রবিবার, ২২ মার্চ, ২০২৬৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

আন্দোলন স্থগিত, আগামীকাল ক্লাসে ফিরছেন ববি শিক্ষার্থীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ এপ্রিল ২০১৯, ২:৫

শেয়ার করুনঃ
আন্দোলন স্থগিত, আগামীকাল ক্লাসে ফিরছেন ববি শিক্ষার্থীরা

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, ‘অনেক চেষ্টার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দক্ষিণা লবাসীর জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় দিয়েছেন। আমরা কখনই চাইবো না আমাদের এই ইউনিভার্সিটি নিয়ে কেউ কোন ষড়যন্ত্র করুক। আমরা কখনই চাইবো না ভিসি নতুন নতুন কোন নিয়ম করুক যেটা সিন্ডিকেট কর্তৃক অনুমোদন হবে না। সার্বিক দিক বিবেচনা করে দ্রুত আমরা সব সমস্যার সমাধান করে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আবার সচল করবো। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শিক্ষার্থীদের এ আন্দোলনের সাথে একাত্বতকা প্রকাশ করে বলেন, “শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আমি একাত্বত্মা প্রকাশ করছি, আমরা চাই শিক্ষার্থীদের এ আন্দোলন যেন অন্যদিকে না যায়, আমরা সার্বিক দিক বিবেচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করছি।” আজ (৬ এপ্রিল) শনিবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্বুদ্ধ পরিস্থিতি সমাধানের জন্য শিক্ষকদের সাথে বৈঠকে একথা বলেন তারা। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্দোলনের টানা ১১তম দিনে শনিবার জেলা সার্কিট হাউজে এ বিষয়ে বৈঠকে বসেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোশারেফ হোসেন, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাংবাদিকদের বলেন, আমরা মনে করি ছাত্রদের দাবি যৌক্তিক। বিশ্ববিদ্যালয় ও উপাচার্যর বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। তিনিই উপাচার্যর বিষয়টি দেখবেন। আশাকরি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার সমাধান করা হবে।  তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি বর্তমান উপাচার্য যেনো আর ক্যাম্পাসে না আসেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী উপাচার্যের মেয়াদ যেহেতু অল্প কদিন রয়েছে। তাই তাকে ছুটিতে চলে যাওয়ার জন্য বলা হবে। তাকে সভার এ সিদ্ধান্ত জানানো হবে। 

তিনি বলেন, এর আগে ২২ দফা দাবি পেশ করেছিলেন শিক্ষার্থীরা। এসব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করার জন্য রেজিস্ট্রারকে বলা হলে তিনিও আমাদের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বরিশালের কেউ সিন্ডিকেটের সদস্য না হওয়ায় সমস্যা দেখা দিলে সমাধান করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, এ বিষয়েও কার্যকর পদক্ষেপ নেয়া হবে, যাতে বরিশালের কেউ একজন সিন্ডিকেট সদস্য হতে পারেন। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাসিনুর রহমান জানান, বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উদ্ধুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীরাও আন্দোলন প্রত্যাহারের বিষয়ে একমত পোষণ করেছেন। তিনি বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার সন্ধ্যার মধ্যে হল আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হবে। পাশাপাশি ডাইনিংও চালু করে দেয়া হবে। আর শিক্ষার্থীরা একাডেমিক ভবনের কিছু জায়গায় তালা দিয়েছেন, সেগুলো খুলে দিলে রোববার থেকে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

শিক্ষা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

চবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের

চবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের

তিনি বলেন, এ সংক্রান্ত একটি নোটিশ আগামীকাল (রোববার) সন্ধ্যার মধ্যে দিয়ে দেয়া হবে। এদিকে শিক্ষার্থী প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ সিফাত বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অভিভাবকসূলভ আচরণ না পাওয়ায় সুধী সমাজের হস্তক্ষেপে সেটা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হোক এই কামনা আমরা করি। তিনি বলেন, সভায় আমাদের দাবি পূরণে আশ্বাস দেয়া হয়েছে। বিশেষ করে উপাচার্যকে (ভিসি) ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা অর্থাৎ বরিশালে ঢুকতে দেয়া হবে না-মর্মে শতভাগ আশ্বাস পাওয়ায় বৈঠকের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে আন্দোলন স্থগিতের ঘোষণা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে দেয়া হবে না বলে জানান এই ছাত্র প্রতিনিধি। উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিব‌সের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানা‌নোর কার‌ণে বিশ্ববিদ্যাল‌য়ে আ‌ন্দোলন শুরু ক‌রেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে আ‌ন্দোলনরত শিক্ষার্থী‌দের ‘রাজাকা‌রের সন্তান’ ব‌লে গা‌লি দি‌লে আ‌ন্দোলন আ‌রো বেগবান হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় অনি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ত‌বে এই ব‌ন্ধের পরও হল ত্যাগ না ক‌রে টানা আ‌ন্দোলন চা‌লি‌য়ে যান শিক্ষার্থীরা। এতে পু‌রো বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

প্রাথমিক ফলে জকসুতে শিবির সমর্থিত প্যানেলের আধিপত্য

প্রাথমিক ফলে জকসুতে শিবির সমর্থিত প্যানেলের আধিপত্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

সর্বশেষ সংবাদ

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এ সম্পর্কিত আরও পড়ুন

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। সোমবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে। এতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, স্কুল অ্যান্ড কলেজ,

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হয়ে আগামী ২৯ মার্চ থেকে ক্লাস পুনরায় শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালত পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আগের আদেশ স্থগিত করেছেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। এর আগে, রোববার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও

জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ, উত্তাল ক্যাম্পাস

জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ, উত্তাল ক্যাম্পাস

বিশেষ বৃত্তি ও আবাসন ভাতার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তালাবদ্ধ করে রেখেছেন। এতে উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রারসহ প্রায় ২৫ থেকে ৩০ জন প্রশাসনিক কর্মকর্তা ভবনের ভেতরে রাতভর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান শুরু করেন। দুপুর ১২টার দিকে তারা

২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, শেষ ২০ মে

২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, শেষ ২০ মে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ২১ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে চলবে ২০ মে