রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

চার দশকেও স্নাতক ও স্নাতকোত্তোর চালু হয়নি হিলির ডিগ্রি কলেজে

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫১

শেয়ার করুনঃ
চার দশকেও স্নাতক ও স্নাতকোত্তোর চালু হয়নি হিলির ডিগ্রি কলেজে

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলায় অবস্থিত হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও অবকাঠামোগত সমস্যার কারণে চরম বিপর্যয়ে পড়েছে। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ হওয়া এই কলেজে বর্তমানে ১ হাজার ১৭১ জন শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও শিক্ষকদের বড় ধরনের শূন্যপদ দেখা দিয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, জাতীয়করণের পর থেকে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা কলেজ কর্তৃপক্ষের হাতে নেই। বর্তমানে একজন উপাধ্যক্ষসহ মোট ২০টি পদ শূন্য রয়েছে। বিশেষ করে ইংরেজি, অর্থনীতি, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান ও ইতিহাস বিভাগে একটিও শিক্ষক নেই। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ইসলামের ইতিহাস, ভূগোল, মনোবিজ্ঞান, গণিত, রসায়ন ও মার্কেটিং বিভাগে ৯ জনের মতো শিক্ষক সংকট রয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অনেক সময় ক্লাস হয় না। অনেকে বাধ্য হয়ে প্রাইভেট বা কোচিং সেন্টারের ওপর নির্ভর করছেন। একাদশ শ্রেণির শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, “বেশিরভাগ বিষয়ে শিক্ষক নেই। আমাদের পড়াশোনার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

আরও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক
অভিভাবকরাও এই সংকটে উদ্বিগ্ন। রফিকুল ইসলাম বলেন, “আমাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য বাইরে পাঠানো সম্ভব হয় না। অথচ এখানে যদি অর্নাস-মাস্টার্স থাকত তাহলে সন্তানরা অনেক উপকৃত হতো।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক জানান, শিক্ষক সংকটের কারণে কলেজে স্নাতক ও স্নাতকোত্তর চালু করা যাচ্ছে না। খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস চালানোর চেষ্টা করা হলেও তা যথেষ্ট নয়। তিনি বলেন, “শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত উচ্চশিক্ষা চালুর উদ্যোগ নেওয়া সম্ভব নয়।”

এদিকে স্থানীয়রা বলছেন, হিলির মতো সীমান্ত এলাকায় নিম্ন আয়ের পরিবার বেশি থাকায় তাদের সন্তানরা বাইরে গিয়ে উচ্চশিক্ষা নিতে পারে না। তাই দ্রুত শিক্ষক নিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।

হাকিমপুরকলেজউচ্চশিক্ষাচার দশকেও
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

এ সম্পর্কিত আরও পড়ুন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি। এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম

জাল সনদের অভিযোগে মতিঝিলের ২৩ শিক্ষককে দুদকের তলব

জাল সনদের অভিযোগে মতিঝিলের ২৩ শিক্ষককে দুদকের তলব

ভুয়া ও জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১ অক্টোবর কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এসব শিক্ষককে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের বিএড সনদের মূল কপি, এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর অধ্যক্ষ বরাবর পাঠানো এক

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। একই সঙ্গে তাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড.

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের কার্যক্রম ও নির্বাচন ঘিরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের প্রভাব এবং ভোটে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, সংগঠনটির সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান রাশেদের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে এবং তাকে নির্বাচনে সহযোগিতা করেছেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক রাফিদ আদ-দ্বীন রাঈম। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই বা সংশ্লিষ্টদের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া যায়নি।

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সাদিয়া সুলতানা রিমি এবং সাধারণ সম্পাদক পদে মো. মোসাব্বীর হোসেন মনোনীত হয়েছেন। নতুন কমিটির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের সাহিত্যচর্চা ও সৃজনশীল কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংগঠনটির নতুন কার্যবর্ষের কমিটি গঠনের তথ্য বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের