সোমবার, ২ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তিবাংলাদেশ

পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পলিথিন, টাইলস-টিন তৈরি করলেন কলেজছাত্র সাজ্জাদ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ৩:৫২

শেয়ার করুনঃ
পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পলিথিন, টাইলস-টিন তৈরি করলেন কলেজছাত্র সাজ্জাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পলিথিন এবং কলাগাছের তন্তু বিশেষায়িত করে টাইলসসহ প্লাস্টিক, কার্বন ও সিলিকন পণ্যের বিকল্প ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব পণ্য তৈরীর ফরমুলা আবিস্কার করে তাক লাগিয়েছে শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম।

শনিবার (২৫ মে) দুপুরে এ প্রতিবেদকের সাথে আলাপকালে সাজ্জাদুল ইসলাম জানান, পরিত্যক্ত সবজি শ্বেতসার পঁচনযোগ্য পলিথিন তৈরিসহ কলাগাছের তন্তু বিশেষায়িত করে টাইলসসহ প্লাস্টিক, কার্বন ও সিলিকন পণ্যের বিকল্প ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব বস্তু তৈরি করা সম্ভব। তার আবিষ্কৃত কাঁচামালে ৬৫ শতাংশ কলাগাছের তন্তু ও ৩৫ শতাংশ রাসায়নিক দ্রব্য ব্যবহার হয়েছে। 

আরও

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

শুধু টাইলস নয় তার আবিষ্কৃত কাঁচামাল দিয়ে পঁচনযোগ্য প্লাস্টিকের আসবাবপত্র, টিন ও কার্বনের তৈরি মোটরযানের যন্ত্রাংশের বিকল্প হিসেবে কলাগাছের তন্তু ব্যবহার করা সম্ভবও বলে তিনি যোগ করেন। এমনকি বুলেট ফ্রুফ দরজা জানালাও তৈরি করা সম্ভব। 

সাজ্জাদ আরও জানান, তার আবিস্কৃত প্লাস্টিক পণ্য উচ্চ তাপে গলিয়ে সহজেই রাসায়নিক দ্রব্য ও কলাগাছের তন্তু আলাদা করা য়ায়। আর সবজির শ্বেতসার থেকে তৈরি পলিথিন মাটিতে ১ মাসে ও পানিতে ৩ মাসে পঁচে যাবে। যা মাটির জন্য হবে জৈব সার ও পানিতে হবে মৎস্য খাদ্য।  

আরও

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে
পরিবেশবান্ধব পলিথিন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সাজ্জাদুল ইসলাম জানান, কলাগাছের তন্তু থেকে তৈরি এই কঠিন যৌগ তৈরী করতে তার সর্বোচ্চ ৬৫ ভাগ তন্তু দিলে এর মধ্যে রাসায়নিক দ্রব্য মিশ্রন হবে। তিনি জানান, তার তৈরি উদ্ভাবিত টাইলসের ওজন প্রায় ৩০০ গ্রাম। এরমধ্যে রয়েছে ২০০ গ্রাম কলাগাছের তন্তু ও হাইড্রো অক্সাইড ৬০ গ্রাম এবং রেজিন ৪০ গ্রাম। দীর্ঘ সময় ধরে পণ্যটি যেন না পচে এ জন্য রেজিন ব্যবহার হয়। হাইড্রো অক্সাইড রেজিনের অবস্থানকে আরও শক্তি দেয়। আর পরিবেশবান্ধব পলিথিনের জন্য ব্যবহার হয় বাজারের পরিত্যক্ত সবজি থেকে সংগ্রহ করা শ্বেতসার, অ্যাসিটিক এসিড ও গ্লিসারল।

শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের  মোহাজেরাবাদ এলাকার কৃষক মোঃ নজরুল ইসলাম ও সাহেরা খাতুনের পুত্র সাজ্জাদুল ইসলাম। সাজ্জাদ দুই বোনের মধ্যে সে সবার বড়। শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম। পড়ালেখা ও গবেষণা কাজে অর্থনৈতিক সাপোর্ট পেলো সাজ্জাদ ভবিষ্যত পরমানু বিজ্ঞানী হতে চান।

