
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৪:১৫

বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেটের হিসাব মেলানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) যে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা কঠিন। তাঁর মতে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসনের ঘাটতি থাকলে এই ধরনের উচ্চ লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব হয়ে পড়ে।
