
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৩

দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
