
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ৯:৫৭

জ্বালানিসংকট, আর্থিক খাতের মারাত্মক দুর্বলতা এবং রাজস্ব আদায়ে স্থবিরতার মতো অভ্যন্তরীণ কাঠামোগত চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি। এর সঙ্গে বৈশ্বিক অনিশ্চয়তা যুক্ত হয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শ্লথ হয়ে পড়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি মাত্র ৩ দশমিক ৪ শতাংশে নেমে আসতে পারে।
