শনিবার, ১ আগস্ট, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

এবার কাঁচাবাজারেও ক্রেতাদের চাপ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২১, ২০:৪

শেয়ার করুনঃ
এবার কাঁচাবাজারেও ক্রেতাদের চাপ

লকডাউনের খবর প্রকাশিত হওয়ার পর থেকে ক্রেতাদের চাপ বেড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে। পাশাপাশি ডিপার্টমেন্টাল সুপারশপ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতেও গ্রাহকদের প্রচণ্ড চাপ দেখা যায়।

আরও

আবারও বাড়ল দেশের বাজারে সোনার দাম

আবারও বাড়ল দেশের বাজারে সোনার দাম

রোববার (২৭ জুন) সকাল থেকেই রাজধানীর মিরপুর, শ্যামলী, আগারগাঁওসহ আশ-পাশের বেশ কয়েকটি এলাকার কাঁচাবাজারগুলোতে এমন চিত্র দেখা যায়।

ক্রেতা-বিক্রেতারা বলছেন, লকডাউনের ঘোষণা আসায় পণ্য কেনার চাহিদা বেড়ে গেছে।

আরও

বৈশ্বিক বাণিজ্যে নতুন চাপ, বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক বৃদ্ধি

বৈশ্বিক বাণিজ্যে নতুন চাপ, বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক বৃদ্ধি

শুক্রবার (২৫ জুন) এক প্রেসবিজ্ঞপ্তিতে দেশের সর্বত্র কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। 

হফসভক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই লকডাউন চলমান থাকার কথা ছিল।

তবে ‘জুন ক্লোসিং’ থাকায়, সময় পিছিয়ে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এটি কার্যকরের সিদ্ধান্ত নেয় সরকার। আর সোমবার থেকে বুধবার (৩০ জুন) পর্যন্ত চলবে সীমিত পরিসরে লকডাউন।

মূলত শুক্রবারের ঘোষণা আসার পর থেকেই শনিবার (২৬ জুন) সকাল থেকেই বাজারগুলোতে গ্রাহকের ব্যাপক উপস্থিতি দেখা যায় যা অব্যাহত থাকে রোববারও। মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, পাইকারী ও খুচরা উভয় বাজারেই সকাল থেকে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের প্রচুর ভিড়। 

পর্যবেক্ষণ করে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু এবং বিভিন্ন ধরনের মসলার চাহিদা বেশি।

সাধারণ ক্রেতারা বলছেন, লকডাউনের ঘোষণা আসায় পরে বাজারে পণ্য পাওয়া যাবে না অথবা পণ্যের দাম আরও বাড়তে পারে এই আশংকা থেকেই বাজার করতে এসেছেন তারা। 

পল্লবী এলাকার বাসিন্দা রাজু আহমেদ বলেন, লকডাউন সময়ের জন্য যতটুকু প্রস্তুতি রাখা যায় তার জন্যই সকাল সকালই বাজারে চলে এসেছি। আজ অফিসের শেষ দিন তবে অফিস করে বাজারে এলে হয়তো আর তেমন কিছু পাবো না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তাই কিছু মুদি আইটেম এবং সবজি ও মাংস কিনে রাখছি। প্রায় একই অবস্থা গৃহিণী শারমিন লাকীর। তিনি বলেন, লকডাউনে কত দিন থাকতে হতে পারে তার তো নিশ্চয়তা নেই। তাই যতটুকু পারছি নিয়ে রাখছি। আবার লকডাউনে বাসার সবাই একটু ভালোমন্দ পদের রান্না খেতে চায়। এটা এক ধরনের ঘরোয়া বিনোদনও বলতে পারেন। তাই আগে থেকেই কিছু জিনিস কিনে রাখছি।

এদিকে গ্রাহকদের চাপে চাপ বেড়েছে পাইকারী ও খুচরা বাজারেও। মিরপুর ১১ নম্বর বাজারের পাইকার ব্যবসায়ী জিয়া উদ্দিন বলেন, আশপাশের বিভিন্ন মুদি দোকান থেকে ব্যবসায়ীরা আসছেন। যত বেশি পারছেন সদাই আইটেম নিয়ে যাচ্ছেন। মসলা, চাল, ডাল, তেল ও আলু নিচ্ছেন বেশি বেশি।