এদিকে শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ-এর কার্যালয় থেকে শিক্ষার্থী সাজ্জাদুল ইসলামকে দেয়া এক প্রত্যয়নপত্রেও মিলেছে গবেষণার প্রমাণ। প্রত্যয়নপত্রে লেখা রয়েছে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, সাজ্জাদুল ইসলাম, পিতা: মোঃ নজরুল ইসলাম মন্নান, মাতা: সাহেরা বেগম, গ্রাম: মোহাজেরাবাদ, ডাক ও উপজেলা শ্রীমঙ্গল, জেলা:  মৌলভীবাজার। সে অত্র কলেজের ২০২৩-২০১৪ শিষাবর্ষের উচ্চ মাধ্যমিক (একাদশ) শ্রেণির বিজ্ঞান শাখার একজন নিয়মিত ছাত্র। তার শ্রেণি রোল নং: ৮৭৪।

সে কলাগাছের তত্ত্বকে বিশেষায়িত করে প্লাস্টিক, লোহা ও সিলিকন পণ্যের বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য পণ্যের প্রধান কাঁচামাল তৈরি করেছে। ইতোপূর্বে সে তার আবিষ্কৃত প্রজেক্ট দিয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এ জেলা পর্যায়ে 'বছরের সেরা মেধাবী' হিসেবে নির্বাচিত হয়েছে। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

সাজ্জাদুলের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শ্রীমঙ্গল মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাছান জানান, ছোটবেলা থেকেই সাজ্জাদ বিজ্ঞানের বিভিন্ন আবিস্কারে ছিল কৌতুহল। এ থেকেই বিভিন্ন কিছু আবিস্কারে তার মনোযোগ আসে। সাজ্জাদুল ইতোমধ্যে কলাগাছের তন্তুকে ব্যবহার করে তৈরী করেছে টাইলস আর অব্যবহৃত সবজীর শ্বেতসার থেকে তৈরি করেছে পরিবেশবান্ধব পলিথিন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক অধ্যাপক হৃদয় কুমার ভৌমিক জানান, কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদুল কলাগাছের সেলুলোজ সমৃদ্ধ তন্তু এর হাইডোঅক্সাইড ও রেজিন ব্যবহার করে একটুরো টাইলস তৈরি করে এবং আলুর শ্বেতসার থেকে পলিথিন তৈরি করে এনে দেখায়। পরে আমরা সরকারি কলেজের ল্যাবে পুনরায় করে দেখানোর জন্য বলে হলে সে মঙ্গলবার কলেজের ল্যাবে এই দুই পণ্য তৈরি করে আমাদের দেখিয়েছে। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তা দেখেছেন। তিনি বলেন, সে যে কাঁচামাল ব্যবহার করেছে তা পরিবেশের ভারসাম্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আরো অধিক গবেষনায় এটি ভালো কোন আবিস্কার হতে পারে।

উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক রোমান মিয়া বলেন, প্রধান কাঁচামাল কলাগাছের তন্তু সহজলভ্য। তাই এটির ব্যবহারে গ্লাস ফাইবার ও কার্বন ফাইবারের প্রয়োগ কমবে। সাজ্জাদুলের উদ্ভাবিত পলিথিন পরিবেশের ওপর অপচনশীল পলিথিনের প্রভাব কমাবে।

শ্রীমঙ্গল সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক বিজন চন্দ্র দেবনাথ জানান,  যেহেতু এর প্রধান কাঁচামাল কলাগাছ থেকে সংগ্রহ করা হয় এবং কলাগাছ সহজলভ্য তাই এটির ব্যবহারে পরিবেশের উপর অপছনশীল প্লাস্টিক পণ্যের ব্যবহার কমবে। 

সাজ্জাদুল ইসলাম বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় তিন হাজার কোটি টাকার ফল ও সবজি অপচয় হয়। এই অপচয় করা শস্য থেকে পরিবেশবান্ধব পণ্য তৈরি করা হলে দেশের অর্থনীতিতে আসতে পারে বড় পরিবর্তন। পাশাপাশি কমে আসবে পরিবেশ দূষণ।  

উদ্ভাবন বিষয়ে খুদে বিজ্ঞানী সাজ্জাদুল ইসলাম আরও জানান, আমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট থাকায় গবেষণা কাজে আমার মনযোগ বেশি। বিশেষ করে আমি দেশের বিশিষ্ট বিজ্ঞানীদের বিজ্ঞান বিষয়ক গবেষণা কাজগুলো মনযোগ দিয়ে পড়তাম, জানার চেষ্টা করতাম। 

