
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ১:১১

পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী সরকারি হাইস্কুল ও সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বই বিতরন উৎসব উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল দশটায় সুবিদখালী সরকারি হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত বই বিতরন উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান। বই বিতরন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

সুবিদখালী সরকারি হাইস্কুলে সিনিয়র শিক্ষক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়ােল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম,সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক,সুবিদখালী সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন প্রমূখ।
উপজেলার মাধ্যমিক ৩২টি স্কুল,মাদ্রাসা ২৮টি এবং প্রাথমিকে ১৪২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন উৎসব করা হয়েছে।