পল্লবীর মুসলিম বাজারের এক ব্যবসায়ী আসলাম খন্দকার বলেন, শনিবার দোকানে যা ছিল সব শেষ হয়ে গেছে। লকডাউনের ঘোষণা আসবে তা তো জানতাম না তাই সেভাবে মাল ও উঠানো ছিল না দোকানে। কিন্তু শনিবার যে প্রেশার দেখলাম তাই আজ সকাল সকাল পাইকারী বাজারে গিয়ে পণ্য নিয়ে এসেছি। 

এদিকে কাঁচাবাজার ছাড়াও ভিড় রয়েছে সুপারশপগুলোতেও। মিরপুর ১২ নম্বরের প্রিন্স বাজারের ফ্লোর ইনচার্জ মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, শনিবার কাস্টমারদের চাপ খুব বেশি ছিল। আজও হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চাপ আরও বাড়বে।

তবে লকডাউনের সিদ্ধান্ত সোমবার থেকে পিছিয়ে বৃহস্পতিবার হওয়ায় আজ চাপ সেভাবে নাও হতে পারে। গতকাল তো গ্রাহকেরা মালামাল নেওয়ার জন্য ট্রলি ও পাচ্ছিলেন না। গ্রাহকদের অনেকেকেই দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করতে হয় কারণ আগের গ্রাহকেরা কেনাকাটা করে বের হলে তারপর অন্যদের আসার সুযোগ হবে।

এছাড়াও যেহেতু মাসের শেষ অনেকে মাসিক বাজার ও করে রাখছেন যেন পুরো মাস সাপোর্ট থাকে।

অন্যদিকে সবাই যেন অল্প করেও হলে কাটতিতে থাকা পণ্যগুলো কিনতে পারেন তারজন্য কিছু সুপারশপ গ্রাহক প্রতি পণ্যের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন। যেমন মিরপুর ৬ নম্বরের একটি সুপারশপে একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লিটার তেল কিনতে পারবেন।

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১ 

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

সর্বশেষ সংবাদ

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

বিশ্বব্যাংক সহায়তায় রপ্তানি খাতে বড় সাফল্য পেল বাংলাদেশ

বিশ্বব্যাংক সহায়তায় রপ্তানি খাতে বড় সাফল্য পেল বাংলাদেশ

তৈরি পোশাক খাতের ওপর অতিনির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফরজে)’ প্রকল্প দেশের অন্যতম সফল শিল্পোন্নয়ন উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে ২০১৭ সালের জুলাইয়ে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে প্রায় ১ লাখ ৮০ হাজার

এক দশক অপেক্ষার অবসানে শুরু হচ্ছে চীনা শিল্পাঞ্চল নির্মাণ

এক দশক অপেক্ষার অবসানে শুরু হচ্ছে চীনা শিল্পাঞ্চল নির্মাণ

দীর্ঘ এক দশকেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে চট্টগ্রামের আনোয়ারায় বহুলপ্রত্যাশিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর নির্মাণকাজ আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রায় ৮০০ একর জমির ওপর সরকার-টু-সরকার উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পকে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্তৃপক্ষের আশা, এ প্রকল্পে প্রায় ৫০০ মিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসবে এবং এক লাখেরও

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছালো ৩৬.৪৮ বিলিয়ন ডলারে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছালো ৩৬.৪৮ বিলিয়ন ডলারে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের এ পরিমাণ দাঁড়িয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার

দুদফা বৃদ্ধির পর বড় পতনে সোনার বাজারে নতুন চমক

দুদফা বৃদ্ধির পর বড় পতনে সোনার বাজারে নতুন চমক

দেশের বাজারে বড় ধরনের পতন ঘটেছে সোনার দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম সমন্বয় করে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাফে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর

বৈশ্বিক বাণিজ্যে নতুন চাপ, বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক বৃদ্ধি

বৈশ্বিক বাণিজ্যে নতুন চাপ, বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক বৃদ্ধি

বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী দেশভেদে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। অস্থায়ী বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পরপরই হোয়াইট হাউস নতুন এই নীতি কার্যকর করছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত