সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

কারসাজি চলছে দেশের পুঁজিবাজারে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ১৯:২

শেয়ার করুনঃ
কারসাজি চলছে দেশের পুঁজিবাজারে

একের পর এক কারসাজি চলছে দেশের পুঁজিবাজারে। কৃত্রিম সঙ্কট তৈরি করে বাড়ানো হচ্ছে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম। এর মাধ্যমে একটি চক্র বাজার থেকে মোটা অঙ্কের মুনাফা তুলে নিলেও সর্বশান্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এমন প্রেক্ষাপটে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে কারসাজির প্রমাণ উঠে আসলেও নেয়া হচ্ছে না কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। ফলে কারসাজি করে বার বার পার পেয়ে যাচ্ছে মুনাফালোভী চক্রটি। নতুন নতুন কারসাজিতে জড়িত হচ্ছেন তারা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতার কারণেই কারসাজি চক্রটি কঠিন শাস্তির হাত থেকে রক্ষা পেয়ে যাচ্ছেন। এ দুর্বলতার পেছনে নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্তাব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে আইন না মানাও একটি কারণ।

গত বছরের এপ্রিলে বিএসইসির চেয়ারম্যান হিসেবে ড. এম খায়রুল হোসেনের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়। এ ক্ষেত্রে আইনের কোনো তোয়াক্কা করা হয়নি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএনইসি) আইন- ১৯৯৩ এর ৫ এর ৬ উপধারায় বলা হয়েছে, ‘বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা শুধুমাত্র একটি মাত্র মেয়াদের জন্য পুনরায় নিয়োগের যোগ্য হইবেন’। কিন্তু ২০১১ সালের ২৩ আগস্ট বিএসইসিতে চেয়ারম্যান হিসেবে খায়রুল হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ দু’দফা বাড়ানো হয়েছে। প্রথমবার তাকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়। যা শেষ হওয়ার আগেই পুনরায় নিয়োগ পান তিনি। তবে এক্ষেত্রে তিনি চার বছরের জন্য নিয়োগ পান। দ্বিতীয় দফায় তাকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, ওই নিয়োগের আগেই কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়।

দ্বিতীয় দফায় অর্থাৎ ২০১৪ সালের ১০ এপ্রিল চার বছরের চুক্তিতে বিএসইসির চেয়ারম্যান করা হয় খায়রুল হোসেনকে। তবে তিনি বিএসইসিতে যোগ দেন ওই বছরের ১৫ মে। সে হিসাবে দুই দফা বিএসইসির চেয়ারম্যান নিয়োগ পাওয়া খায়রুল হোসেনের সাত বছর পূর্ণ হয় গত বছরের ১৪ মে। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার তাকে আরও দুই বছরের জন্য নিয়োগ দিয়ে নির্দেশনা জারি করে। একইভাবে কমিশনার হেলাল উদ্দিন নিজামির চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও আইন লঙ্ঘন করে দুই দফা মেয়াদ বাড়ানো হয়েছে।

আরও

গানভরের প্রথম এলএনজি কার্গো এলো, বাড়ছে গ্যাস সরবরাহ

গানভরের প্রথম এলএনজি কার্গো এলো, বাড়ছে গ্যাস সরবরাহ

এ বিষয়ে ডিএসইর এক সদস্য বলেন, বিএসইসির চেয়ারম্যান ও একজন কমিশনারের নিয়োগ নবায়ন হয়েছে আইন লঙ্ঘন করে। যে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইন মানা হয় না, সেই সংস্থা আইনের সঠিক প্রয়োগ করবে কীভাবে? তিনি অভিযোগ করেন, দুষ্টচক্র কখন, কোন শেয়ার নিয়ে কারসাজি করে তার সবই বিএসইসি জানে। কিন্তু তাদের বিরুদ্ধে বিএসইসি দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয় না। মাঝেমধ্যে লোক দেখানোর জন্য কিছু ব্যক্তিকে নামমাত্র জরিমানা করা হয়।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সম্প্রতি মুন্নু জুট স্টাফলার্স, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, লিগাসি ফুটওয়্যার, বাংলাদেশ অটোকার, কুইন সাউথ টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ ও ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার নিয়ে কারসাজি করার প্রমাণ পায় বিএসইসি। ওই অপরাধে জড়িত থাকার দায়ে কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক এভিপি মো. সাইফুল ইসলামকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মো. আলী মনসুরকে ১০ লাখ, মুকুল কুমার সাহাকে এক লাখ, লিপিকা সাহাকে দুই লাখ, মো. আব্দুল হালিমকে ২৫ লাখ, কমার্স ব্যাংকের ভিপি মোহাম্মদ সাইফুল ইসলামকে ২৫ লাখ, পদ্মা গ্লাসকে পাঁচ লাখ, রহমত মেটালকে দুই লাখ, আব্দুল কাউয়ুমকে পাঁচ লাখ, মরিয়ম নেছাকে পাঁচ লাখ, মেসার্স কাউয়ুম অ্যান্ড সন্সকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও স্টাইল ক্রাফটের শেয়ার নিয়ে কারসাজিরও প্রমাণ পায় বিএসইসি। এরপর পপুলার লাইফের শেয়ার নিয়ে অনিয়ম করায় মোস্তফা হেলাল কবিরকে ১০ লাখ, ফউজিয়া ইয়াসমিনকে ১০ লাখ এবং মো. শাহাদাত হোসেনকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে স্টাইল ক্রাফটের শেয়ার লেনদেনে অনিয়ম করায় মো. ইডমুন গুডাকে দুই লাখ এবং মো. মাহামুদুজ্জামানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিএসইসির তদন্তের ভিত্তিতে কারসাজির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া ব্যক্তিদের যে জরিমানা করা হয়েছে, তারা এর থেকে কয়েকগুণ বেশি মুনাফা করেছেন। মোটা অঙ্কের মুনাফা তুলে নেয়ার পর নামমাত্র কিছু জরিমানা করা হলে এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কিছুই হবে না। বরং তারা নতুন করে কারসাজিতে জড়িত হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে ডিএসইর এক সদস্য বলেন, এতগুলো কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির পর কোনো কোনো অপরাধীকে মাত্র দুই থেকে পাঁচ লাখ টাকাও জরিমানা করা হয়েছে। এমন নামমাত্র শাস্তি দিয়ে কারসাজি ঠেকানো যাবে না। এটা বন্ধ করতে হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও

