
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ২১:৪০

প্রাক্তন মিস ইউএসএ চেসলি ক্রিস্ট মারা গেছেন। গেলো রোববার (৩০ জানুয়ারি) সকালে ম্যানহাটনের একটি বিলাসবহুল বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।
নিউ ইর্য়ক পোস্টে প্রকাশিত খবরে জানানো হয়েছে, নিউ ইর্য়কের ম্যানহাটনে অবস্থিত ৬০তলা বিলাসবহুল একটি ভবনের নবম তলায় বসবাস করতেন চেসলি ক্রিস্ট। রোববার সকাল সোয়া ৭টায় (স্থানীয় সময়) ভবনটির পাশের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে চেসলি একটি নোট রেখে গেছেন।
এদিকে মৃত্যুর আগে চেসলি ক্রিস্ট ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশন লেখেন, ‘দিনটি আপনার বিশ্রাম ও শান্তি নিয়ে আসুক।’অল্প বয়সী এই মডেলের মৃত্যুতে তার পরিবার এক বিবৃতিতে জানায়, ‘বিধ্বস্ত ও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় চেসলি চলে গেছে। তার আলো, সৌন্দর্য ও শক্তি দিয়ে সে বিশ্বের অন্যান্যদের অনুপ্রাণিত করে রাখতো।’

১৯৯১ সালের ২৮ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের জ্যাকসনে জন্মগ্রহণ করেন চেলসি। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ‘এক্সট্রা টিভি’তে একটি বিনোদনমূলক সংবাদ অনুষ্ঠানের সংবাদদাতা হিসেবে কাজ করতেন এই সুন্দরী।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

চেসলি ক্রিস্টের আরেকটি পরিচয় হলো, তিনি একজন অ্যাটর্নি ছিলেন। আমেরিকার বিচার ব্যবস্থার সংস্কারে সাহায্য করতে চেয়েছিলেন। উত্তর ক্যারোলিনা থেকে আসা একটি আইন সংস্থার জন্য দেওয়ানি মামলার অনুশীলন করেছিলেন ক্রিস্ট। যে সমস্ত বন্দীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল তাদের বিনামূল্যে, কম শাস্তি পেতে সাহায্য করার জন্য কাজ করেছিলেন তিনি।