
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ২:২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেধাবী শিক্ষার্থীদের ট্যাব উপহার দেওয়া হয়েছে। উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের এসব ট্যাব তুলে দেওয়া হয়।
উপজেলার ১৬টি মাদরাসা এবং ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১২০ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যাব (ট্যাবলেট কম্পিউটার) উপহার দেওয়া হয়।
ট্যাব উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। শুভেচ্ছা বক্তব্য রাখেন জুনিয়র পরিসংখ্যান সহকারি মোস্তাফিজুর রহমান লিজন।

ট্যাব উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, ট্যাবটি তাদের পড়াশোনায় কাজে লাগবে। ট্যাব উপহার দেওয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
এসময় অন্যদের মধ্যে ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, বাউসমারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।