একনেকে তিন মেট্রোরেল প্রকল্প, অনুমোদন পেল বৈদ্যুতিক ট্রেনও

একনেকে তিন মেট্রোরেল প্রকল্প, অনুমোদন পেল বৈদ্যুতিক ট্রেনও

ডিএসইর ওই সদস্য আরও বলেন, সম্প্রতি বিভিন্ন বীমা কোম্পানির শেয়ারের দাম যেভাবে বেড়েছে তা কিছুতেই স্বাভাবিক হতে পারে না। এমন দাম বাড়ার ফলে বিশেষ চক্র বাজার থেকে মোটা অঙ্কের মুনাফা তুলে নিয়ে গেছে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এ নিয়ে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। হয়তো একদিন শোনা যাবে, বিএসইসির তদন্তে দু-এক কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির তথ্য বেরিয়ে এসেছে এবং নামমাত্র কিছু জরিমানা করা হবে। কিন্তু তার আগেই তো সাধারণ বিনিয়োগকারীদের সর্বনাশ যা হওয়ার তা হয়ে যাবে।

কারসাজির মাধ্যমে ৫-১০ কোটি টাকা হাতিয়ে নেয়ার বিপরীতে ৫-১০ লাখ টাকা জরিমানা করে কারসাজি বন্ধ করা যাবে কি- বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমানকে এমন প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, জরিমানা করার বিষয়টি সম্পূর্ণই কমিশনের ওপর নির্ভর করে। কমিশন মনে করলে জারিমানা করবে। যতটুকু তথ্য-প্রমাণ হাজির হবে তার ভিত্তিতেই কমিশন ব্যবস্থা গ্রহণ করে।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

পাকিস্তান-চীন সীমান্ত কমিশনে ভারতের তীব্র আপত্তি প্রকাশ

পাকিস্তান-চীন সীমান্ত কমিশনে ভারতের তীব্র আপত্তি প্রকাশ

বিরোধিতা সীমিত থাকায় রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের দাপট

বিরোধিতা সীমিত থাকায় রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের দাপট

মহিপুরে সেতুর নিচে অবৈধ দোকান নির্মাণ, বিক্রি ৬০–৮০ হাজারে

মহিপুরে সেতুর নিচে অবৈধ দোকান নির্মাণ, বিক্রি ৬০–৮০ হাজারে

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে উন্নয়ন কেন্দ্রে

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে উন্নয়ন কেন্দ্রে

জামায়াত থেকে বহিষ্কারে গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন

জামায়াত থেকে বহিষ্কারে গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

গানভরের প্রথম এলএনজি কার্গো এলো, বাড়ছে গ্যাস সরবরাহ

গানভরের প্রথম এলএনজি কার্গো এলো, বাড়ছে গ্যাস সরবরাহ

যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ করা প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কার্গো বাংলাদেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গানভরের সরবরাহ করা কার্গোটি বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টা ১২ মিনিটে সামিটের টার্মিনালে নোঙর করে। পরে বিকেল থেকেই কার্গো থেকে এলএনজি খালাসের কার্যক্রম শুরু হয়। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, এই কার্গো থেকে মোট ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি খালাস করা হবে। দীর্ঘমেয়াদি চুক্তির

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর স্ত্রীর দেশ-বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে এসব তথ্য ও নথি চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক

ব্যাংকের শেয়ারে সম্পদের সীমা, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকের শেয়ারে সম্পদের সীমা, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের শেয়ার ধারণে নতুন সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান

৫৫ বছরেই পেনশন, নতুন প্রস্তাব জাতীয় পেনশন কর্তৃপক্ষের

৫৫ বছরেই পেনশন, নতুন প্রস্তাব জাতীয় পেনশন কর্তৃপক্ষের

সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে নতুন কয়েকটি উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বর্তমান ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন পাওয়ার সুযোগ, জরুরি আর্থিক প্রয়োজনে নির্দিষ্ট শর্তে কর্মসূচি থেকে বের হয়ে টাকা তোলার সুবিধা এবং পেনশনভোগীর মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার ব্যবস্থা। এসব প্রস্তাব বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের

একনেকে তিন মেট্রোরেল প্রকল্প, অনুমোদন পেল বৈদ্যুতিক ট্রেনও

একনেকে তিন মেট্রোরেল প্রকল্প, অনুমোদন পেল বৈদ্যুতিক ট্রেনও

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একসঙ্গে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তিন প্রকল্পের মোট ব্যয় প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৭ কোটি টাকা। এর মধ্যে জাপানের অর্থায়নে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্নের সংশোধিত প্রস্তাব এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার অর্থায়নে এমআরটি লাইন-৫ সাউদার্ন রয়েছে। বুধবার

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন