
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ২৩:৩২

রাজবাড়ীর গোয়ালন্দে আব্দুল হালিম মিয়া কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১১টায় আব্দুল হালিম মিয়া কলেজের হলরুমে আমেরিকা লস এন্জেলস প্রবাসী বন্ধুর পক্ষ থেকে বিনামূল্যে এ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যার মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আজিজুল হক খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, আব্দুল হালিম মিয়া কলেজের প্রতিষ্টাতা অধ্যাপক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, অধ্যক্ষ বিলকিস আক্তার, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি, উপজেলা আ'লীগের যুগ্নসাধারন সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, কানাডা প্রবাসী ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টুসহ অত্র কলেজের প্রভাষক শিক্ষার্থীবৃন্দ।