শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬২৮ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

পায়ে লিখেই 'জিপিএ-৫' পেল তামান্না

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ মে ২০১৯, ২২:১৮

শেয়ার করুনঃ
পায়ে লিখেই 'জিপিএ-৫' পেল তামান্না

দুই হাত ও একটি পা নেই তামান্না আক্তার নূরার। আছে একটি মাত্র পা। সেই পা দিয়ে লিখেই এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে সে। একটি মাত্র পা নিয়েই সংগ্রাম করে আসা মেয়েটি এ বছর যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া জে. কে. মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তামান্না নূরার বাবা যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউপির আলিপুর গ্রামের রওশন আলী ও মাতা খাদিজা পারভিন শিল্পী। তামান্নার বাবা রওশন আলী জানান, তামান্না জিপিএ-৫ পেয়েছে। তবে বাংলায় এ গ্রেড হওয়ায় তামান্নার মন একটু খারাপ। তারপরও সার্বিক ফলাফলে আমরা খুশি। একটি পা নিয়ে মেয়েটি সংগ্রাম করে এতদূর এসেছে। 

তবে মেয়ের ফলাফলে খুশি হলেও দুশ্চিন্তার অন্ত নেই বাবা রওশন আলীর মনে। কারণ মেয়ের স্বপ্নপূরণ করতে হলে তাকে কলেজে ভর্তি করতে হবে। কিন্তু গ্রাম পর্যায়ে তেমন ভালো কলেজ বা লেখাপড়ার সুযোগ কম। মেয়েটিকে একটি ভালো কলেজে দিতে গেলে সেখানে রাখতে হবে। কিন্তু যেহেতু তার দুটি হাত একটি পা নেই, তাই তার সঙ্গে সার্বক্ষণিক কাউকে না কাউকে থাকতে হবে। ফলে কীভাবে মেয়ের লেখাপড়া করাবো বুঝতে পারছি না। তবে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও মেয়ের স্বপ্ন পূরণের চেষ্টা করবো বলে উল্লেখ করেন তিনি।

তামান্নার পরিবারের সদস্যরা জানান, ২০০৩ সালের ১২ ডিসেম্বর যশোরের ফাতেমা হাসপাতালে খাদিজা পারভিন শিল্পী একটি কন্যা শিশুর জন্ম দেন। যার দুটি হাত ও একটি পা নেই। সেই সন্তান তামান্না নূরাকে বুকে চেপে বাড়ি ফেরেন বাবা-মা। সামাজিক অনেক প্রতিকূলতাও মোকাবিলা করতে হয় তাদের। অভাবের সংসার। তারপরও বেড়ে উঠা শিশুটির চাহনি, মেধা মা শিল্পীর মনে সাহস জোগান দিয়েছিল। মায়ের কাছে প্রথমে অক্ষর জ্ঞান নিতে থাকে তামান্না। বাসা থেকে দূরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা সহজ ছিল না। বাসা সংলগ্ন শিশু শিক্ষা প্রতিষ্ঠান আজমাইন এডাস স্কুলে তাকে নার্সারিতে ভর্তি করা হয়। মা স্কুলের ক্লাসে বাচ্চাকে বসিয়ে দিয়ে ক্লাসের বাইরে অবস্থান করতেন। তার শ্রবণশক্তি ও মুখস্থ শক্তি এত ভালছিল যে একবার শুনলে বিষয় আয়ত্ব ও মুখস্থ বলতে পারত।

আরও

প্রাথমিক ফলে জকসুতে শিবির সমর্থিত প্যানেলের আধিপত্য

প্রাথমিক ফলে জকসুতে শিবির সমর্থিত প্যানেলের আধিপত্য
এরপর অক্ষর লেখা শুরু করে পায়ের আঙ্গুলের ফাঁকে চক ধরে। তারপর কলম দিয়ে লেখার আয়ত্ব করে সে। বইয়ের পৃষ্ঠা উল্টানো, আঙ্গুলের ফাকে চিরুনি, চামচ দিয়ে খাওয়া, চুল আঁচড়ানো সহজেই আয়ত্ব করে তামান্না। ধীরে ধীরে নিজের ব্যবহারিত হুইল চেয়ারটি এক পা দিয়ে চালানোর দক্ষতা অর্জন করে সে। নিজ বিদ্যালয়ে কেজি, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ফলাফলে মেধা তালিকার পাশাপাশি এডাস বৃত্তি পরীক্ষায় প্রতিবার সে বৃত্তি পেয়েছে। লেখাপড়ার ধারাবাহিকতায় ২০১৩ সালে আজমাইন এডাস স্কুল থেকে পি ই সি ও ২০১৬ সালে বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় থেকে জে এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে জিপিএ-৫ পেয়েছিল। চলতি বছর সে বাঁকড়া ডিগ্রি কলেজে কেন্দ্রে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে।

শিক্ষা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
তামান্নার বাবা রওশন আলী জানান, তিনি ঝিকরগাছার পোয়ালিয়া মহিলা দাখিল মাদরাসার শিক্ষক। কিন্তু তার প্রতিষ্ঠান এখনও এমপিওভুক্ত হয়নি। ফলে প্রাইভেট পড়িয়ে যা উপার্জন হয় তাই দিয়ে সংসার চলে। এ অবস্থায়ও মেয়ের লেখাপড়া চালিয়ে নিয়েছেন তিনি। তিনি উল্লেখ করেন, মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু তাকে বুঝিয়েছি, তুমি শারীরিকভাবে পরিপূর্ণ নও। মেডিকেল পড়তে গেলে ব্যবহারিক অনেক কাজ থাকে। তাই মেয়েটি এখন লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হতে চায়। জানি না মেয়ের সেই স্বপ্ন পূরণ করতে পারবো কি-না!’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

  

আরও

পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থান, ফিরল ইতিহাসের সত্য

পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থান, ফিরল ইতিহাসের সত্য

সর্বশেষ সংবাদ

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

এ সম্পর্কিত আরও পড়ুন

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। সোমবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে। এতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, স্কুল অ্যান্ড কলেজ,

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হয়ে আগামী ২৯ মার্চ থেকে ক্লাস পুনরায় শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালত পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আগের আদেশ স্থগিত করেছেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। এর আগে, রোববার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও

জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ, উত্তাল ক্যাম্পাস

জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ, উত্তাল ক্যাম্পাস

বিশেষ বৃত্তি ও আবাসন ভাতার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তালাবদ্ধ করে রেখেছেন। এতে উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রারসহ প্রায় ২৫ থেকে ৩০ জন প্রশাসনিক কর্মকর্তা ভবনের ভেতরে রাতভর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান শুরু করেন। দুপুর ১২টার দিকে তারা

২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, শেষ ২০ মে

২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, শেষ ২০ মে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ২১ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে চলবে ২০ মে