বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

রাবি শিক্ষার্থীর ওপর হামলায় মহাসড়ক অবরোধ, গ্রেফতার ৩

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ০:১৭

শেয়ার করুনঃ
রাবি শিক্ষার্থীর ওপর হামলায় মহাসড়ক অবরোধ, গ্রেফতার ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইয়ের সময় ব্যর্থ হয়ে এক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় শিক্ষার্থীর করা হত্যাচেষ্টা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস ও ভর্তি পরীক্ষার কারণে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা। 

হামলার শিকার শিক্ষার্থীর নাম ফিরোজ আনাম। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন মাঠে হামলার ঘটনা ঘটে। এরপর রাত ১১টায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে নগরীর মতিহার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। অপরদিকে গ্রেফাতারকৃতরা হলেন, নগরীর তালাইমারী এলাকার জাহিদ আলীর ছেলে রুবেল হোসেন, শিরোইল এলাকার বাকির হোসেনের ছেলে রিফাত হোসেন রাকেশ এবং মির্জাপুর এলাকার খোরশেদ আলীর ছেলে পারভেজ। এসব তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। 

শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর বেলা সাড়ে ১২টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে মানববন্ধন করে ভুক্তভোগীর নিজ এলাকার শিক্ষার্থীদের সংগঠন বদরগঞ্জ উপজেলা ছাত্র সমিতি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। পরে বেলা আড়াইটার দিকে আন্দোলন স্থগিত করে।

আরও

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ

এর আগে ঘটনায় জড়িতদের আটকের দাবিতে শুক্রবার রাত পৌনে ১০টা থেকে পৌনে চারটা পর্যন্ত  মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায়। আন্দোলকারীদের একজনকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় বলে দাবি করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিশ্চিত করেন, তুলে নিয়ে যাওয়া শিক্ষার্থী ফিরে এসেছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ধরণের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এক সহকারী প্রক্টর।

শিক্ষা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এসময় বিক্ষোভকারীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে, ১২ ঘন্টার মধ্যে আসামি ধরতে হবে, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনার পরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন। এরপর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো আমরা দেখছি। বিশ্ববিদ্যালয় প্রসাশনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হামলার শিকার ফিরোজ তার বান্ধবিকে হলে এগিয়ে দিতে যাচ্ছিল। এমন সময় বিশ্বািবদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনের রাস্তায় মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে তাদের মাঠে নিয়ে যায়। তাদের কাছ থেকে মোবাইল বা টাকা পয়সা দাবি করে। ফিরোজ মোবাইল দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তাকে হাতুড়ি জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করে। চিৎকার করলে মোবাইল ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। ফিরোজকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা। এখন তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

এ সম্পর্কিত আরও পড়ুন

পুনর্মূল্যায়নে বদলে গেল তেত্রিশ হাজার তিনশ ঊনপঞ্চাশ খাতার ফল

পুনর্মূল্যায়নে বদলে গেল তেত্রিশ হাজার তিনশ ঊনপঞ্চাশ খাতার ফল

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৩৩ হাজার ৩৪৯টি উত্তরপত্রের ফলাফলে পরিবর্তন এসেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করে। পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফলে নতুন করে কতজন অকৃতকার্য শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান বোর্ডভিত্তিক বিস্তারিত

হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই

হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এইচএসসির পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই নির্ধারিত সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদেশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা

এইচএসসি পুনর্নিরীক্ষণে প্রায় এগারো লাখ আবেদন, ফল ২৩ নভেম্বর

এইচএসসি পুনর্নিরীক্ষণে প্রায় এগারো লাখ আবেদন, ফল ২৩ নভেম্বর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে ব্যাপক আবেদন জমা পড়েছে। মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি বিষয়ের ফল নতুন করে যাচাইয়ের আবেদন করেছেন। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে এ

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যেই এসব পরীক্ষার ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশের

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে থাকলেও সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছেন ছাত্ররা। এবার সারা দেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। সে হিসাবে পাসের হারে ছাত্রদের