বুধবার, ১৫ জুলাই, ২০২৬১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

বৃত্তি পরীক্ষায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে শতভাগ সাফল্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৩০

শেয়ার করুনঃ
বৃত্তি পরীক্ষায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে শতভাগ সাফল্য

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সারা দেশব্যাপী অনুষ্ঠিত নার্সারি থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৩-এ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল থেকে ১৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪টি ট্যালেন্টপুল বৃত্তি, ১১টি সাধারণ বৃত্তিসহ শতভাগ কৃতিত্ব অর্জন করেছে শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়াডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল। 

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো নার্সারি শ্রেণির শিক্ষার্থী শেখ হাবিব মুহাম্মদ, প্রথম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আলিফা চৌধুরী, এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো প্রথম শ্রেণির মাহবুবা আক্তার সাদিয়া, মাহিয়া জান্নাত রিমি, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী  মো: সাদী আহমদ, পারমিতা দেবনাথ, নুসরাত জাহান নাদিয়া, মুক্তাসিন ফুয়াদ জান্নাত, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তামিম মিয়া, রবিউল হোসেন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারজান আহমদ রামিম এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসান। 

আরও

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

বৃত্তি পরীক্ষায় কৃত্বিপূর্ণ ফলাফলের ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক বলেন, বৃত্তি পরীক্ষায় চমৎকার এ সাফল্য নিঃসন্দেহে গৌরবের। আমাদের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষকমÐলী, শিক্ষার্থী ও অভিভাবকদের কঠোর পরিশ্রমের কারণে এবারও কৃতিত্বপূর্ণ সাফল্য এসেছে। 

তিনি আরও বলেন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ২০১৭ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিগত সকল বোর্ড পরীক্ষাসহ সরকারি এবং বেসরকারি সকল বৃত্তি পরীক্ষায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ শতভাগ সাফল্যের রেকর্ড রয়েছে এবং এমন ফলাফল ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানে এমন সাফল্যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আগামীতে এমন ঈর্ষনীয় সফলতা অব্যাহত রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক। 

বৃত্তি পরীক্ষা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ বলেন, বিদ্যালয় সংশ্লিষ্ট সবার অক্লান্ত প্রচেষ্টায় আমাদের এ সফলতা। আমরা সবসময় শিক্ষার সুন্দর পরিবেশ ও মানসম্মত শিক্ষার মধ্যদিয়ে দক্ষ, যোগ্য ও উন্নত জাতি গঠনে বদ্ধপরিকর। প্রসঙ্গত, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় সেরা সাফল্য অর্জন করে উপজেলা পর্যায়ে সুনাম আর্জন করে চলেছে। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফল গতকাল বিকেলে রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারে জেলা প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করা হয়। সংগঠনের চেয়ারম্যান মনোয়ারা ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। 

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ইয়াসমিন রব্বানী, রেহানা আখতার, আলম হোসেন, এসোসিয়েশনের কো-চেয়ারম্যান মোঃ আব্দুল বাকী, মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার, পরীক্ষা নিয়ন্ত্রক ও যুগ্ম মহাসচিব মোঃ ফারুক হোসেন সহ কেন্দীয় ও ৬৪ জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ  জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

২০২৩ সালের ৩ ও ৪ নভেম্বর সারাদেশে একযোগে ১১২টি কেন্দ্রে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৬৫০০০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে ১০০০৩ জন বৃত্তিপ্রাপ্ত হয়। সম্মিলিত মেধাতালিকায় ১৮৯ জন, ট্যালেন্টপুলে ১৯৮২ জন, সাধারণ গ্রেডে ২৩৬৮ জন, বিশেষ গ্রেডে ৫৬৫৩ জন বৃত্তিপ্রাপ্ত হয়।

সর্বশেষ সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

এ সম্পর্কিত আরও পড়ুন

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

পরীক্ষা স্থগিতের দাবিতে টানা আন্দোলনের মধ্যেও বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পাঁচ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়

ফলজ বনজ ঔষধি গাছে সবুজ হবে বিদ্যালয় প্রাঙ্গণ, নির্দেশ জারি

ফলজ বনজ ঔষধি গাছে সবুজ হবে বিদ্যালয় প্রাঙ্গণ, নির্দেশ জারি

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় আগামী ১৫ জুলাই পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সম্প্রতি অধিদপ্তরের সেকশন-২ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষার্থীরা অনলাইন

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও চলাচলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো

অনিবার্য কারণে বাউবির পাঁচটি পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে বাউবির পাঁচটি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য পাঁচটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২-এর

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