ইউটিউবসহ বিভিন্ন মাধ্যম থেকে, বিশেষ করে দেশের বিশিষ্ট বিজ্ঞানী মোবারক আহমদ খান স্যারের গবেষণা কাজগুলো নিয়ে ভাবতাম। দেখতাম স্যার কিভাবে প্রাকৃতিক উপাদান থেকে পরিবেশবান্ধব নানা ব্যবহারিক পণ্য আবিষ্কার করেছেন। কয়েক বছর আগে পত্রিকায় দেখলাম বিজ্ঞানী ড. মোবারক স্যার, প্রাকৃতিক উপাদান থেকে পাট থেকে পলিথিন, ঢেউটিন তৈরি করেছেন, আবার পরিবেশবান্ধব প্লাস্টিক থেকে সোনালি ব্যাগ তৈরি করছেন। আর সেই দেখা-ভাবা, গবেষণা থেকেই আমি বিজ্ঞান বিষয়ক গবেষনা শুরু করি। 

ক্ষুদে বিজ্ঞানী সাজ্জাদুল ইসলাম জানান, আমি কলেজে বিজ্ঞান বিভাগের সেরা শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছি। উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস শ্রীমঙ্গল এর আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪-এ বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অর্জন করেছি। 

এছাড়া এ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বছরের সেরা মেধাবী হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার পেয়েছি। 

সাজ্জাদুল বলেন আমি আরও গবেষনা করতে চাই। কিন্তু এসব গবেষণা করতে হলে ল্যাবের প্রয়োজন, আরও প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট। আমার বাবার পক্ষে গবেষনার খরচ চালানো সম্ভব নয়। সরকারের পৃষ্টপোষকতা বা অর্থনৈতিক যোগান পেলো আমি আরও ভালো কিছু করতে পারবো। বিশেষ করে সরকারিভাবে আমি সবধরণের সাপোর্ট পেলে পরিবেশবান্ধব আরও অনেক বস্তু উদ্ভাবন করতে পারবো।

এ সম্পর্কিত আরও পড়ুন

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি সংস্থা সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ করেছে। বুধবার (২২ অক্টোবর) ত্রুটি সংশোধনে নতুন সংস্করণ প্রকাশ করা হলেও এরই মধ্যে কিছু ওয়েবসাইটে হামলার চেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। রয়টার্স, এএফপি ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও ফ্রান্সের বিভিন্ন সরকারি সংস্থা

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, আসছে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, আসছে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের বহুল ব্যবহৃত ‘রিচ’ মেট্রিক বন্ধ হতে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে কনটেন্টের দর্শক উপস্থিতি পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে। ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ পরিবর্তনের ফলে পেজ পরিচালনা, কনটেন্ট বিশ্লেষণ এবং বিজ্ঞাপনী প্রচারণার কার্যকারিতা মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আসবে। এত দিন কোনো কনটেন্ট কতটি স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্পেসএক্সের নির্বাহী স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে মাস্ক লেখেন, ‘Starlink connecting Bangladesh!’ এর মাধ্যমে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাতেও সংযোগ সুবিধা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হলো। স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেক জানান, স্টারলিংক মোবাইলের মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ অতিরিক্ত

প্রযুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ, বাড়ছে বৈশ্বিক বাজারে সক্ষমতা

প্রযুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ, বাড়ছে বৈশ্বিক বাজারে সক্ষমতা

প্রযুক্তি খাতে গত এক দশকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বাংলাদেশে। মোবাইল ও ইন্টারনেটের বিস্তার, ডিজিটাল সরকারি সেবা, সফটওয়্যার উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, ফ্রিল্যান্সিং এবং স্টার্টআপের প্রসারে দেশের প্রযুক্তি খাত এখন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল প্রায় ১৩ কোটি। একই সময়ে মোবাইল ব্রডব্যান্ড গ্রাহক ছিল ১০ কোটি ৩৭

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

নতুন স্মার্টফোন কেনার সামর্থ্য সবার সময়মতো হয় না। আবার অনেকে হাতের ফোনটির প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়েন যে নতুন মডেলে যেতে ইচ্ছা করে না। কিন্তু সমস্যা হলো, ব্যবহারের কয়েক বছর পর প্রায় সব স্মার্টফোনই ধীরগতির হয়ে পড়ে। অ্যাপ খুলতে দেরি হয়, টাইপ করলে অক্ষর দেরিতে ভাসে, ক্যামেরা চালু হতে সময় নেয়—এসব সমস্যায় ভোগেননি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল। তবে আশার

সর্বশেষ সংবাদ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট