতে, কাউকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার কোনো বিনোদন নয়, বরং অপরাধ। একই সঙ্গে এসব কনটেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার প্রবণতাকেও বড় সামাজিক সমস্যা হিসেবে দেখছেন তিনি। বৃহস্পতিবার

নানা পাটেকারের মৃত্যু, থেমে গেল ৭৫ বছর বয়সের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন

নানা পাটেকারের মৃত্যু, থেমে গেল ৭৫ বছর বয়সের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন

ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোরে বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকারকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

টালিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় বেশ কয়েক বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন। জন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ দিন—বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে ছবি ও ভিডিও দেখা যায়। তাদের সম্পর্কের ঘনিষ্ঠতাও প্রকাশ্যে এসেছে নানা অনুষ্ঠানে। তবে সম্পর্ক দীর্ঘ হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা নেই কৌশানির। খুব শিগগির বড় পর্দায় আসছে কৌশানি অভিনীত ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ছবিটির প্রচারের

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টালিউড থেকে ঢালিউড—দুই বাংলার চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী ইধিকা পাল। ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন তিনি। মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর সুপারস্টার দেবের নায়িকা হিসেবেও দর্শকদের সামনে এসেছেন এই অভিনেত্রী। তবে পর্দায় যে নামে পরিচিতি পেয়েছেন, সেটি তার অভিনয়জীবনের শুরুর নাম নয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ছোটপর্দায় অভিনয়ের

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

অভিনয়ের চরিত্রের যন্ত্রণা আর নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা একসঙ্গে মিশে গেলে সেই আবেগ সামলানো কতটা কঠিন হতে পারে, তারই ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আসন্ন ওয়েব সিরিজ ‘শক’-এর শুটিংয়ের সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তবে তখনও মা হওয়ার বাস্তব অভিজ্ঞতা হয়নি তাঁর। অভিনেত্রীর মতে, ওই সময় যদি সন্তানের জন্ম হয়ে যেত, তাহলে সিরিজের চরিত্রটির গভীর মানসিক যন্ত্রণা সামলে অভিনয়