রবিবার, ৯ আগস্ট, ২০২৬২৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলারের দুটি চুক্তি স্বাক্ষর

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৪৮

শেয়ার করুনঃ
বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলারের দুটি চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে দুটি নতুন প্রকল্প বাস্তবায়নে ৮৫০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি দুটি বুধবার ওয়াশিংটন ডিসিতে সম্পন্ন হয়।  

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ. মার্টিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ঋণ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

প্রথম প্রকল্পটি হলো বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিটিএমআইডিপি), যার জন্য ৬৫০ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে নৌপরিবহণ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। প্রকল্পটির মেয়াদ চলতি মাস থেকে শুরু হয়ে ২০৩১ সালের জুন পর্যন্ত চলবে।  

আরও

রেমিট্যান্স প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী

রেমিট্যান্স প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী
দ্বিতীয় প্রকল্পটি হলো সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প (এসএসপিআইআরআইটি), যার জন্য ২০০ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এটি সমাজসেবা অধিদপ্তর ও অর্থ বিভাগের মাধ্যমে বাস্তবায়িত হবে। প্রকল্পটির মেয়াদ এ বছরের জুলাই থেকে শুরু হয়ে ২০৩০ সালের জুন পর্যন্ত স্থায়ী হবে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
গত ২০ এপ্রিল একনেক সভায় বে টার্মিনাল প্রকল্পটি ১৩ হাজার ৫২৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে অনুমোদন পায়। একই সভায় সামাজিক সুরক্ষা প্রকল্পসহ মোট ১৬টি প্রকল্প অনুমোদিত হয়, যার মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা।  

এই প্রকল্পগুলোর মধ্যে ১৩টি নতুন এবং তিনটি সংশোধিত প্রকল্প রয়েছে। সরকারি তহবিল থেকে তিন হাজার এক কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে চার হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয় করা হবে।  

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এই সহযোগিতাকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রকল্প দুটি দেশের অবকাঠামো ও সামাজিক সুরক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

আরও

দুদফা বৃদ্ধির পর বড় পতনে সোনার বাজারে নতুন চমক

দুদফা বৃদ্ধির পর বড় পতনে সোনার বাজারে নতুন চমক
বিশ্বব্যাংকবাংলাদেশ সরকারচট্টগ্রাম বন্দরআইডিএ ঋণ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

এ সম্পর্কিত আরও পড়ুন

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও তৎপরতা শুরু হয়েছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাব বর্তমানে চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে অথবা চলতি মাসের শেষ দিকে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন পেলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন পে

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ১২০ একর জমি দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশও বৃদ্ধি পাবে। সোমবার (৩ আগস্ট) সেতু বিভাগের সম্মেলন কক্ষে

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

ইরানের ওপর নতুন করে সামরিক হামলা স্থগিত রাখার ঘোষণা এবং যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য কূটনৈতিক আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। একই সঙ্গে নিরাপদ বিনিয়োগের চাহিদা ও ডলারের দরপতনের প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (৩ আগস্ট) লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৫ দশমিক ৭৬ ডলারে পৌঁছায়। একই দিনে

বিশ্বব্যাংক সহায়তায় রপ্তানি খাতে বড় সাফল্য পেল বাংলাদেশ

বিশ্বব্যাংক সহায়তায় রপ্তানি খাতে বড় সাফল্য পেল বাংলাদেশ

তৈরি পোশাক খাতের ওপর অতিনির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফরজে)’ প্রকল্প দেশের অন্যতম সফল শিল্পোন্নয়ন উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে ২০১৭ সালের জুলাইয়ে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে প্রায় ১ লাখ ৮০ হাজার

এক দশক অপেক্ষার অবসানে শুরু হচ্ছে চীনা শিল্পাঞ্চল নির্মাণ

এক দশক অপেক্ষার অবসানে শুরু হচ্ছে চীনা শিল্পাঞ্চল নির্মাণ

দীর্ঘ এক দশকেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে চট্টগ্রামের আনোয়ারায় বহুলপ্রত্যাশিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর নির্মাণকাজ আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রায় ৮০০ একর জমির ওপর সরকার-টু-সরকার উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পকে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্তৃপক্ষের আশা, এ প্রকল্পে প্রায় ৫০০ মিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসবে এবং এক লাখেরও