বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৩, ০:১৬

শেয়ার করুনঃ
ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের ভেলাপুকুর লক্ষীপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক খায়ের উদ্দীনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে  সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাপুকুর লক্ষীপুর (নেংরীহাট) নামক স্থানে ঘন্টা ব্যাপী এই প্রতিবাদ সমাবেশ করে ভুক্তভোগী ও স্থানীয়রা।

আরও

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দীপেন্দ্রনাথ রায়্, অত্র স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারী লিয়াকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আইনুল হক, সমাজসেবক মোহাম্মদ আল্লামা, অভিভাবক সদস্য পয়গাম আলী, চিলারং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা তৈমুর রহমান, ৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল মমিন সহ ভুক্তভোগীর পরিবারের সদস্য ও স্থানীয়রা।

ভুক্তভোগী মোঃ শাহিন কাদির জানান, ভেলাপুকুর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হবে জানতে পেরে আবেদন করি। এ সময় আমার কাছে দুই বারে পর্যায়ক্রমে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে চাকরি বাবদ তিনি আমার কাছে ১৫ লক্ষ টাকা দাবি করে। এত টাকা দিতে আমি অস্বীকৃতি জানালে তিনি কৌশলে স্কুলের পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি তৈরি করে দুইটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে বিষয়টি নিয়ে আমরা ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করি। নতুন ম্যানেজিং কমিটি মামলা তোয়াক্কা না করে গত ১৪ই আগস্ট স্থানীয় দৈনিক আলোর কন্ঠ ও জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

নিয়োগ বাণিজ্য
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

অনিবার্য কারণে বাউবির পাঁচটি পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে বাউবির পাঁচটি পরীক্ষা স্থগিত

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরো বলেন, দৈনিক আলোর কন্ঠ প্রতিনিয়ত প্রকাশিত হয় না এবং জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের পাঠক অত্র জেলায় নেই। সেই সাথে আলোর কন্ঠ পত্রিকা যেদিন প্রকাশিত হয় সেদিনের সব পত্রিকা প্রধান শিক্ষক ক্রয় করে নেন। প্রধান শিক্ষক একক আধিপত্য বিস্তার করে নিয়োগ বাণিজ্য করার পায়তারা করছে যা বিধিসম্মত নয়। ফলে নিয়োগ বাণিজ্য বন্ধ করার জন্য তিনি জেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন জানান এবং শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।

এলাকাবাসীদের অভিযোগ, প্রধান শিক্ষক খায়ের উদ্দীন নিয়মিত স্কুলে আসে না। প্রায় সময় ছুটিতে থাকে এবং মাসে ১৫ দিন পর স্কুলে আসলেও সকল হাজিরা একদিনে উঠিয়ে দেয়। এছাড়াও এডমিট কার্ডের টাকা বেশি করে নেয় এবং বছরে শুরুতে সরকারের দেয়া বিনামূল্যে বই বিতরণে ছাত্র-ছাত্রীদের কাছে ২০০ করে টাকা নেয় এবং যারা টাকা দিতে ব্যর্থ তাদেরকে বই দেওয়া হয় না। তিনি তার ইচ্ছামত স্কুল পরিচালনা করেন কেউ উনার বিরুদ্ধে কথা বলতে পারে না। বিষয়টি উদ্ধাতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন অভিভাবক ও এলাকাবাসীরা।

ভেলাপুকুর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়ের উদ্দীনের সাথে স্কুলে গিয়ে যোগাযোগ করতে চাইলে  তিনি ছুটিতে আছে বলে যোগাযোগ করা হয়নি এবং মুঠোফোনে একাধিকবার ফোন করেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

সামরিক হামলার সহযোগীরাও বৈধ লক্ষ্যবস্তু হবে বলল ইরান

সামরিক হামলার সহযোগীরাও বৈধ লক্ষ্যবস্তু হবে বলল ইরান

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

জিয়া হত্যা মামলার আসামি এবার ট্রাইব্যুনালে নতুন অভিযোগে হাজির

জিয়া হত্যা মামলার আসামি এবার ট্রাইব্যুনালে নতুন অভিযোগে হাজির

রেমিট্যান্স প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী

রেমিট্যান্স প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী

সংসদ মার্গে সংঘর্ষ, নিরাপত্তায় ইন্টারনেট বন্ধ দিল্লি প্রশাসনের

সংসদ মার্গে সংঘর্ষ, নিরাপত্তায় ইন্টারনেট বন্ধ দিল্লি প্রশাসনের

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

এ সম্পর্কিত আরও পড়ুন

এইচএসসি সূচি নিয়ে ভুয়া বিজ্ঞপ্তিতে সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি সূচি নিয়ে ভুয়া বিজ্ঞপ্তিতে সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি পরিবর্তনের নামে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। সোমবার (২১ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

পরীক্ষা স্থগিতের দাবিতে টানা আন্দোলনের মধ্যেও বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পাঁচ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়

ফলজ বনজ ঔষধি গাছে সবুজ হবে বিদ্যালয় প্রাঙ্গণ, নির্দেশ জারি

ফলজ বনজ ঔষধি গাছে সবুজ হবে বিদ্যালয় প্রাঙ্গণ, নির্দেশ জারি

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় আগামী ১৫ জুলাই পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সম্প্রতি অধিদপ্তরের সেকশন-২ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষার্থীরা অনলাইন

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও চলাচলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো