
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১০:১০

গ্যাসের ঘাটতি মেটাতে এলএনজি আমদানিতে বিপুল অর্থ ব্যয় করেও দেশের জ্বালানি সংকট কাটছে না। বরং আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ ক্রমেই বাড়ছে। শিল্পকারখানা ও বাসাবাড়িতে প্রয়োজনীয় গ্যাস না পৌঁছানোয় একদিকে উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। কোথাও সরবরাহ কম, কোথাও চাপ এতটাই কম যে প্রয়োজনের সময় কারখানা চালানো কিংবা রান্নার চুলা জ্বালিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে।
